
সুগন্ধি মূলত ব্যক্তিত্ব ও রুচির বহিঃপ্রকাশ। ২০২৫ সালে অনেকে কড়া ঘ্রাণ পছন্দ করেছেন, আবার অনেকে ত্বকের সঙ্গে মিশে থাকা সূক্ষ্ম বা ‘স্কিন সেন্ট’ খুঁজেছেন। কিন্তু ২০২৬ সালের শুরু থেকে দেখা যাচ্ছে এক পরিবর্তন। এবার সুগন্ধিতে প্রাধান্য পাচ্ছে রসাল ফল, টোস্টেড বাদাম এবং কাঠের আভিজাত্য।
বসন্তের তাজা বেরি
এ বছরের অন্যতম জনপ্রিয় ট্রেন্ড হবে বেরি কিংবা স্ট্রবেরির সুবাস। তবে এটি শুধু মিষ্টি সুবাস নয়; বরং এর সঙ্গে লেদার বা অরিস রুটের মতো কড়া উপাদানের মিশ্রণ একে করে তুলেছে আরও আবেদনময়। নেস্ট বা মিউ মিউর মতো বড় বড় ব্র্যান্ড এখন স্ট্রবেরি ও রাসবেরির রসাল ঘ্রাণকে ফ্লোরাল নোটে উপস্থাপন করছে। এগুলো ব্যবহারকারীদের দিনভর সতেজ রাখবে।
সিগনেচার নোটে ফল
আগে ফল শুধু সুগন্ধির ওপরের স্তরে কিংবা টপ নোটে ব্যবহার করা হতো, সে কারণে দ্রুত উবে যেত। কিন্তু এ বছরের ট্রেন্ডে বরই, ডালিম এমনকি কলার মতো ফলের সুবাস বেস নোটে ব্যবহার করা হচ্ছে। ২০০০ সালের সেই ফ্রুটি ঘ্রাণ এবার ফিরছে আরও গাঢ় ও দীর্ঘস্থায়ী রূপে।

টোস্টেড গুরম্যান্ড
গত বছর ভ্যানিলা কিংবা ক্যারামেলের মতো মিষ্টি সুগন্ধির জয়জয়কার ছিল। তবে এ বছর গুরম্যান্ড বা খাদ্যধর্মী সুবাসে এসেছে ভিন্নতা। এবার মিষ্টির বদলে টোস্টেড তিল, ভাজা বাদাম ও জায়ফলের মতো উপাদানের ঘ্রাণ বেশি জনপ্রিয় হচ্ছে। এই সুবাসে চকলেটের মিষ্টি ভাব যেমন আছে, তেমনি স্যান্ডালউড বা চন্দন কাঠের উষ্ণতা একে করেছে আরও মার্জিত।

উড বা কাঠ
একসময় ভাবা হতো, কাঠের বা উডি ঘ্রাণ শুধু পুরুষের ব্যবহারের জন্য। কিন্তু এ বছর এটি নারী-পুরুষ সবার পছন্দের তালিকায় থাকবে বলে ধারণা করছেন সুগন্ধি বিশেষজ্ঞরা। চন্দন কিংবা সিডারউড অথবা ওক কাঠের সুবাস আপনাকে দেবে একধরনের আভিজাত্য ভাব। বিশেষ করে প্যাঁচৌলি কিংবা ভেটিভারের মতো উপাদানের ধোঁয়াটে ভাব রাতের অনুষ্ঠান বা বিশেষ আড্ডায় আপনার উপস্থিতিকে স্মরণীয় করে রাখবে। ইংলিশ ওক বা হ্যাজেলনাট মিশ্রিত সুগন্ধিগুলো এখন বিশ্বজুড়ে বেশ প্রশংসিত।

ক্যাফে থিম
চলতি বছরের একটি মজার ট্রেন্ড হলো, প্রিয় কফি শপের ঘ্রাণকে পারফিউমে খুঁজে পাওয়া। কফি বিনস, পোড়া চিনি এবং হালকা মসলার সুগন্ধের মিশ্রণে তৈরি এই পারফিউমগুলো আপনার চারপাশের পরিবেশে একধরনের আরামদায়ক বা ‘কোজি’ আমেজ তৈরি করবে।
তবে মনে রাখা জরুরি, সুগন্ধি শুধু ট্রেন্ড দেখে কিনলেই চলবে না, এটি আপনার শরীরের ঘ্রাণের সঙ্গে কেমন আচরণ করছে, সেটি জেনে রাখাও জরুরি। তবে কেনার আগে কবজিতে স্প্রে করে কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর দেখুন, সময়ের সঙ্গে এর ঘ্রাণে কোনো পরিবর্তন আসছে কি না। এ ক্ষেত্রে সঠিক ঘ্রাণটি বেছে নিতে হবে। এ পর্যায়ে আপনার উপস্থিতিকে করে তুলতে পারেন আরও আকর্ষণীয়। সুগন্ধিগুলো আপনাকে শুধু সুবাসিতই করবে না; বরং নিজের ব্যক্তিত্বে যোগ করবে এক নতুন মাত্রা।
সূত্র: জি জেস্ট ও অ্যালিউর

মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হলো নিজের প্রশংসা শুনতে পছন্দ করা। কিন্তু সত্য হলো, আপনার সীমাবদ্ধতাগুলো নিজের চেয়ে অন্যরা ভালো দেখতে পায়। তাই কখনো কখনো সমালোচনা হয় আপনাকে নিয়ে। এটি সহ্য করা বা অন্যের নেতিবাচক মন্তব্য গ্রহণ করা আমাদের অনেকের জন্যই কঠিন। কিন্তু কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে উন্নতির...
১৮ ঘণ্টা আগে
বাদাম ভাজার আগে ধুয়ে নেওয়া অনেক সময় আমাদের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে। কিন্তু নিখুঁত মুচমুচে বাদাম পেতে এই একটি ধাপই গুরুত্বপূর্ণ। প্রতি ১০০ গ্রাম কাঁচা বাদামে রয়েছে প্রায় ৫৬৭ ক্যালরি। চর্বি ও ক্যালরি বেশি হওয়া সত্ত্বেও বাদাম ওজন বাড়াতে নয়, বরং কমাতে সাহায্য করে। চীনাবাদাম শুধু ভাজা হিসেবেই...
২০ ঘণ্টা আগে
হেঁটে ভ্রমণ করার সিদ্ধান্তটা হঠাৎ নেওয়া নয়। এটি ছিল একধরনের প্রতিজ্ঞা—নিজেকে জানার, পৃথিবীকে ছুঁয়ে দেখার এবং মানুষকে কাছ থেকে বোঝার। আজকে যখন লিখছি, তখন ক্যালেন্ডারে মাসের নাম মার্চ। দেখতে দেখতে পৃথিবীর পথে পাথুরে বেড়ানোর ৭১৩তম দিন চলছে।
১ দিন আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকে। মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া এই সামরিক সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই; তা বিশ্বের আকাশপথ ও পর্যটনব্যবস্থাকে এক নজিরবিহীন সংকটের মুখে ঠেলে দিয়েছে।
১ দিন আগে