চকলেট দিবস

জন্মদিন, বিবাহবার্ষিকী থেকে শুরু করে ছুটির দিন, এমনকি করপোরেট ইভেন্ট পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে চকলেট দীর্ঘদিন ধরে উপহার হিসেবে জনপ্রিয়। যখন কাউকে চকলেট উপহার দেন, তখন আপনি শুধু একটি মিষ্টি খাবারই উপহার দেন না; বিলাসিতার সঙ্গে আবেগও উপহার দেন। অথবা মনে করিয়ে দেন স্মৃতি। আজ চকলেট দিবস। শুধু দিবস পালন করলেই চলবে? ডার্ক চকলেটের তীব্র স্বাদ হোক বা মিল্ক চকলেটের ক্রিমি মিষ্টি স্বাদ; কখন কোন উপলক্ষে কেমন চকলেট উপহার দেবেন, সেটা নিয়ে যাঁরা দ্বিধায় ভুগছেন, তাঁদের জন্য এই লেখা।
উপহারের জন্য আদর্শ চকলেটের ধরন
উপহারের জন্য সঠিক ধরনের চকলেট নির্বাচন করা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ। সঠিক উপায়ে বাছাই করতে পারলে আপনার উপহারটি কারও কাছে স্মরণীয় ও প্রশংসিত হয়ে উঠতে পারে। যেভাবে নির্বাচন বা বাছাই করা যায়–

ডার্ক চকলেট নির্বাচন
ডার্ক চকলেট স্বাস্থ্যকর একটি খাবার হিসেবেও পরিচিত। এটি প্রাপ্তবয়স্কদের কাছে বেশি জনপ্রিয়। এই ধরনের চকলেট অনায়াসে স্বাস্থ্যসচেতনদের উপহার দিতে পারেন। কারণ, এতে চিনির পরিমাণ কম থাকে। কোনো কোনোটিতে থাকেই না। উচ্চমানের অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডার্ক চকলেট অন্য দুধ ও চিনি মিশ্রিত চকলেটের তুলনায় দামি হলেও স্বাস্থ্যের জন্য সুপার ফুড হিসেবে বিবেচিত। যে ধরনের ডার্ক চকলেট বেছে নিতে পারেন–
ডার্ক চকলেট বার: এগুলো স্বাদে খানিকটা তেতো হয়। ফলে নিয়মিত যাঁরা ডার্ক চকলেট খান, শুধু তাঁদেরই এগুলো উপহার দিন। অন্যদেরও এগুলো দিতে পারেন। তবে তাঁরা হয়তো খেয়ে আনন্দ পাবেন না।
ডার্ক চকলেট ট্রাফল: মখমলের মতো মসৃণ এবং ডিপ চকলেটি স্বাদের ট্রাফল জন্মদিন এবং ভালোবাসা দিবসের মতো রোমান্টিক দিনগুলোতে উপহার দেওয়ার জন্য আদর্শ।
সামুদ্রিক লবণসহ ডার্ক চকলেট: যাঁরা মিষ্টি ও সুস্বাদু স্বাদের ভারসাম্য পছন্দ করেন, তাঁদের জন্য এ ধরনের চকলেট আদর্শ উপহার হবে।
নির্বাচন করতে পারেন মিল্ক চকলেট ডিলাইটস
দুধ ও চকলেটের মিশ্রণে তৈরি একটি ক্রিমি, মিষ্টি স্বাদযুক্ত চকলেট এটি। এ ধরনের চকলেট সাধারণত সবাই পছন্দ করে। যাঁরা মিষ্টিপ্রেমী, তাঁদের এ ধরনের চকলেট উপহার দিতে পারেন। যে ধরনের মিল্ক চকলেট বেছে নেবেন—
ক্ল্যাসিক মিল্ক চকলেট বার: এই মসৃণ এবং ক্রিমি বারগুলো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায়; বিশেষ করে শিশুদের জন্য এমন চকলেট আদর্শ উপহার।
মিল্ক চকলেট ক্যারামেল বার: মিষ্টি ক্যারামেল এবং ক্রিমি মিল্ক চকলেটের একটি নিখুঁত মিশ্রণ এটি। ভালোবাসা দিবস, বন্ধু দিবস বা বিবাহবার্ষিকীর জন্য ভালো উপহারের তালিকায় টুকে রাখতে পারেন।
মিল্ক চকলেট ক্যারামেলাইজড পিক্যান: সিল্কি মিল্ক চকলেটে মোড়ানো এই বাদাম ফ্লেভারের চকলেট বাদামপ্রেমীদের জন্য উপযুক্ত।
হোয়াইট চকলেট
মাখন ও ক্রিমি স্বাদের এই সাদা চকলেট স্বাদের নিরীক্ষা করে বেড়ানো মানুষদের জন্য উপযুক্ত। বিভিন্ন স্বাদের খাবার চেখে দেখতে যাঁরা ভালোবাসেন; তাঁদের তো এই চকলেট উপহার দেওয়াই যায়।

