মন ভালো করে তুলতে চকলেটের জুড়ি মেলা ভার। তবু বলে রাখি, চকলেট শুধু যে খেতেই সুস্বাদু, তা কিন্তু নয়; বরং ডার্ক চকলেট ত্বকের অকালবার্ধক্য রোধ করতে এবং হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কার্যকরী ভূমিকা রাখতে পারে। চকলেটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও কোকো বর্তমানে রূপচর্চার জগতে জনপ্রিয় হয়ে উঠছে। আজ চকলেট দিবস। চকলেট ব্যবহার করে কীভাবে ঘরেই নিজের ত্বকের যত্ন নেওয়া যায়, তা নিয়ে আজকের বিশেষ আয়োজন।
চকলেট কেন ত্বকের জন্য উপকারী
ডার্ক চকলেটে রয়েছে প্রচুর কোকো, যা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এতে থাকা ফ্ল্যাভোনয়েড ত্বকের কোষের ক্ষতি রোধসহ কোলাজেন উৎপাদনে সাহায্য করে। ফলে ত্বকের বলিরেখা কমে ত্বক সতেজ ও টানটান দেখায়। এ ছাড়া চকলেটে থাকা জিংক ব্রণ কমাতে এবং ক্যাফেইন ত্বকের রক্তসঞ্চালন বাড়াতে সাহায্য করে। এমনকি সূর্যের অতিবেগুনি রশ্মি থেকেও এটি ত্বকের সুরক্ষা দেয়।
চকলেট ব্যবহার করার কিছু কার্যকর উপায়
ফেস মাস্ক
কয়েক টুকরো চিনি ছাড়া ডার্ক চকলেট গলিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে তাতে একটি ডিমের কুসুম এবং এক চামচ মধু মিশিয়ে ২০ মিনিট মুখে ও গলায় মেখে রাখুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্ক ত্বক সতেজ করে তোলে। যাঁরা ডিমের কুসুমের গন্ধ সহ্য করতে পারেন না, তাঁরা যেকোনো এসেনশিয়াল অয়েল কয়েক ফোঁটা ব্যবহার করতে পারেন।
বডি স্ক্রাব
সমপরিমাণ কোকো ও কফি পাউডার সামান্য পানির সঙ্গে মিশিয়ে গরম করে নিন। এর সঙ্গে দানাদার লবণ এবং ফ্রেশ ক্রিম মিশিয়ে পুরো শরীরে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। এটি ত্বকের মৃত কোষ দূর করার পাশাপাশি সেলুলাইট কমাতে সাহায্য করে এবং ত্বক নরম রাখে।
লিপবাম
ফাটা ঠোঁটের যত্নে ঘরে তৈরি করুন চকলেট লিপবাম। সে জন্য ২ চা-চামচ মোম গলিয়ে তার সঙ্গে ১ চা-চামচ কফি পাউডার এবং ২ চা-চামচ নারকেল তেল মিশিয়ে একটি ছোট কৌটায় জমতে দিন। এটি নিয়মিত ব্যবহার করলে ঠোঁট হবে গোলাপি ও নরম।
তৈলাক্ত ত্বকে বিশেষ প্যাক
যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁরা ডার্ক চকলেটের সঙ্গে মুলতানি মাটি এবং সামান্য লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন। মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয় এবং লেবুর রস ও চকলেট মিলে ত্বক করে তোলে দাগহীন আর উজ্জ্বল।
শুষ্ক ত্বকের হাইড্রেটিং প্যাক
শুষ্ক ত্বকের খসখসে ভাব দূর করতে ডার্ক চকলেটের সঙ্গে ল্যাকটিক অ্যাসিডসমৃদ্ধ তরল দুধ মিশিয়ে নিন। এই মিশ্রণে সামান্য অলিভ অয়েল বা মধু যোগ করলে তা ত্বক গভীর থেকে ময়শ্চারাইজ করে এবং দীর্ঘক্ষণ আর্দ্রতা বজায় রাখে।

মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হলো নিজের প্রশংসা শুনতে পছন্দ করা। কিন্তু সত্য হলো, আপনার সীমাবদ্ধতাগুলো নিজের চেয়ে অন্যরা ভালো দেখতে পায়। তাই কখনো কখনো সমালোচনা হয় আপনাকে নিয়ে। এটি সহ্য করা বা অন্যের নেতিবাচক মন্তব্য গ্রহণ করা আমাদের অনেকের জন্যই কঠিন। কিন্তু কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে উন্নতির...
১৯ ঘণ্টা আগে
বাদাম ভাজার আগে ধুয়ে নেওয়া অনেক সময় আমাদের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে। কিন্তু নিখুঁত মুচমুচে বাদাম পেতে এই একটি ধাপই গুরুত্বপূর্ণ। প্রতি ১০০ গ্রাম কাঁচা বাদামে রয়েছে প্রায় ৫৬৭ ক্যালরি। চর্বি ও ক্যালরি বেশি হওয়া সত্ত্বেও বাদাম ওজন বাড়াতে নয়, বরং কমাতে সাহায্য করে। চীনাবাদাম শুধু ভাজা হিসেবেই...
২১ ঘণ্টা আগে
হেঁটে ভ্রমণ করার সিদ্ধান্তটা হঠাৎ নেওয়া নয়। এটি ছিল একধরনের প্রতিজ্ঞা—নিজেকে জানার, পৃথিবীকে ছুঁয়ে দেখার এবং মানুষকে কাছ থেকে বোঝার। আজকে যখন লিখছি, তখন ক্যালেন্ডারে মাসের নাম মার্চ। দেখতে দেখতে পৃথিবীর পথে পাথুরে বেড়ানোর ৭১৩তম দিন চলছে।
১ দিন আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকে। মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া এই সামরিক সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই; তা বিশ্বের আকাশপথ ও পর্যটনব্যবস্থাকে এক নজিরবিহীন সংকটের মুখে ঠেলে দিয়েছে।
১ দিন আগে