বিমান পরিষেবার অস্কারখ্যাত স্কাইট্র্যাক্সের সাম্প্রতিক বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বড়সড় ধাক্কা খেয়েছে ইউরোপ। ১৯৯৯ সাল থেকে লন্ডনভিত্তিক এই সংস্থা প্রতিবছর বিশ্বসেরা বিমান সংস্থাগুলোকে সর্বোচ্চ ‘৫-স্টার’ রেটিং দিয়ে আসছে। কোনো ধরনের গ্রাহক রিভিউ অথবা জনমতের ওপর ভিত্তি করে নয়, বরং সম্পূর্ণ নিজস্ব এবং কঠোর অডিট ব্যবস্থার মাধ্যমে স্কাইট্র্যাক্স এই রেটিং নির্ধারণ করে। এবারের তালিকায় ইউরোপের কোনো এয়ারলাইনসের নাম নেই। শীর্ষ ১০টি স্থানের সব কটিই দখল করে নিয়েছে এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিমান সংস্থাগুলো।
অ্যাভিয়েশন বিশেষজ্ঞদের মতে, এশিয়ান এবং মধ্যপ্রাচ্যের এয়ারলাইনসগুলো যেভাবে তাদের সেবাগুলোতে বিনিয়োগ করছে, ইউরোপের ঐতিহ্যবাহী ক্যারিয়ারগুলো সেখানে কিছুটা পিছিয়ে পড়ছে। পিছিয়ে পড়ার জায়গাগুলো হলো বিলাসবহুল সেবা, আধুনিক প্রযুক্তি এবং নিখুঁত সময়ানুবর্তিতা। একটি বিমান সংস্থার জন্য ৫-স্টার রেটিং পাওয়া শুধু ব্যবসার প্রসার নয়, এটি আকাশপথে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিও বটে। ইউরোপীয় এয়ারলাইনসগুলোর এই তালিকা থেকে ছিটকে পড়া প্রমাণ করে, আকাশপথের রাজত্ব এখন পুরোপুরি এশিয়ার দখলে।
যেভাবে মেলে মর্যাদাপূর্ণ ‘৫-স্টার’ রেটিং
স্কাইট্র্যাক্স কোনো সাধারণ রিভিউ ওয়েবসাইটের মতো কাজ করে না। তাদের মতে, সাধারণ যাত্রীদের ব্যক্তিগত অভিজ্ঞতা একেক রকম হতে পারে। তাই বৈশ্বিক মানদণ্ড নির্ধারণের জন্য এটি যথেষ্ট নয়। তাই প্রতিষ্ঠানটি বিমানের ‘ফ্রন্ট-লাইন’ বা সরাসরি দৃশ্যমান বিষয়গুলোর গুণগত মান পরীক্ষা করে। এর মধ্যে রয়েছে অনবোর্ড ও এয়ারপোর্ট পরিবেশ। এর মধ্যে থাকে বিমানের ভেতরের আসন, পরিচ্ছন্নতা,
খাবার-দাবারের মান থেকে শুরু করে বিমানবন্দরের লাউঞ্জ ও চেক-ইন সুবিধা। এরপর তারা যাচাই করে বিমান সংস্থার পুরো ফ্লিট বা বহরের সব বিমানে একই মানের সেবা বজায় থাকছে কি না। ৫-স্টার পেতে হলে সব ক্যাটাগরিতেই যে ১০০ তে ১০০ পেতে হবে, তা নয়। তবে প্রধান প্রধান সূচকে ধারাবাহিক শ্রেষ্ঠত্ব বজায় রাখা বাধ্যতামূলক।
সেরা ১০-এর তালিকায় যারা
সূত্র: ইউরো নিউজ, আফ্রিকা নিউজ

হামোম তনু বাবু। অনেকে তাঁকে চেনেন মণিপুরি জাদুঘরের রূপকার হিসেবে। নিজ সম্প্রদায়ের ইতিহাস গতিশীল রাখার জন্য মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামে তিনি তিলে তিলে তৈরি করেছেন এই সংরক্ষণশালা বা জাদুঘর। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরের নাম চাউবা মেমোরিয়াল মণিপুরি ইন্টেলেকচুয়াল...
১৯ মিনিট আগে
পর্যটকবান্ধব থাইল্যান্ডে এবার কমছে পর্যটকদের থাকার মেয়াদ! পর্যটকদের ক্রমবর্ধমান অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে ‘ভিসামুক্ত’ থাকার মেয়াদ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ৯০টির বেশি দেশের পর্যটকদের ক্ষেত্রে এই নীতি কার্যকর করার সিদ্ধান্ত জানিয়েছে থাইল্যান্ডের মন্ত্রিসভা।
১ ঘণ্টা আগে
বাজারে পাকা আম উঠেছে। গরমে আরাম পেতে বাড়িতেই তৈরি করে নিতে পারেন পাকা আমের কুলফি। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ ঘণ্টা আগে
ফলের দোকানে বা পথের ধারে ঝুড়িতে বিক্রি হচ্ছে মৌসুমি ফল জামরুল। গরমের কোনো দুপুরে না হয় এই ফলটি দিয়েই শরবত তৈরি করে নিলেন। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৯ ঘণ্টা আগে