থিমযুক্ত চকলেট উপহার
থিমযুক্ত চকলেট উপহারে পছন্দের স্পর্শ যোগ করে। এতে উপহারটি নির্দিষ্ট দিন এবং অনুষ্ঠানের জন্য আরও বিশেষ হয়ে ওঠে। এটি ছুটির উদ্যাপন হোক বা প্রিয়জনের জন্য কাস্টমাইজড নির্বাচন—এই থিমযুক্ত বিকল্পগুলো নির্দিষ্ট অনুষ্ঠান এবং পছন্দ অনুসারে সরবরাহ করা হয়।
বিশেষ দিনের চকলেট
উৎসবমুখর দিনগুলোর জন্য চকলেট নির্বাচনের ক্ষেত্রে আলাদা করে ভাবতে হবে।
চকলেট ডেতে রকমারি: চকলেট ডে-তে একসঙ্গে কয়েক ধরনের চকলেট উপহার দিতে পারেন। চাইলে কাস্টমাইজ বক্সও তৈরি করে নেওয়া যায় বিভিন্ন গিফট হাউস থেকে।
ভ্যালেন্টাইনস ডে চকলেট হার্টস: এই রোমান্টিক হৃদয় আকৃতির চকলেটগুলো ভালোবাসা এবং প্রেম প্রকাশের জন্য উপযুক্ত।
ক্রিসমাস চকলেট বক্স: এই উৎসবের বাক্সগুলো মৌসুমি পছন্দের জিনিস; যেমন পুদিনাপাতা এবং মসলাদার চকলেট দিয়ে ভরা থাকে।
সূত্র: চকলেট ট্রেন্ডিং, সি’স ক্যান্ডিস ও অন্যান্য

মন ভালো করে তুলতে চকলেটের জুড়ি মেলা ভার। তবু বলে রাখি, চকলেট শুধু যে খেতেই সুস্বাদু, তা কিন্তু নয়; বরং ডার্ক চকলেট ত্বকের অকালবার্ধক্য রোধ করতে এবং হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কার্যকরী ভূমিকা রাখতে পারে। চকলেটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও কোকো বর্তমানে রূপচর্চার জগতে জনপ্রিয় হয়ে উঠছে।
১৫ মিনিট আগে
একটি ছিমছাম ও পরিপাটি ঘর শুধু চোখের শান্তি নয়; বরং সারা দিনের কর্মব্যস্ততা শেষে মনের প্রশান্তিরও বড় উৎস। ব্যস্ত জীবনে ঘরদোর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা বেশ চ্যালেঞ্জিং। অনেক সময় দেখা যায়, কিছু অপ্রয়োজনীয় জিনিসের ভিড়ে দরকারি পণ্য খুঁজে পাওয়া যায় না।
১ ঘণ্টা আগে
পকেটে দু-পয়সা আসার যোগ আছে, কিন্তু মেজাজটা মরুভূমির মতো তপ্ত। অফিসে আপনার দাপট বাড়বে, তবে বসের সামনে বেশি ‘হিরোগিরি’ দেখাতে গিয়ে জিরো হবেন না। সঙ্গীর সঙ্গে অহেতুক তর্কে জড়াবেন না। মনে রাখবেন, গাধার সঙ্গে তর্ক করে জিতলেও দিন শেষে লোকে আপনাকে ‘গাধা বিজয়ী’ বলবে।
২ ঘণ্টা আগে
জাপান পৃথিবীর এমন একটি দেশ, ভ্রমণপ্রেমীদের তালিকায় যা প্রায় সব সময় শীর্ষে থাকে। পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্র একই সঙ্গে প্রাচীন ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং আধুনিক প্রযুক্তির এক অসাধারণ সমন্বয়। শত শত বছরের ঐতিহাসিক উত্তরাধিকার ধরে রেখেও জাপান বিশ্বের অন্যতম উন্নত প্রযুক্তিনির্ভর রাষ্ট্র হিসেবে...
১৬ ঘণ্টা আগে