
প্রশ্ন: পর্যটনের ক্ষেত্রে মূল ধারার মিডিয়াকে কীভাবে দেখেন?
মনিরুজ্জামান: বিভিন্ন ডেসটিনেশন সম্পর্কে যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়, তার ওপর ভিত্তি করে আমরা এখন মিডিয়াকে দুই ভাগে ভাগ করেছি। মেইনস্ট্রিম মিডিয়া আসলে নিউজ পেপার ও টেলিভিশন। এর বাইরে যে সোশ্যাল মিডিয়া চলে এসেছে, ইউটিউব বলেন কিংবা ফেসবুক, এগুলোতে কিছু কিছু ভুল তথ্য দেওয়া হয়। আমরা অনেক সময় ইউটিউবের সংবাদগুলোতে সঠিক তথ্য পাই না। নিউজ পেপার বা চ্যানেলগুলোতে পাই। তাদের দায়বদ্ধতা আছে, কিন্তু ওদের দায়বদ্ধতা নেই। এই ব্লগার ও ইউটিউবাররা সাজেককে দুই ভাগে ভাগ করে ফেলেছে। প্রথমেই টুরিস্টরা জিজ্ঞেস করেন, আপনার রিসোর্টটা কি মিজোরাম ভিউ? নাকি রাঙামাটি ভিউ? এখন একটা ডেসটিনেশনে দুটো ভিউ অবশ্যই থাকবে। কক্সবাজারে গেলে যেমন আমরা সি ভিউ রুম নিই অথবা হিল ভিউ রুম নিই। কিন্তু সাজেকে রিসোর্টগুলো ছোট ছোট। যখন কেউ জানে যে মিজোরাম ভিউ নয় রাঙামাটি ভিউ, তখন পর্যটকদের আগ্রহ কমে যায়। রাঙামাটি ভিউয়ের দিক থেকে মিজোরাম দেখা যায় না। আর ওখানে রুম থেকে দেখার তেমন কিছু নেই। এটা বাইরে গিয়ে দেখতে হয়। এই যে তথ্যগুলো এভাবে প্রচার করা হচ্ছে, তাতে টুরিস্টদের ওপর আগেই একটা প্রভাব পড়ে যায়। ওখানে যাওয়ার ব্যাপারে নেতিবাচক মনোভাব তৈরি হয়ে যায় আগে থেকেই। যেটা কাম্য নয়।
প্রশ্ন: যেখানে প্রকৃতির ওপর ভিত্তি করে টুরিস্ট প্লেসগুলো হচ্ছে, সেখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট…
মনিরুজ্জামান: খুব বড় রকমের একটা উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি।
প্রশ্ন: আমাদের পাহাড়গুলোতে যখনই কোনো একটা সমস্যা দেখা যায়, তখনই সেখানে ফরেন টুরিস্টদের রেস্ট্রিকশন থাকে। সে ক্ষেত্রে বিদেশি পর্যটকদের পাহাড়ে নিয়ে যাওয়া ঝুঁকি মনে করছেন কি না, সামনের দিকে?
মনিরুজ্জামান: আসলে বিদেশি পর্যটকদের আগেই বলা হয়, আপনাদের জন্য রেড অ্যালার্ট এলাকা। তো এই রেড অ্যালার্টকে উপেক্ষা করে যারা ইন্টারেস্টেড, তারা আসতে চায়। রেড অ্যালার্ট না থাকলেও তাকে কিন্তু অনুমতি নিতে হয়। এটা পুরো হিল ট্র্যাকের নিয়ম। তো তখন এটা নিতে গেলে আমাদের বেগ পেতে হয়, যখন অভিযান চলে। টোটালি পারমিশনটা কিন্তু দেবে না। আমার জানা মতে, গত বছর অনেক গ্রুপকে আমরা ডিনাই করেছি।
বান্দরবান বা সাজেক যাওয়ার কথা ছিল, পারমিশন মেলেনি। যেহেতু অভিযান চলছিল। এ ধরনের কোনো অভিযান হলে ফরেনারদের আমরা ডিসকারেজ করি যে ওখানে যাওয়াটা আসলে উচিত হবে না বা ঠিক হবে না। প্রশাসন থেকে তো একটা নিষেধ থাকেই। সেদিক থেকে আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত দেশের পাহাড়ে শান্তি ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত পাহাড় পর্যটনটা সেভাবে ফ্লারিশ করবে না।
প্রশ্ন: আমাদের টুরিজম বোর্ডের কাজ তো বাংলাদেশকে ব্র্যান্ডিং করা। বিদেশি পর্যটকদের নিয়ে আসার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, যেমন বিদেশি পর্যটকদের জন্য অনুমতির দরকার। এই পারমিশনগুলো পাওয়ার ক্ষেত্রে টুরিজম বোর্ড আপনাদের কোনো রকম সহায়তা করে কি না?
