দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানকে নিয়ে চলছে নানা গুঞ্জন। কীভাবে আরাভ ঢাকায় পুলিশ হত্যা করে দেশের বাইরে গেল, কীভাবে ভারতের নাগরিকত্ব নিয়ে দুবাই গেল, এত টাকার উৎস কী—এই নিয়ে যখন কানাঘুষা চলছে, তখনই আরাভকে চিনেন না দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
আজ শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে বেনজীর দাবি করেছেন, ‘আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয় নামে আমি কাউকে চিনি না। আমার সাথে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নাই।’
আরাভের স্বর্ণের দোকান উদ্বোধন করতে বাংলাদেশ থেকে এক ঝাঁক তারকার দুবাইতে যাওয়ার পর থেকেই মূলত আলোচনার শুরু। তখনই সামনে আসে ২০১৮ সালে ৭ জুলাই ঢাকায় পুলিশের একজন পরিদর্শক মামুন এমরান খুনের আসামি এই আরাভ। এরপর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের বিরুদ্ধে আদালতের ১২টি পরোয়ানা রয়েছে।
অল্প সময়ে কোটিপতি হওয়া আরাভ খানের সঙ্গে দেশের অপরাধজগতের শীর্ষ সন্ত্রাসী, মডেল, পুলিশের সাবেক কর্মকর্তা ও ব্যবসায়ীদের সম্পর্ক রয়েছে বলে পুলিশের সূত্র ব্যবহার করে কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এর মধ্যেই শুক্রবার (১৭ মার্চ) রাতে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোতে আলোচনায় আসে র্যাবের এই সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজীরের নাম। এরপরই আজ বেনজীর ফেসবুকে এই পোস্ট দিলেন।
পোস্টে বেনজীর লিখেছেন, ‘সম্মানিত দেশবাসি, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পুর্ণ ভাবে নিশ্চিত করতে চাই যে “আরাভ ওরফে রবিউল ওরফে হৃদয় “ নামে আমি কাউকে চিনি না । আমার সাথে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নাই। আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ার এর পূরোটা সময় খুনি , সন্ত্রাসী, ড্রাগ ব্যাবসায়ী, চোরাকারবারি, ভেজালকারি ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি কখনোই সখ্যতা নয়। আপনাদের অফুরান ভালোবাসা, সমর্থন ও সহযোগীতার জন্য অশেষ কৃতজ্ঞতা।’
আরও খবর পড়ুন:

টাঙ্গাইলের মধুপুরে চোর সন্দেহে জিহাদ নামে আট বছরের এক শিশুকে খুঁটি ও চৌকির পায়ার সঙ্গে বেঁধে মারধরের অভিযোগে মফেজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
২ মিনিট আগে
ডিজিটাল ডিভাইস হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাইবার স্পেস ব্যবহার করে জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের কণ্ঠ নকল করে ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
১০ মিনিট আগে
খুলনায় গত এক সপ্তাহ সিলিন্ডার গ্যাসের সংকট দেখা দিয়েছে। খুলনার গ্যাস ব্যবসায়ীরা বলছেন, সামনে এ সংকট আরও প্রকট হতে পারে। আজ মঙ্গলবার খুলনার বিভিন্নস্থান ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।
১৬ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বসতঘরে ঢুকে সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫ লাখ টাকা, দেড় ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বাড়ির মালিক বকুল আক্তার।
১৬ মিনিট আগে