আলোর ছটায় উদ্ভাসিত পদ্মার পাড়। সকাল ১০টার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া প্রান্তে উদ্বোধন ঘোষণা করবেন স্বপ্নের পদ্মা সেতুর।
আজ শনিবার সকাল থেকেই আমন্ত্রিত অতিথিরা আসছেন, যোগ দিচ্ছেন সুধী সমাবেশে। টোলপ্লাজায় ওঠার আগেই ডানে করা হয়েছে সমাবেশস্থল। এখানেই হবে সুধী সমাবেশ ও উদ্বোধন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী শ ম রেজাউল করিম, শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আমির হোসেন আমুসহ রাজনৈতিক নেতা, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এরই মধ্যে প্রবেশ করেছেন সমাবেশস্থলে। সময় যত যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে অতিথির তালিকা। এখন অপেক্ষা প্রধানমন্ত্রীর। তিনি আসবেন, ঘোষণা দেবেন। কোটি মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবেন।
৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য বড় শহরের সঙ্গে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক ও রেলযোগাযোগ স্থাপন করবে। পদ্মা সেতু দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার উন্নয়নের সঙ্গে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে দুই পাশের মহাসড়ক, নদীর তীর। পদ্মা সেতুর আশপাশের এলাকাসহ গোটা দেশের মানুষ উচ্ছ্বাস নিয়ে পদ্মা সেতু চালুর অপেক্ষা করছে।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত তারকাচিহ্নিত আটটি প্রশ্নের সবগুলোই সরকারি দলের সংসদ সদস্যদের হওয়ায় আপত্তি জানিয়েছে বিরোধী দল। বিরোধী দলের সদস্যদের বেশি প্রশ্ন করার সুযোগ দিলে সরকারের জবাবদিহির সংস্কৃতি আরও শক্ত হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম...
২৭ মিনিট আগে
দ্বিতীয় যমুনা ও পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা করতে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। সমীক্ষার জন্য ১২ মাস সময় নির্ধারণ করা হলেও তা আট থেকে নয় মাসের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক
৩০ মিনিট আগে
আগামী ছয় মাসের মধ্যে যাঁরা রুফটপ সোলার (ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ) স্থাপন করবেন, তাঁদের উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ১৫ পয়সা দরে কিনে নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জ্বালানিসংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার
৪১ মিনিট আগে
দীর্ঘদিনের গ্যাস-সংকট ও আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসতে পাঁচ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এর মধ্যে রয়েছে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানো, সাইসমিক জরিপ, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিকে (বাপেক্স) শক্তিশালী করা, উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) ও বিডিং এবং এলএনজি
১ ঘণ্টা আগে