
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার এ তথ্য প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২৭তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন।
অন্যদিকে সিলেটের ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তিনিও ২৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ম্যাজিস্ট্রেট সারওয়ারকে উপসচিব পদে পদোন্নতি দেয়নি সাবেক আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উপসচিব পদে পদোন্নতি পান তিনি।
২০২১ সালে পদোন্নতিবঞ্চিত হওয়ার পরে ক্ষোভ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন সারওয়ার আলম। ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কথা উল্লেখ করে ২০২২ সালের মে মাসে সারওয়ার আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে লঘুদণ্ড হিসেবে তিরস্কার করা হয়।
লঘুদণ্ডের প্রজ্ঞাপনে বলা হয়, ২০২১ সালের ৮ মার্চ সারওয়ার আলম নিজের ফেসবুক আইডিতে ‘চাকরিজীবনে যেসব কর্মকর্তা-কর্মচারী অন্যায়, অনিয়মের বিরুদ্ধে লড়েছেন, তাঁদের বেশির ভাগ চাকরিজীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন এবং এ দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই অন্যায়’ বলে মন্তব্য করেন।
আরও খবর পড়ুন:

বিরোধীদলীয় নেতা বলেছেন, অতীতেও বিরোধী দল থেকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করার নজির রয়েছে। অন্যদিকে সালাহউদ্দিন বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় বিরোধী দল অংশ নিলে আসনের অনুপাতে কমিটির সভাপতির পদও পাবে...
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ও দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আজ সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে প্রেরিত এক বার্তায় এ কথা জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে
বিদ্যমান গ্রেড অক্ষুণ্ন রেখে সংশোধিত স্কেল ভেটিং আদেশ জারি হওয়ায় বিএডিসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে আনন্দ, স্বস্তি ও উচ্ছ্বাস। প্রধানমন্ত্রীর সম্মানে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীগণ আজ তাঁদের নির্ধারিত আন্দোলন কর্মসূচি স্থগিত রেখেছেন...
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রীকৃষ্ণের বার্তা ও শিক্ষা সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আসুন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধে উদ্বুদ্ধ একটি জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলি।’ তিনি জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ...
৫ ঘণ্টা আগে