
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার দাবি করেছেন, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আক্রমণে দুজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। কিন্তু কোথা থেকে তিনি নিহত হওয়ার খবর পেয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য দেননি। স্থানীয় সময় গতকাল সোমবার ম্যাথিউ মিলার এই দাবি করেন।
প্রেস ব্রিফিংয়ে ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, সরকারি চাকরিতে মেধাভিত্তিক পদ্ধতির পক্ষে কোটা বাতিলের দাবিতে গত কয়েক দিন ধরে বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছেন। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী প্রতিবাদকারীদের হুমকি দেওয়ার পরপরই ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিক্ষোভকারীদের ওপর হামলা করেছে এবং এতে প্রায় ৫০০ শিক্ষার্থী আহত হয়েছেন। এমনকি চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে যাওয়া শিক্ষার্থীদের ওপরও তারা হামলা চালিয়েছে। বাংলাদেশে চলমান এই প্রতিবাদের বিষয়ে আপনাদের অবস্থান কী?
জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন স্থানে ব্যাপক ছাত্র বিক্ষোভের—যাতে দুজন নিহত ও কয়েক শ আহত হয়েছে—বিষয়ে অবগত এবং আমরা এটি পর্যবেক্ষণ করছি। মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ যেকোনো বিকাশমান গণতন্ত্রের অপরিহার্য উপাদান এবং আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে যেকোনো সহিংসতার নিন্দা জানাই। যারা সহিংসতার শিকার হয়েছে, তাদের প্রতি আমাদের সমবেদনা।’
প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বাংলাদেশে কোটা আন্দোলনে দুজন নিহত হওয়ার দাবি করলেও কীভাবে তিনি দুজন নিহত হওয়ার খবর বা তথ্য পেয়েছেন তা খোলাসা করেননি। এ সময় ব্রিফিংয়ে উপস্থিত থাকা কোনো সাংবাদিকই তাঁর এই তথ্যের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন করেননি।
অপর এক প্রশ্নে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়, পেনসিলভানিয়ায় ঘটে যাওয়া ঘটনার (ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানো) সমালোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করে যে, তারা গণতন্ত্র অনুশীলন করে, সভ্য দেশ, তার পরও তারা কীভাবে (রাজনৈতিক) প্রতিপক্ষের ওপর গুলি চালায়?
এই প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আমি সেই মন্তব্য বা মন্তব্যগুলো পূর্ণাঙ্গ প্রেক্ষাপট জানি না। তবে আমাদের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন শনিবার রাতে এক বিবৃতিতে যা স্পষ্ট করে বলেছেন, আমিও তাই স্পষ্ট করে বলছি, আমরা সব ধরনের রাজনৈতিক সহিংসতা ঘৃণা করি। আমরা সব ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা করি এবং এটি (ট্রাম্পের ওপর হামলা) একেবারেই অগ্রহণযোগ্য।’
আরও খবর পড়ুন:

গ্যাস-সংকট এবং লোডশেডিং বাড়ায় বিকল্প হিসেবে জ্বালানি তেলের ওপর চাপ বেড়েছে। জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত ৩০ শতাংশ বেড়েছে। ডিজেল ও অকটেনের বিক্রি গত বছরের একই সময়ের চেয়ে ২৮ শতাংশের বেশি এবং বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের বিক্রি বেড়েছে প্রায় তিন গুণ।
৪ ঘণ্টা আগে
আগের দুটি মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনার লক্ষ্য অধরা থেকে গেলেও নতুন ৩৫ বছর মেয়াদি তৃতীয় মাস্টারপ্ল্যান তৈরি করেছে বাংলাদেশ রেলওয়ে। ২০২৬ থেকে ২০৬০ সাল পর্যন্ত মেয়াদের এই পরিকল্পনায় রয়েছে ৩২০টি প্রকল্প। লাইন মিটারগেজ থেকে ব্রডগেজে রূপান্তর, নতুন ও ডাবল লাইন স্থাপন, আধুনিক সিগন্যাল, নতুন রোলিং স্টক,
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা ব্যারিস্টার কায়সার কামাল এবং পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আয়োজিত ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) উদ্বোধনের প্রাক্কালে
৭ ঘণ্টা আগে
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণে ‘সবার আগে বাংলাদেশ-সবার জন্য বাংলাদেশ’—এই প্রত্যয়ে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে।
৭ ঘণ্টা আগে