বাজারে কাঁঠাল পাওয়া যাচ্ছে। কাঁঠালের দানা দিয়ে সুস্বাদু ভর্তা তৈরি করা যায়। যাঁরা প্রথমবারের মতো কাঁঠাল দানার ভর্তা তৈরি করবেন তাঁদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
কাঁঠাল দানা ২৫০ গ্রাম, পেঁয়াজ কিউব করে কাটা আধা কাপ, দেশি রসুন ২টি, শুকনো মরিচ ৮ থেকে ১০টি, লবণ স্বাদমতো, সরিষার তেল ২ টেবিল চামচ।
কাঁঠাল দানার সাদা খোসা ফেলে ধুয়ে নিন। পরে কড়াইতে সামান্য সরিষার তেল দিয়ে কাঁঠাল দানা ভেজে নিন তাপে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এবার পাটায় শুকনা মরিচ, লবণ এবং দেশি রসুন একসঙ্গে মিহি করে বেটে নিন। পরে কাঁঠালের দানা হালকা করে বেটে নিন। শেষে পেঁয়াজ আধভাঙা করে সব একসঙ্গে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাঁঠাল দানার ভর্তা। এবার গরম ভাত, সবজি খিচুড়ি, খুদের ভাতসহ যেকোনো খাবারের সঙ্গে পরিবেশন করুন কাঁঠাল দানার ভর্তা।

ঘরে ঘরে জ্বর হচ্ছে এখন। সঙ্গে অতিরিক্ত ঘাম, সর্দি ও অন্যান্য সমস্যা তো রয়েছেই। অসুস্থতার দিনগুলোতে শারীরিকভাবে স্বস্তি পেতে এবং মেজাজ একটু হলেও ভালো রাখতে আরামদায়ক পোশাক খুঁজি আমরা। সঠিক কাপড়, কাটিং ও রঙের পোশাক রোগে আরাম দিতে পারে।
১১ মিনিট আগে
কুমড়াটি তো বটেই, তার শাক আর বীজও খাওয়া যায় বহু উপায়ে সুস্বাদু করে এবং এগুলো ভীষণ পুষ্টিগুণসমৃদ্ধ। দেশের প্রতিটি জেলায় অনায়াসে এই সবজি জন্মে বলে আমাদের কাছে এর কদর একটু কম হলেও এর রয়েছে শত শত রেসিপি। কিন্তু এর পুষ্টিগুণের কথা জানলে অবাকই হতে হয়। কুমড়ায় আলফা-ক্যারোটিন, বিটা-ক্যারোটিন, লুটেইন ও...
১১ ঘণ্টা আগে
অনেকের ধারণা, রাতে টানা ৭-৮ ঘণ্টা ঘুমাতে পারলেই স্বাস্থ্যের যত্ন শেষ। কিন্তু আধুনিক ঘুম গবেষণা বলছে ভিন্ন কথা। ঘুমের মোট সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, আমরা ঠিক কোন ধরনের ঘুম পাচ্ছি। বিশেষ করে ঘুমের যে সময়ে আমরা উজ্জ্বল বা বিচিত্র সব স্বপ্ন দেখি, তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় র্যাপিড আই...
১৪ ঘণ্টা আগে
গোসল করতে পানিতে নামতে হয়, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু গোসল যদি হয় গাছপালা আর বন জঙ্গলের মাঝে, পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ আর চারপাশে পাখির ডাক শুনতে শুনতে? জাপানে এমনই এক অভ্যাসের নাম শিনরিন-ইয়োকু বা ফরেস্ট বাথিং। এখানে পানি দিয়ে শরীর ধোয়ার কোনো বিষয় নেই; বরং বনের পরিবেশ, বাতাস, গন্ধ, শব্দ...
১৭ ঘণ্টা আগে