
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহারে বিএনপি একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল। ওই নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের প্রায় চার মাস পর দেওয়া প্রথম জাতীয় বাজেটে ওই সব প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে।
প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় দেখা গেছে, সামগ্রিক স্বাস্থ্য খাতের বরাদ্দ ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বাড়িয়ে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা (জিডিপির ১.০২%) করার প্রস্তাব করা হয়েছে; যা ২০২৫-২৬ অর্থবছরে ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা (জিডিপির ০.৫৮ %)।
জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে প্রত্যেক নাগরিকের জন্য আধুনিক ‘হেলথ কার্ড’ চালু করা হচ্ছে। এর মাধ্যমে ‘সমন্বিত রোগী ব্যবস্থাপনা’ ও ‘রেফারেল সিস্টেম’ যুক্ত থাকবে, যা ভুল চিকিৎসার হার কমাবে এবং চিকিৎসার উন্নত মান নিশ্চিত করবে। তিনি বলেন, নতুন করে আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে, যার প্রায় ৮০ শতাংশই হবে নারী স্বাস্থ্যকর্মী।
বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্যতম প্রতিশ্রুতি ছিল ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’। প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও নারীদের আর্থিক সুরক্ষা বলয়ের নিচে আনতে সামাজিক নিরাপত্তা খাতে রেকর্ড ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা বিগত সংশোধিত বাজেটের (১ লাখ ২৬ হাজার ৯৩১ কোটি টাকা) চেয়ে অনেক বেশি। আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এ খাতে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে দেশের সব কৃষককে ‘কৃষক কার্ড’-এর আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক চাষিরা প্রতিবছর ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তাসহ ১০ ধরনের বহুমুখী সুবিধা পাবেন। প্রস্তাবিত বাজেটে এ বাবদ ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা প্রাথমিক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী, শস্য, মৎস্য ও পশুপালন খাতে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে (চলতি অর্থবছরে বরাদ্দ ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা)। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কৃষিবিমা ও ভর্তুকি মূল্যে সার সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। আগামী অর্থবছরে ৫৬ লাখ ৩৫ হাজার টন মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণসহ কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য যৌথভাবে মোট ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা (জিডিপির ০.৬৩%) বরাদ্দের প্রস্তাব করা হয়েছে আগামী অর্থবছরের বাজেটে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা ১ লাখ ২৪ হাজার বাড়িয়ে মোট ১৮ লাখ ৯৫ হাজার ২০০ জন করা হচ্ছে এবং মাসিক ৮৫০ টাকা হারে ভাতার জন্য ১ হাজার ৯৪৪ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ক্যানসারসহ ছয়টি দুরারোগ্য ব্যাধির এককালীন আর্থিক সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা এবং আহতদের ক্যাটাগরি অনুযায়ী যথাক্রমে ২০, ১৫ ও ১০ হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হচ্ছে। আগামী অর্থবছরে ভাতাভোগীর সংখ্যা বাড়িয়ে ১৬ হাজার ৫১৩ জন করার প্রস্তাব রয়েছে। এ ছাড়া জুলাই শহীদদের পরিবার ও কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধাদের আবাসনের জন্য চলমান প্রকল্পের অংশ হিসেবে আগামী অর্থবছরে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় এই মন্ত্রণালয়ের অনুকূলে মোট ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগের অর্থবছরে এই বরাদ্দ ছিল ১৬ হাজার ৯৫২ কোটি টাকা। সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে গবেষণা ও উদ্ভাবন খাতে মোট ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
তরুণসমাজকে দক্ষ ও স্বাবলম্বী করতে প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

রাজধানীর প্রথম মেট্রোরেল (এমআরটি লাইন-৬) চালু হওয়ার পর এর যাত্রীসংখ্যা দ্রুত বেড়েছে। তবে এক জরিপে দেখা গেছে, এই ট্রেনের যাত্রীদের বেশির ভাগই এসেছেন সিটি বাস থেকে। ব্যক্তিগত গাড়ি রেখে ট্রেনে চড়ার মানুষের সংখ্যা এখনো নগণ্য।
৩ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ১ হাজার ৩১৮টি প্রায় দুই বছরেও উদ্ধার হয়নি। এসব অস্ত্রের মধ্যে ১১২টি চায়না রাইফেলও রয়েছে।
৪ ঘণ্টা আগে
বন্যাকবলিত চট্টগ্রাম অঞ্চলে ক্ষয়–ক্ষতির পরিমাণ অনেক বেশি। সরকারের পক্ষে একবারে সব ক্ষতি পূরণ করা সম্ভব না হলেও কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়ানোর জন্য বীজ, সার, গবাদিপশুর ভ্যাকসিন ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। বীজ ও ভ্যাকসিন বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।
৭ ঘণ্টা আগে
৩০ মে সকাল ১০টা। প্রেসিডেন্ট জিয়া নিহত হয়েছেন এ খবর জনসাধারণ সবেমাত্র জানতে শুরু করেছে। তবুও সার্কিট হাউসের আশপাশে কৌতূহলী জনতা দেখা গেল না। সকালের দিকে খবর পেয়ে জেলা কমিশনার, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার এবং নৌবাহিনী প্রধান ঘটনাস্থল এক ঝলক দেখে...
৭ ঘণ্টা আগে