
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। সেই সঙ্গে এ মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এই আদেশ দেন।
ফজলে করিম চৌধুরীসহ এই মামলায় গ্রেপ্তার থাকা পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনানোর পর উপস্থিত আসামিদের কাছে দোষ স্বীকার করেন কি না জানতে চান। তবে উপস্থিত আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
আজও আসামি ফজলে করিম চৌধুরীকে অ্যাম্বুলেন্সে করে ট্রাইব্যুনালে আনা হয়। পরে স্ট্রেচারে করে তাকে এজলাসে তোলা হয়।
ওয়াসিম আকরামসহ ৬ জনকে হত্যা ও শতাধিক মানুষকে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। গত ২ এপ্রিল তদন্ত সংস্থা আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেয়। পরে তা যাচাই–বাছাই করে ৫ এপ্রিল ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। ৭ এপ্রিল তা আমলে নেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক ১৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, অনেক বছর ধরে ঢাকা বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় স্থানে উঠে আসছে। এটি দেশের জন্য লজ্জার বিষয়। এ পরিস্থিতি পরিবর্তনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।
২ মিনিট আগে
মন্ত্রণালয় জানায়, শ্রমবাজার দ্রুত চালুর স্বার্থে বাংলাদেশ সরকার বিদ্যমান মেডিকেল সেন্টারগুলো পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল। তবে কেন্দ্রগুলো চূড়ান্তভাবে অনুমোদনের আগে মালয়েশিয়ার তিন মন্ত্রণালয়ের যৌথ প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন প্রয়োজন। এ প্রক্রিয়ায় সময় লাগবে বলে আপাতত বিতর্কিত কেন্দ্রগুলো...
৪ মিনিট আগে
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ সেবার আওতায় দেশের বিভিন্ন রুটে চলাচলের জন্য ২০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে। যাত্রীদের চাহিদা অনুযায়ী বাসের সংখ্যা
১ ঘণ্টা আগে
আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন করা সদস্যদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ এবং ৬৬ হাজার ৩৩০ জন নারী। পূজামণ্ডপের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তিন শ্রেণিতে নিরাপত্তা জনবল মোতায়েন করা হয়েছে।
৩ ঘণ্টা আগে