ফলের দোকানে বা পথের ধারে ঝুড়িতে বিক্রি হচ্ছে মৌসুমি ফল জামরুল। গরমের কোনো দুপুরে না হয় এই ফলটি দিয়েই শরবত তৈরি করে নিলেন। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
জামরুল ৩০০ গ্রাম, চিনি আধা কাপ, লবণ স্বাদমতো, বিট লবণ আধা চা-চামচ, গন্ধরাজ লেবুর রস ১ চা-চামচ, আইস কিউব স্বাদমতো এবং পানি ২ কাপ।
জামরুল ধুয়ে চার টুকরো করে কেটে বিচি ফেলে দিন। পরে ব্লেন্ডারে সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে ঢেলে পুদিনাপাতা আর বরফ দিয়ে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল সুস্বাদু ঠান্ডা ঠান্ডা জামরুলের শরবত।

ওজন কমানোর কথা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে কঠিন ডায়েট চার্টের চিত্র। সঙ্গে আছে ঘণ্টার পর ঘণ্টা জিমে ঘাম ঝরানো আর পছন্দের সব খাবার তালিকা থেকে বাদ দেওয়ার বিভীষিকা। কিন্তু জীবন ব্যস্ত হয়ে উঠলে এই বড় বড় পরিবর্তন ধরে রাখা কঠিন। এখানেই ম্যাজিকের মতো কাজ করে মাইক্রো-হ্যাবিট বা খুদে অভ্যাস।
৮ ঘণ্টা আগে
এই গরমে সারা দিনের ক্লান্তি নিয়ে বাড়ি ফিরে ত্বকের যত্নে নানা রকম প্যাক তৈরি করে মেখে গোসল করাটা জটিল। তাই বলে একেবারেই যদি ত্বকের যত্ন না নেওয়া হয়, তাহলে কী অবস্থা হবে, তা তো বুঝতেই পারছেন। বলছি, ব্যস্ততার ফাঁকে নিজের জন্য একটুখানি সময় বরাদ্দ রাখুন। আর বেছে নিন সর্বগুণসমৃদ্ধ যেকোনো প্রাকৃতিক উপাদান।
৯ ঘণ্টা আগে
সকালে ঘুম থেকে উঠেই মনে হবে আজ পুরো দুনিয়া জয় করে ফেলবেন। কিন্তু অফিসে পা রাখতেই বসের একঝলক চাহনি আপনার সব গ্যাস বেলুন ফুস করে দেবে। আজ বসের সঙ্গে কোনো তর্কে যাবেন না। বস যা-ই বলুক, ‘হ্যাঁ স্যার, আপনিই ঠিক’ বলে মাথা নাড়ুন। এতে আপনার চাকরি এবং মানসিক শান্তি—দুই-ই বজায় থাকবে। ক্রাশের পাশ দিয়ে...
১১ ঘণ্টা আগে
বাজারে পণ্যের দাম যত দ্রুত বাড়ে, আয়-রোজগার তত দ্রুত বাড়ে না। ফলে খাদ্যতালিকা থেকে প্রতিনিয়ত পুষ্টিকর খাবার বাদ দিচ্ছেন, এমন পরিবার নেহাত কম নয়। কারণ, পুষ্টিকর খাবার ব্যয়বহুল হয়ে পড়লে এবং বাজেট সীমিত থাকলে ফল, শাকসবজিসহ অন্যান্য খাবার দিয়ে সাজানো একটি সুষম খাদ্যতালিকা মেনে চলা কঠিন হওয়া স্বাভাবিক...
১২ ঘণ্টা আগে