
টমেটোর স্যুপকে সাধারণত স্বাস্থ্যকর খাবার হিসেবে দেখা হয়। এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, স্বাস্থ্যকর বলেই কি এই স্যুপ বেশি বেশি করে খাওয়া যায়? উত্তর হলো, না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই স্যুপ অতিরিক্ত খাওয়ার কিছু নেতিবাচক দিক আছে।
টমেটোতে প্রাকৃতিকভাবেই সাইট্রিক এবং ম্যালিক অ্যাসিড থাকে। এ দুটি উপাদান যেসব খাবারে থাকে, সেগুলো অতিরিক্ত মাত্রায় খেলে কিছু মানুষের ক্ষেত্রে অ্যাসিড রিফ্লাক্স বা বুক জ্বালাপোড়া তৈরি হতে পারে। আঁশ থাকার কারণে পরিমাণের চেয়ে বেশি খেলে গ্যাস বা পেট ফাঁপার সমস্যা হতে পারে। স্যুপ তৈরির সময় ক্যান্ড বা প্যাকেটজাত টমেটোর চেয়ে তাজা টমেটো ব্যবহার করাই ভালো। কারণ, ক্যান্ড বা প্যাকেটজাত পণ্যে প্রচুর সোডিয়াম থাকে, যা শরীরে পানি জমিয়ে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। এ ছাড়া টমেটোতে প্রচুর অক্সালেট থাকে, যা বেশি পরিমাণে খেলে কিডনিতে পাথর জমার ঝুঁকি থাকে। যাদের কিডনির সমস্যা আছে, তাদের এটি পরিমিত খাওয়া উচিত।
পরিমাণমতো খেলেই বরং এটি স্বাস্থ্য উপকারিতা দিতে পারে। দেখে নিন দুটি মজাদার টমেটো স্যুপের রেসিপি।
বৃষ্টির দিনে মুখে একটু ঝাল-মসলাদার স্বাদ আনতে চাইলে এই স্যুপ অতুলনীয়। এর জন্য ১ টেবিল চামচ অলিভ অয়েল, ১টি মাঝারি আকারের পেঁয়াজ কুচানো, কুচানো রসুন ২ কোয়া, ৫টি বড় টমেটো কুচানো, ২ কাপ সবজির স্টক, আধা চা-চামচ শুকনো তুলসীপাতার গুঁড়া, আধা চা-চামচ শুকনো থাইম, পরিমাণমতো চিলি ফ্লেক্স বা গুঁড়া করা লাল মরিচ, আধা চা-চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ এবং গার্নিশের জন্য তাজা তুলসী বা ধনেপাতা।

এটি তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ ৫ মিনিট সাঁতলে নিন, তারপর রসুন দিয়ে ৩০ সেকেন্ড রান্না করুন। এবার টমেটো, ব্রথ, শুকনো তুলসী, থাইম, লাল মরিচ, গোলমরিচ ও লবণ দিয়ে দিন। মিশ্রণটি ফুটে উঠলে আঁচ কমিয়ে ১৫ মিনিট ফুটিয়ে নিন। এরপর ব্লেন্ডারে দিয়ে মসৃণভাবে ব্লেন্ড করে নিন। ওপরে তাজা তুলসী বা ধনেপাতাকুচি দিয়ে গরম-গরম পরিবেশন করুন।

পোড়া টমেটো আর রসুনের স্মোকি ফ্লেভার এই স্যুপের স্বাদ অন্য মাত্রায় নিয়ে যায়। এর জন্য ৬টি বড় টমেটো অর্ধেক করে কেটে নিন, ৪ কোয়া রসুনের খোসা ছাড়িয়ে নিন, ১টি মাঝারি পেঁয়াজ চার টুকরো করে নিন। এর সঙ্গে নিন ২ টেবিল চামচ অলিভ অয়েল, ২ কাপ সবজির স্টক, আধা চা-চামচ শুকনো অরিগানো, স্বাদমতো লবণ ও গোলমরিচের গুঁড়া এবং সাজানোর জন্য তাজা তুলসীপাতা।
রান্নার জন্য প্রথমে ওভেনটি ৪০০ ডিগ্রি ফারেনহাইটে প্রি-হিট করে নিন। একটি বেকিং শিটে অর্ধেক করা টমেটো, রসুন ও পেঁয়াজ সাজিয়ে রাখুন। ওপর থেকে অলিভ অয়েল, সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিন। টমেটোগুলো হালকা পোড়া পোড়া হওয়া পর্যন্ত ২৫ মিনিট ওভেনে রোস্ট করুন। এবার এই রোস্টেড উপাদানগুলো একটি পাত্রে রেখে তাতে ভেজিটেবল ব্রথ এবং অরিগানো যোগ করে ১০ মিনিট ফুটিয়ে নিন। সবশেষে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে তুলসীপাতা দিয়ে গরম-গরম পরিবেশন করুন।
সূত্র: হেলথ লাইন, হেলথ শর্টস

দৈনিক চার ঘণ্টা বা তার বেশি সময় টিভি দেখার অভ্যাস মস্তিষ্কজনিত জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব বিহেভিয়ারাল নিউট্রিশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি’-তে প্রকাশিত একটি গবেষণা। ‘ইউকে বায়োব্যাংক’-এর ডেটা বিশ্লেষণ করে গবেষকেরা...
২৩ মিনিট আগে
বাসি খাবার দ্রুত গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেন আমাদের সবচেয়ে কাছের বন্ধু। অফিস বা ঘরের ব্যস্ততায় কয়েক মিনিটেই খাবার ধোঁয়া ওঠা গরম করে নেওয়ার সুবিধা অতুলনীয়। কিন্তু আপনি কি জানেন, সব খাবার মাইক্রোওয়েভে গরম করার জন্য উপযুক্ত নয়? কিছু খাবার মাইক্রোওয়েভে গরম করলে শুধু তার স্বাদ ও টেক্সচারই নষ্ট হয়...
২ ঘণ্টা আগে
আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম নয়। বর্তমানে এটি কিশোর-কিশোরীদের জীবনযাপনের ধরনকেও গভীরভাবে প্রভাবিত করছে। বিউটি টিউটরিয়াল দেখা কিংবা প্রিয় ইনফ্লুয়েন্সারের ব্যবহৃত মেকআপসামগ্রী কেনা, এসবই যেন এখন বয়ঃসন্ধিকালের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। তবে পর্দার এই ঝলমলে দুনিয়ার পেছনে
৫ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে আত্ম-উন্নয়ন বা লাইফস্টাইলের যেকোনো অভ্যাসের পেছনে ‘ম্যাক্সিং’ শব্দটি যুক্ত করার এক অদ্ভুত প্রবণতা তৈরি হয়েছে। বই পড়ার অভ্যাস বাড়ানোকে বলা হচ্ছে ‘বুকসম্যাক্সিং’। ফাইবারযুক্ত খাবার বেশি খাওয়াকে ‘ফাইবারম্যাক্সিং’। চেহারার আকর্ষণ বৃদ্ধিতে ‘লুকসম্যাক্সিং’, কিংবা একটু স্বস্তির
৭ ঘণ্টা আগে