
সকালের নাশতায় ডিম অনেকের প্রথম পছন্দ। এটি যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণে ভরপুর। ডিমের হরেক পদের মধ্যে স্ক্র্যাম্বলড এগ বা ডিমের ঝুরি এর স্বাদের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। স্ক্র্যাম্বলড এগ তৈরি করা খুব কঠিন কিছু নয়। তবে ভালো টেক্সচার পেতে হলে কিছু সহজ ধাপ অনুসরণ করতে হয়।
উপকরণ
ডিম ২ থেকে ৩টি, গরুর দুধ বা আমন্ড মিল্ক সামান্য অথবা পানি, অলিভ অয়েল অথবা মাখন বা বাটার, স্বাদের জন্য লবণ ও গোলমরিচের গুঁড়া।

প্রস্তুত প্রণালি
প্রথমে একটি বাটিতে ডিমগুলো ভেঙে নিন। তাতে স্বাদমতো লবণ ও গোলমরিচ যোগ করুন। এবার একটি কাঁটা চামচ বা হুইস্কের সাহায্যে ডিমগুলো ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিন, যতক্ষণ না কুসুম ও সাদা অংশ মিশে গিয়ে ওপরটা ফেনা ফেনা হয়ে ওঠে। এরপর ফেটানো ডিমে সামান্য দুধ বা পানি যোগ করুন। আবার ভালো করে ফেটান। মনে রাখবেন, দুধ বা পানি ডিমকে আরও তুলতুলে হতে সাহায্য করে।
এবার চুলায় একটি ছোট নন-স্টিক ফ্রাই প্যান বা স্কিললেট বসান। প্যানে সামান্য অলিভ অয়েল দিন বা মাখন গলিয়ে নিন। মাঝারি আঁচে প্যানটি গরম করুন। প্যান গরম হয়ে এলে ডিমের মিশ্রণটি ঢেলে দিন। নাড়াচাড়া না করে ১৫ থেকে ২০ সেকেন্ড এভাবে হতে দিন। এবার একটি রাবার স্প্যাচুলা বা চামচ দিয়ে প্যানের চারপাশ থেকে ডিমগুলো আলতো করে নাড়ুন। এতে বড় বড় জমাট বাঁধা অংশ বা কার্ড তৈরি হবে। এরপর আরও ৫ থেকে ১০ সেকেন্ড রেখে আবার নাড়ুন। কম আঁচে ডিমগুলো নাড়তে থাকুন, যতক্ষণ না মিশ্রণটির তরল ভাব পুরোপুরি চলে যায়।
মনে রাখবেন, খুব বেশি ভাজবেন না। ডিমগুলো যেন নরম ও ক্রিমি থাকে, শুকনো না হয়ে যায়। রান্না শেষ হওয়ামাত্র প্যানটি চুলা থেকে নামিয়ে নিন। গরম-গরম পরিবেশন করুন। ওপরে চাইলে সামান্য অরিগানো বা চিলি ফ্লেক্স ছড়িয়ে নিতে পারেন। যদি বড় বড় জমাট বাঁধা ডিমের টুকরো পছন্দ করেন, তবে ডিম প্যানে দেওয়ার পর একটু দেরি করে নাড়বেন। আর ঝুরঝুরে ডিম চাইলে ঘন ঘন নাড়তে হবে।
যেভাবে পরিবেশন করবেন
শুধু শুধু স্ক্র্যাম্বলড এগ খেতে ভালো লাগে, তবে স্বাদ বাড়াতে তা অন্যভাবেও খেতে পারেন।
সূত্র: হেলথ শর্টস

হিমালয়-কন্যা নেপাল বছরের প্রতিটি ঋতুতেই আপন সৌন্দর্যে অনন্য। তবে যাঁরা ট্রেকিংয়ের জন্য আদর্শ আবহাওয়া এবং মনোমুগ্ধকর পাহাড়ি দৃশ্যের খোঁজে আছেন, তাঁদের জন্য মে মাস হতে পারে সেরা সময়। বর্ষা শুরুর ঠিক আগের এই মাসে বিদায়ী বসন্ত প্রকৃতি সতেজ করে রাখে।
২ ঘণ্টা আগে
গ্রীষ্মের দুপুরে ঠান্ডা ঠান্ডা তেঁতুলের শরবত খেতে মন্দ লাগে না কিন্তু। আপনাদের জন্য তেঁতুলের শরবতের একটি ভিন্ন ধরনের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
৩ ঘণ্টা আগে
থাইল্যান্ড মানেই কি শুধু সমুদ্রসৈকত আর উদ্দাম রাত? অনেকের কাছে এর উত্তর হবে—‘না’। জনপ্রিয় ট্রাভেল পোর্টাল ট্রিপ অ্যাডভাইজরের মতে, থাইল্যান্ডের আসল মাধুর্য লুকিয়ে আছে সেখানকার স্থানীয় জনজীবন, নদীপথ আর খাদ্যের স্বাদে। বিশেষ করে জুন থেকে অক্টোবর মাসে থাইল্যান্ডের ‘অফ-পিক সিজন’। সময়টা বর্ষাকাল।
৩ ঘণ্টা আগে
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় মধ্যবিত্তকে অন্তত এক বছরের জন্য অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ এবং ডেস্টিনেশন ওয়েডিং এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। বিদেশি মুদ্রার রিজার্ভ রক্ষা, জ্বালানি আমদানির চাপ কমানো এবং বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে অভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙা রাখার প্রেক্ষাপটেই...
৪ ঘণ্টা আগে