
জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। মোবাশ্বের আলমের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
মোবাশ্বের আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মিজানুর রহমান শিহাব।
নির্বাচন কমিশনের আইনজীবী আজকের পত্রিকাকে বলেন, মোবাশ্বের আলম ভূঁইয়া ঋণখেলাপি ছিলেন। এ ছাড়া তিনি স্বতন্ত্র নাকি দলের (বিএনপি) প্রার্থী, তা উল্লেখ করেননি। কারণ, স্বতন্ত্র হলে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়, সেটা তিনি দেননি। এমনকি দলের পক্ষ থেকে তাঁকে মনোনীত করা হয়েছে এমন কোনো প্রমাণও দেখাতে পারেননি; যার কারণে রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেন। তিনি নির্বাচন কমিশনে আপিল করলে সেখানেও তা বহাল থাকে।
নির্বাচন কমিশনের আইনজীবী আরও বলেন, মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেছিলেন। সেখানে তিনি দেখান তাঁর ঋণখেলাপির তালিকা পুনঃতফসিল করা হয়েছে। আরও দেখান বিএনপি তাঁকে মনোনয়ন দিয়েছে; যার কারণে হাইকোর্ট তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন।
কুমিল্লা-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন মো. আবদুল গফুর ভূঁইয়া। তাঁর মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছিলেন। তবে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন একই আসনের কাজী নুরে আলম সিদ্দিকি। ১৮ জানুয়ারি শুনানির পর গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি। পরে প্রার্থিতা ফিরে পেতে ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করেন গফুর ভূঁইয়া। শুনানি শেষে ২২ জানুয়ারি তাঁর রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন তিনি; যা এখন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

স্বাস্থ্যখাতে বিদ্যমান নানা সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এ খাতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিমানবন্দর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে জোর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
১ ঘণ্টা আগে
দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। আজ রোববার (২৯ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে প্রবেশের আগে প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; মহিলা ও শিশু, স্বাস্থ্য এবং গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন।
২ ঘণ্টা আগে