
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন সেতু ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেছেন, ঈদে সেতু পারাপারের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা বা চ্যালেঞ্জ থাকলে তা আগে থেকেই চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।
আজ রোববার সেতু ভবনে সেতু বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। বিশেষ করে পদ্মা সেতু ও যমুনা সেতু ব্যবহার করে চলাচলকারী যাত্রীদের যাত্রা নিরাপদ রাখতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঈদকে সামনে রেখে সারা দেশের মানুষের যাত্রা নিরাপদ, আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী ঈদযাত্রা যেন দুর্ঘটনামুক্ত ও সুশৃঙ্খল হয়, সে জন্য সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ জন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডার ও বাস মালিকদের সঙ্গে বৈঠক করারও নির্দেশ দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলা ও ধৈর্য ধরে চলাচলের আহ্বান জানান।
সভায় সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানান, ঈদযাত্রায় সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালু থাকবে, যাতে ইটিসি কার্ডধারী যানবাহন দ্রুত সেতু পার হতে পারে।
রাজিব আহসান বলেন, সেতু বিভাগের আওতাধীন সব সেতু ও স্থাপনায় সার্ভিল্যান্স ব্যবস্থার মাধ্যমে গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনের ট্রাফিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করা হবে। এ জন্য টোল প্লাজা ও টোল বুথে সিসিটিভি ক্যামেরা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া দ্রুত টোল আদায়ের সুবিধার্থে টোল বুথে পর্যাপ্ত ভাঙতি টাকার ব্যবস্থা রাখার কথাও বলা হয়। একই সঙ্গে ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন যাতে সেতু বা সড়কে চলাচল করে যানজট সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে গাড়ির মালিক, চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করা হয়।
সভায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে আজ বুধবার মন্ত্রিসভা বাংলাদেশ সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ৩টি ও সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ১টি।
১৪ মিনিট আগে
দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষা আর বঞ্চনার অবসান ঘটিয়ে অবশেষে নিয়োগ পেলেন ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগবঞ্চিত থাকা আরও ৯৬ প্রার্থী। বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারে তাঁদের নিয়োগ দিয়ে আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ১৩৫টি দুর্ঘটনায় নিহত ১৩৭ এবং আহত হয়েছেন ২৬৩ জন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে। এ বিভাগে ১৭টি দুর্ঘটনায় নিহত ১৮ এবং আহত হয়েছেন ৬৪ জন।
৩ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ বুধবার। সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হলে প্রথম আধা ঘণ্টায়, অর্থাৎ সকাল সাড়ে ৮টা পর্যন্ত টিকিট কাটতে প্রায় ৬০ লাখ হিট পড়ে।
৪ ঘণ্টা আগে