রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন বরেণ্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। সাবেক কর্মস্থল বিটিভি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে দুই দফা জানাজার পর আজ মঙ্গলবার বিকেলে তাঁকে সমাহিত করা হয়েছে।
সপ্তাহ দুয়েকের হাসপাতালবাসের পর গতকাল সোমবার সকালে মৃত্যু হয় বাংলাদেশে পাপেটশিল্পের পথিকৃৎ হিসেবে পরিচিত মুস্তাফা মনোয়ারের। ৯১ বছর বয়সে পা রাখা এ শিল্পী কিছুদিন ধরে প্রোস্টেট ক্যানসার এবং বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। পাপেট নিয়ে বিটিভির আলোচিত শিশুতোষ অনুষ্ঠান, তরুণ মেধা খোঁজার অনুষ্ঠান নতুন কুঁড়ি, ‘রক্তকরবী’ ও ‘মুখরা রমণী বশীকরণ’-এর মতো প্রশংসিত নাটক, সাফ গেমসের জনপ্রিয় মাসকট মিশুকসহ অনেক কিছুর জন্য জাতি মনে রাখবে তাঁকে।
সকাল ১০টার দিকে মুস্তাফা মনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় তাঁর দীর্ঘদিনের কর্মস্থল বিটিভি প্রাঙ্গণে। জানাজায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম, নাট্যকার ম. হামিদ, চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজসহ সংস্কৃতির নানা অঙ্গনের অনেকে।
বেলা ১১টায় শিল্পীর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে মুক্তিযুদ্ধে অবদানের জন্য পুলিশ বিভাগের সদস্যরা তাঁকে ‘গার্ড অব অনার’ দেন। এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী হাশেম খান ও মনিরুল ইসলাম, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার, শংকর সাঁওজাল, তারিক আনাম খান প্রমুখ।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজার পর মুস্তাফা মনোয়ারের মরদেহ চারুকলা অনুষদে নেওয়া হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে সেখানে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় শিল্পীকে।

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আরও বলেছেন, এই শিশুদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সমাজে তাদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে
শোকবার্তায় তথ্য প্রতিমন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তাঁর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সংবাদ পরিবেশনে ডিজিটাল মাধ্যমের নতুন দিগন্ত উন্মোচনে অবদান রেখেছে।
১৩ ঘণ্টা আগে
গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সরকার সংশোধনের উদ্যোগ নেবে।
১৪ ঘণ্টা আগে
সুস্থ দেহ ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের বিকাশ ঘটায়। সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। মোহাম্মদপুর তায়কোয়ান্দো ক্লাব ও বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন আয়োজিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ
১৬ ঘণ্টা আগে