Ajker Patrika

৫ দফা দাবিতে কাল থেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৮ জুলাই ২০২৬, ২৩: ৪৩
৫ দফা দাবিতে কাল থেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট
প্রতীকী ছবি

পাঁচ দফা দাবিতে আগামীকাল বুধবার থেকে সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

আজ মঙ্গলবার গণমাধ্যমে বাংলাদেশ অ‍্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পাঁচ দফা দাবিতে আগামীকাল সকাল ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

দাবিগুলো হলো—অ্যাম্বুলেন্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন; প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা; হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল ফ্রি ব্যবস্থা; লাশবাহী ফ্রিজার ভ্যান ও লাশ বহনরত অ্যাম্বুলেন্সের জন্য টোল ফ্রি সুবিধা এবং ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত