
বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি–৭ বিজিআই (FT-7 BGI) যুদ্ধবিমান আজ সোমবার দুপুরে ঢাকার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়েছে, যেখানে পাইলটসহ অন্তত ২০ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছে। উড্ডয়নের পরই এটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বেলা ১টা ৬ মিনিটে কুর্মিটোলায় অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি এ কে খন্দকার থেকে FT-7 BGI যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করে। আকাশে ওঠার পরপরই এটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম দুর্ঘটনার আশঙ্কা বুঝে বিমানটি জনবহুল এলাকা এড়িয়ে জনশূন্য জায়গায় নামানোর চেষ্টা করেন।
কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে বৈমানিকসহ ১৯ জন নিহত হয়। দুর্ঘটনায় আহত হয় আরও ১৬৪ জন, যাদের মধ্যে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা রয়েছে।
উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম
আইএসপিআর জানায়, আহত ব্যক্তিদের মধ্যে যাদের অবস্থা গুরুতর, তাদের বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স ব্যবহার করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও অন্যান্য সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস, র্যাব ও পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে। দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছান বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবাহিনীর প্রধান বর্তমানে সরকারি সফরে দেশের বাইরে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে সহকারী বিমানবাহিনীর প্রধান (প্রশাসন) ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
তদন্ত কমিটি গঠন
আইএসপিআর জানায়, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য পরে গণমাধ্যমে জানানো হবে।
বিবৃতিতে বলা হয়, ‘এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনী গভীরভাবে মর্মাহত। নিহত ও আহত ব্যক্তিদের চিকিৎসা ও সার্বিক সহযোগিতায় আমরা সর্বাত্মক তৎপর রয়েছি।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে
ঘটনার পর দিয়াবাড়ি ও কুর্মিটোলা এলাকায় উচ্চ নিরাপত্তা ও নিয়ন্ত্রণব্যবস্থা নেওয়া হয়েছে। দুঘটনার অভিঘাতে স্কুল ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দ করে বিমানটি নিচে পড়ার আগমুহূর্ত পর্যন্ত আকাশে কিছুটা ঘোরাঘুরি করে। এরপর হঠাৎ বিকট শব্দে ভবনে আঘাত হানে।
আইএসপিআরের তথ্যমতে, ঘটনাস্থলে সেনাপ্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক পর্যবেক্ষণ রাখছেন।
আরও খবর পড়ুন:

আট জেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হওয়া বন্যার পানি নেমে গেলেও নিচু কিছু এলাকা এখনো জলাবদ্ধ। সেসব এলাকায় বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। ইতিমধ্যে গত বুধবার পর্যন্ত পাঁচ দিনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৩০ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্তের হারই বেশি।
১০ ঘণ্টা আগে
সম্মেলন চলাকালে মন্ত্রী ফকির মাহবুব আনাম বেশ কয়েকটি উচ্চপর্যায়ের অধিবেশন, দ্বিপক্ষীয় বৈঠক এবং বৈশ্বিক প্রযুক্তি নেতা ও নীতি প্রণেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। তিনি ডিজিটাল রূপান্তর, এআই-চালিত উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন।
১৩ ঘণ্টা আগে
মেজর মোজাফফর জানালেন, The President has been killed. মেজর জেনারেল মঞ্জুর কথাটা শুনে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন। একটু ধাতস্থ হয়ে মেজর মোজাফফরকে বললেন, ডিভিশনাল স্টাফ অফিসার, ব্রিগেড কমান্ডারসহ সব সামরিক ঊর্ধ্বতন অফিসার যেন সকাল ৭টার মধ্যে তাঁর দপ্তরে হাজির হয়...
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি এখন পোশাকশিল্প। এই শিল্পের সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে। তাঁর হাত ধরে শুরু হওয়া এই শিল্প আজ দেশের অর্থনীতির অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছে। পোশাকশিল্পের ওপর ভিত্তি করেই বাংলাদেশ আগামী দিনে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে।
১৫ ঘণ্টা আগে