মনিরুজ্জামান: এই সব পারমিশন দেওয়ার ব্যাপারে টুরিজম বোর্ড সরাসরি কোনো সাপোর্ট আমাদের দেয় না। আসলে টুরিজম বোর্ডের কাজটা হলো প্রচার-প্রচারণা এবং আমাদের ডেসটিনেশন সম্পর্কে জানানো। কিন্তু লজিস্টিক অথবা প্রশাসনিক সাপোর্ট টুরিজম বোর্ড দেয় না বা দিতে পারে না। এটা তাদের এখতিয়ারে পড়ে না। তাদের কাজটি হচ্ছে ব্রিজ তৈরি করে দেওয়া বা ব্রিজিং করা। সেদিক থেকেও আমরা সে রকমভাবে টুরিজম বোর্ডের সহযোগিতা পাচ্ছি, তা নয়। তবে আমরা মনে করি, টুরিজম বোর্ডের আরও উদ্যোগী হওয়া উচিত এই ডেসটিনেশনগুলোকে তুলে ধরার জন্য।

সেপ্টেম্বর মাসের অন্যতম একটি দিন হলো কালেক্ট রক্স ডে বা পাথর সংগ্রহের দিন। বিশ্বজুড়ে পাথর সংগ্রহ করার এই বৈচিত্র্যময় ও সুন্দর শখ উদ্যাপন করতে দিনটি পালিত হয় ১৬ সেপ্টেম্বর। পাথরের উৎস এবং ভূতত্ত্ব বা জিওলজির ইতিহাস অত্যন্ত প্রাচীন। আগে মানুষ বিভিন্ন বিশ্বাস দিয়ে পাথরের উৎস ব্যাখ্যা করত...
১১ ঘণ্টা আগে
পর্দায় তিনি যতই গ্ল্যামারাস ও গম্ভীর চরিত্রে অভিনয় করুন না কেন, ব্যক্তিজীবনে অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স একদমই খোলামেলা কথা বলতে ভালোবাসেন। এককথায় রসিক ও স্পষ্টভাষী। মেকআপহীন মুখ, সাদা টি-শার্ট আর আরামদায়ক সোয়েটপ্যান্টস পরে ভেনিসের একটি বিলাসবহুল স্পা সেন্টারে সম্প্রতি...
১২ ঘণ্টা আগে
গত ২৬ আগস্ট মুক্তি পেয়েছে কিয়ারা আদভানি অভিনীত ‘টক্সিক’ চলচ্চিত্র। মুক্তির বহু আগে থেকে আলোচনায় ছিল এই সিনেমা। টক্সিকের গান ও কিয়ারার উপস্থাপন—সব নিয়েই আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়েছে। সমালোচনার উত্তরে বিভিন্ন তারকা পাল্টা জবাব দিয়েছেন এই বলে, ‘মা হলে বুঝি এমন দৃশ্য়ে অভিনয় করতে নেই!’
১৬ ঘণ্টা আগে
চুলে সুগন্ধ থাকলে সাজটা যেন আরও পরিপাটি ও মনোরম লাগে। তাই অনেকে গোসলের পর বা বাইরে বের হওয়ার আগে চুলে হালকা করে হেয়ার পারফিউম স্প্রে করেন। কিন্তু হেয়ার পারফিউম সরাসরি চুলে ব্যবহার করা কি আদৌ নিরাপদ? চুলে সুগন্ধ ধরে রাখার এই অভ্যাস দেখতে যতটা আকর্ষণীয়, নিয়মিত ব্যবহারে ততটাই হতে পারে চুলের জন্য....
১৮ ঘণ্টা আগে