
কারিনা কাপুর একদিকে যেমন ভীষণ ফিটনেস-সচেতন, অন্য়দিকে দারুণ ভোজনরসিক। জনসমক্ষে খাবারের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে কখনোই দ্বিধা করেন না এই তারকা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি অকপটে স্বীকার করেছেন, জিরো-ফিগার হওয়ার চেয়ে তিনি বরং আলু পরোটা খেতেই বেশি পছন্দ করেন! এই অভিনেত্রী বারবার তাঁর প্রিয় খাবারের কথা জানিয়েছেন, যেগুলোর বেশির ভাগই সাধারণ ভারতীয় খাবার। একটি সাক্ষাৎকারে, ‘ক্রু’ ছবির এই অভিনেত্রী জানান, তিনি প্রায় রবিবারই সিন্ধি কারি খান। কী করে রান্না হয় এই খাবার, জানতে চান? তাহলে, চলুন রান্না শুরু করা যাক।

তেল ৪ টেবিল চামচ, জিরা ১ টেবিল চামচ, সর্ষের দানা, মেথির দানা ১ চা-চামচ, বেসন দেড় কাপ, কারিপাতা ১০ থেকে ১২টি, হিং, গরম পানি ২ লিটার, হলুদগুঁড়া ১ টেবিল চামচ, আদাকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ স্বাদমতো, কাশ্মীরি লালমরিচের গুঁড়া ১ টেবিল চামচ, পিউরি তৈরির জন্য ৩টি মাঝারি আকারের টমেটো, চার টুকরো করে কাটা মাঝারি আকারের আলু ৩টি, ছোট করে কাটা বরবটি এক আঁটি, বেগুন ২টি, ঢ্যাঁড়স ১০ থেকে ১২টি, তেঁতুলের ক্বাথ ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো। সহজলভ্য হলে এতে অল্প পরিমাণে ফুলকপি ও শজনে ডাঁটাও ব্যবহার করা যায়।
চুলায় উচ্চ তাপে কড়াই গরম করুন। তেল গরম হয়ে গেলে ১ টেবিল চামচ জিরা আর ১ চা-চামচ মেথি দিন। এগুলো ভালোভাবে নেড়ে ভেজে নিন। এবার বেসন দিন এবং কম আঁচে ভালোভাবে নাড়তে থাকুন, যতক্ষণ না বেসনের রং হালকা সোনালি হয়ে আসে। এরপর কারিপাতা দিয়ে মিশিয়ে নিন। এবার এক লিটার গরম পানি ধীরে ধীরে ঢালুন এবং নাড়তে থাকুন, যাতে বেসনের দলা তৈরি না হয় আর মিশ্রণটি মসৃণ হয়। এবার আরও এক লিটার পানি দিয়ে স্বাদমতো লবণ দিন। এরপর হলুদ ও কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, আদাকুচি এবং লম্বা করে চিরে নেওয়া কাঁচা মরিচ দিন। নেড়েচেড়ে তিনটি মাঝারি আকারের টমেটো দিয়ে পেস্ট তৈরি করে গ্রেভিতে দিন। বেশি আঁচে গ্রেভি ভালোভাবে নাড়ুন এবং ফুটিয়ে নিন। বরবটি ও আলু দিয়ে নেড়ে কড়াইয়ের ওপর ঢাকনা দিয়ে দিন।
ঘন হয়ে আসা পর্যন্ত অল্প আঁচে রান্না করুন। অন্য একটি কড়াইতে ১ টেবিল চামচ তেল দিয়ে গরম করে নিন। এবার আগা ও ডগা কেটে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিন। ৩ থেকে ৪ মিনিট ভাজুন। ভাজা ঢ্যাঁড়সগুলো তৈরি হতে থাকা গ্রেভিতে দিয়ে দিন। গ্রেভির রং পরিবর্তন হয়ে এলে এবং সবজিগুলো নরম হয়ে এলে তেঁতুলের ক্বাথ দিয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল সিন্ধি কারি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

ল্যাপটপ বন্ধ করেছেন, রাতের খাবার শেষ। হিসাব অনুযায়ী সেই দিনের কাজ শেষ। কিন্তু কাঁধে এখনো কাজের চাপ, হাত বারবার চলে যাচ্ছে মোবাইল ফোনের দিকে আর মাথার ভেতর ঘুরছে অফিসের অসমাপ্ত কথোপকথন বা আগামীকালের কাজের তালিকা। ফলে অফিস শেষ হয়েও মনটা অফিসেই পড়ে আছে। এই দ্বিধাময় অবস্থা থেকে নিজেকে স্বাভাবিক ছন্দে
১ ঘণ্টা আগে
ত্বকের যত্নে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন অনেকে। টোনার, সেরাম, ময়শ্চারাইজার থেকে শুরু করে আই ক্রিম—প্রতিটি পণ্যের রয়েছে আলাদা কাজ। এখনকার সময়ে ত্বকযত্নের এসব পণ্য ফ্রিজে রাখার প্রবণতা বেশ জনপ্রিয় হয়েছে। বিশেষ করে গরমের দিনে ঠান্ডা টোনার বা সেরাম ত্বকে ব্যবহার করলে পাওয়া যায় সতেজ অনুভূতি। তবে...
৩ ঘণ্টা আগে
ওমেগা-৩ হৃদ্যন্ত্র বা হার্টের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। এটি রক্তে ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। এ ছাড়া এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, রক্তনালিতে চর্বি জমতে বাধা দেয় এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমিয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করে। পাতে ভর্তা তুলেও...
৫ ঘণ্টা আগে
আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস। ২০০৩ সাল থেকে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দিনটি পালিত হচ্ছে। দিনটির এ বছরের প্রতিপাদ্য, ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’। কিন্তু চোখে স্বপ্ন থাকলেও শরীর ও মন নিরাপদ না হলে সে কি স্বপ্ন দেখার সাহস পাবে? বিশেষজ্ঞরা মনে করেন, শিশুর...
৭ ঘণ্টা আগে