
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুনে পুড়ে হতাহতের পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহত ও চিকিৎসাধীন প্রত্যেক শ্রমিককে চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শনিবার (৪ এপ্রিল) কদমতলীতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত কারখানা পরিদর্শন করে এই তথ্য জানান।
রাতে শ্রম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারখানা পরিদর্শন শেষে মন্ত্রী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান। সেখানে তিনি চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকদের খোঁজখবর নেন। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তায় বিশেষ তহবিল ঘোষণা করেন। তিনি জানান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহত ও চিকিৎসাধীন প্রত্যেক শ্রমিককে চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।
অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন ও দায়ীদের চিহ্নিত করতে মন্ত্রী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
একইসঙ্গে শ্রমমন্ত্রী ঢাকার জেলা প্রশাসককেও এই ঘটনার বিষয়ে পৃথক একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছর অর্থাৎ ২০২৫ সালে ২ হাজার ৫৩৬টি অভিযোগ অনুসন্ধান করেছে; যা দুদক প্রতিষ্ঠার পর এক বছরে সর্বোচ্চ। এ ছাড়া মামলা দায়ের, অভিযোগপত্র দাখিল এবং সম্পদ জব্দ করার ক্ষেত্রেও গত বছর রেকর্ড গড়েছে কমিশন।
১৬ মিনিট আগে
পাঁচ জেলায় অবৈধভাবে মজুত করা ৪০ হাজার ৭৫০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। জ্বালানি মজুত করে সংকট সৃষ্টির অপরাধে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে আরেক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
২০ মিনিট আগে
রাজধানীর কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২ জন।
৩ ঘণ্টা আগে
বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সরকার দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং ১ লাখ মেট্রিক টন ডিজেল ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে...
৫ ঘণ্টা আগে