
যাঁরা একটু ভিন্ন স্বাদের কাবাব খেতে চান, তাঁরা খুব সহজে এবং অল্প সময়ে তৈরি করতে পারেন লেবানিজ কাবাব। এটি কাফতা কাবাব নামেও পরিচিত। লেবানিজ এই কাবাব মধ্যপ্রাচ্যের একটি অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু খাবার। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে এটিকে কোফতা বলা হলেও লেবাননে এটি কাফতা নামে পরিচিত। সাধারণত তাজা পার্সলে পাতা, পেঁয়াজ, রসুন এবং সুগন্ধি কাফতা মসলার মিশ্রণে গরুর মাংস, ভেড়ার মাংস অথবা এই দুটির কিমা একসঙ্গে মিশিয়ে এটি তৈরি করা হয়। এই কাবাবটির মূল বৈশিষ্ট্য হলো এর সিগনেচার লম্বাটে ডিম্বাকৃতি বা নলাকার গঠন। এটি তৈরি করা যেমন সহজ, তেমনি এটি ওভেনে বেক করে, কয়লায় গ্রিল করে কিংবা এয়ার ফ্রায়ারেও ঝটপট তৈরি করে নেওয়া যায়।
গরু ও ভেড়ার মাংস অথবা এই দুটির ৫০: ৫০ মিশ্রণ। তবে চাইলে শুধু গরুর মাংস দিয়েও এটি তৈরি করতে পারেন। মিহি করে কুচানো পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ অবশ্যই গ্রেট করে বা ফুড প্রসেসরে মিহি করে নিতে হবে, যাতে বড় টুকরা না থাকে। লবণ, গোলমরিচ, মিক্সড মসলা, দারুচিনি, জিরা এবং সামান্য শুকনা মরিচ।

একটি বড় পাত্রে মাংসের কিমা, মিহি করা পেঁয়াজ, রসুনসহ সব মসলা একসঙ্গে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে মিশিয়ে নিন। চাইলে ফুড প্রসেসরেও হালকা পালস করে মেশানো যায়। তবে খেয়াল রাখবেন, মাংস যেন বেশি ঠাসা না হয়। মাখানো মাংসের মিশ্রণটিকে হাতের সাহায্যে ছোট ও লম্বাটে নলাকার কাবাবের আকৃতি দিন। এরপর সেগুলোকে একটি পার্চমেন্ট পেপার বিছানো বেকিং শিটে রাখুন। ওভেন গরম হওয়া পর্যন্ত এগুলোকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। প্রক্রিয়াটি কাবাবের আকৃতি ধরে রাখতে সাহায্য করে। ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে গরম করে কাবাবগুলো ১৫ মিনিট বেক করুন। সুন্দর সোনালি ও মুচমুচে ক্রাস্ট বা ওপরের আবরণ পেতে সবশেষে ওভেনের ব্রয়লার অন করে আরও ২ থেকে ৩ মিনিট রাখুন। এটি ওভেন ছাড়া গ্রিল বা এয়ার ফ্রায়ারেও করা যায়।
পরিবেশন: এই কাবাব নান, পরোটা, হামুস, গ্রিল করা পেঁয়াজ-টমেটো ও আচার দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খাওয়া যায়। এ ছাড়া ফ্রেঞ্চ ফ্রাই, কেচাপ কিংবা সালাদ ও ভাতের সঙ্গেও পরিবেশন করা যায়।
সংরক্ষণ: রান্না করা কাফতা কাবাব ফ্রিজে ৩ থেকে ৪ দিন এবং ডিপ ফ্রিজে ৩ মাস পর্যন্ত ভালো থাকে। কাঁচা কাবাবের প্যাটি ডিপ ফ্রিজে ১ থেকে ২ মাস সংরক্ষণ করা যায়।
সূত্র: এভরি লিটল ক্রামব

ফ্যাশন ব্র্যান্ড ‘পুওর মোয়া’র নতুন এক বিশ্লেষণে এমন কিছু গন্তব্য চিহ্নিত করা হয়েছে, যেগুলোতে দম্পতিদের ছুটি কাটানো তুলনামূলক ঝামেলামুক্ত ও স্মরণীয় হওয়ার সম্ভাবনা বেশি। প্রতিষ্ঠানটি সম্পর্ক ও যৌনতা বিষয়ক থেরাপিস্ট জর্জিনা ভাসের সহায়তায় ৪০টির বেশি দেশের ১০০টি গন্তব্য বিশ্লেষণ করে সেরা জায়গাগুলো...
২০ ঘণ্টা আগে
কোরবানির ঈদে খাওয়া হয় হরেক রকমের সুস্বাদু মাংসের পদ। তবে এর আসল চ্যালেঞ্জ শুরু হয় রান্নাবান্না ও খাওয়াদাওয়ার পর। মাংসের চর্বিযুক্ত ঝোল, ভুনা বা কাবাব তৈরির পর কড়াই, পাতিল ও প্লেটে যে চটচটে তেলের আস্তরণ জমে, তা সাধারণ উপায়ে ধুতে গেলে রীতিমতো হিমশিম খেতে হয়। অনেকে অলসতা করে লোহার কড়াই বা ননস্টিকের...
১ দিন আগে
ঈদে বিরিয়ানি হবে না, সেটা অনেকেই মেনে নিতে পারবেন না। তাই রেঁধে ফেলুন খাসির বিরিয়ানি। মূলত আগে বিরিয়ানি রান্না করা হতো খাসির মাংস দিয়ে, যদিও এখন তাতে দেওয়া হয় গরুর মাংস। যা হোক, ঈদের পরদিন বাড়িতে খাসির মাংস আছে নিশ্চয়ই। থাকলে রান্না করে ফেলুন খাসির ঝাল বিরিয়ানি। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী...
১ দিন আগে
গরুর মাংসের কোয়াব হলো চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার। এই ঈদে আপনি নিজেই রান্না করে নিতে পারেন চট্টগ্রামের জনপ্রিয় ও মজাদার এই পদ। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী ঝুমু হক...
২ দিন আগে