
নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গণ-আন্দোলনের পর অনুষ্ঠিত এই নির্বাচনকে নেপালের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন তিনি।
গত বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত এই নির্বাচন প্রসঙ্গে এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন আয়োজন করায় আমি নেপাল সরকার এবং সে দেশের জনগণকে অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অনুশীলন নেপালের জনগণের আকাঙ্ক্ষা ও দৃঢ়তা এবং দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তির প্রতিফলন।’
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বার্তায় দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, ‘আমাদের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে বাংলাদেশ নেপালের নতুন সরকার এবং সে দেশের জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।’

সৌদি আরবে এক বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে সব পক্ষকে সংযম প্রদর্শন এবং নিরীহ মানুষের প্রাণহানি রোধে জরুরি আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে সংঘাতের পরিপ্রেক্ষিতে দেশে জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে তেলের প্রধান ডিপোগুলোয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দিয়েছে সরকার। আজ সোমবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম ও পরিচালক লিজা ফাহমিদার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২-এর পরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
চাকরি থেকে অপসারণের আদেশ বাতিল করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পশ্চিম জোনের সাবেক উপকমিশনার (ডিসি) মো. কোহিনুর মিয়াকে পুনর্বহাল করেছে সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ...
৩ ঘণ্টা আগে