
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মাঝ আকাশে আকস্মিক টার্বুলেন্সের (আবহাওয়াজনিত কারণে প্রবল ঝাকুঁনি) শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন একজন কেবিন ক্রু। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসার পথে বিজি-০১২৮ ফ্লাইটে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই কেবিন ক্রু শাবানা আজমী মিথিলাকে দ্রুত রাজধানীর পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্স-রে পরীক্ষায় দেখা গেছে, তাঁর বাম হাতের কনুইয়ের ওপরের (বাহু) হাড় ভেঙে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর স্বাস্থ্যঝুঁকি ও অঙ্গহানির আশঙ্কা রয়েছে।
জানা গেছে, বিমানটি প্রায় ১৫ হাজার ফুট উচ্চতায় থাকাকালে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। সে সময় ফ্লাইট স্টুয়ার্ডেস মিথিলা কেবিনে তাঁর রুটিন দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ প্রবল টার্বুলেন্স শুরু হয়, যা প্রায় ছয় সেকেন্ড স্থায়ী ছিল। সে সময় যাত্রীদের জন্য সিটবেল্টের সতর্কীকরণ সংকেত তখনো চালু হয়নি।
হঠাৎ ধাক্কায় মিথিলা ভারসাম্য হারিয়ে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে তাঁর হাত ভেঙে যায়। প্রচণ্ড যন্ত্রণায় কাতর অবস্থায়ও তিনি ফ্লাইটে ছিলেন।
অভিযোগ উঠেছে, দুর্ঘটনার পর বিমানবন্দর মেডিকেল সেন্টার থেকে কোনো চিকিৎসক ঘটনাস্থলে আসেননি। এমনকি জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সও সরবরাহ করা হয়নি। বাধ্য হয়ে একজন নারী সহকর্মীর সহায়তায় মিথিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ছুটির দিন হওয়ায় সরকারি পঙ্গু হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর কোনো সার্জারি করা হয়নি। শুধু প্রাথমিক চিকিৎসা ও প্লাস্টার দেওয়া হয়েছে। পরে তিনি বাসায় ফিরেছেন।
ফ্লাইটটির ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন ইন্তেখাব, যিনি ডেপুটি চিফ অব ফ্লাইট সেফটি হিসেবেও কর্মরত। ফ্লাইটে ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন ফ্লাইট পার্সার রনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক বোসরা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সহকর্মী মিথিলা আবুধাবি ফ্লাইটে ফেরার পথে টার্বুলেন্সে পড়ে গুরুতর আহত হয়েছেন। বিমানবন্দর থেকে তাঁকে সরাসরি পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা সবার কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির দাবি উঠেছিল। অন্তর্বর্তী সরকারের করা গুম কমিশনও র্যাব বিলুপ্তির সুপারিশ করেছিল। তবে বর্তমান বিএনপি সরকার র্যাবকে বিলুপ্ত নয়, বরং সুনির্দিষ্ট আইনের
৬ ঘণ্টা আগে
মোবাইল ইন্টারনেট প্রবৃদ্ধি বাড়লেও এখনো ব্যবহারগত বৈষম্য বা ‘ইউসেজ গ্যাপ’ বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ডিভাইসের উচ্চ মূল্য, ডিজিটাল দক্ষতার অভাব, নিরাপত্তা উদ্বেগ এবং প্রাসঙ্গিক কনটেন্টের সীমাবদ্ধতা এখনো ইন্টারনেট ব্যবহারের বড় বাধা...
১১ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সারা দেশে মোবাইল কোর্টের সংখ্যা ২৫ থেকে বাড়িয়ে ৬৯টি করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর নজরদারির কথাও জানান তিনি।
১১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর কাছে আমরা একটা তালিকা দিয়েছি। সেখানে আমরা বলেছি যে প্রায় ২৮২ জন সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে। তার মধ্যে ৯৪ জন হত্যা মামলার আসামি, সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে বলেছি। এই তালিকাটা যে একদম সম্পূর্ণ তা বলব না, অসম্পূর্ণ থাকতে পারে।
১১ ঘণ্টা আগে