
পথে আসতে-যেতে পেয়ারা চোখে পড়ছে এখন। প্রায়ই হয়তো ফেরার পথে কিনে নিয়ে আসেন বাড়িতে। এবার তৈরি করে ফেলুন পেয়ারার টক-মিষ্টি চাটনি। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত।
উপকরণ
আধা পাকা পেয়ারা ২ থেকে ৩টি, গোলানো তেঁতুল সামান্য, পাঁচফোড়ন ১ চা-চামচ, আস্ত শুকনা মরিচ ৩ থেকে ৪টি, ভাজা জিরা গুঁড়া আধা চা-চামচ, চিলি ফ্লেক্স, ভাজা ধনে গুঁড়া ও বিট লবণ আধা চা-চামচ করে, লবণ ও চিনি স্বাদমতো, সরিষার তেল আধা কাপ।
প্রণালি
পেয়ারা কেটে বিচি ফেলে সেদ্ধ করে পেস্ট বানিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন ও মরিচের ফোঁড়ন দিন। এবার এতে পেয়ারার পেস্ট ও তেঁতুল গোলানো পানি দিয়ে কষিয়ে নিন ভালো করে। এ সময় পরিমাণমতো লবণ ও স্বাদমতো চিনি মিশিয়ে নিন। কষাতে কষাতে যখন তেল ভেসে উঠলে চিলি ফ্লেক্স, বিট লবণ, ভাজা ধনে ও জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলুন।

বর্ষা মানেই আকাশে মেঘের আনাগোনা। যেকোনো সময়েই নামতে পারে বৃষ্টি। আর এ সময়ে বাতাসে থাকে বাড়তি আর্দ্রতা। ঠিক যেমন প্রকৃতি পায় ভিন্ন রূপ, তেমনই আমাদেরও প্রয়োজন পড়ে বাড়তি সতর্কতা অবলম্বনের।
১ ঘণ্টা আগে
ঝাল বা পোড়া ফ্লেভারের যেকোনো খাবারের সঙ্গে পরিবেশনের জন্য ভিন্ন কোনো সালাদ খুঁজছেন? তাহলে এই সময়ে একই সঙ্গে আমের মিষ্টি, ঝাল ও সামান্য টক কিছু তৈরি করে নিন। এমনি একটি খাবার ম্যাঙ্গো কিউকাম্বার সালাদ বা আম-শসার সালাদ।
৩ ঘণ্টা আগে
পেটের সব মেদ সাধারণ নয়। অতিরিক্ত না খেয়েও যদি পেটের চর্বি না কমে তাহলে কর্টিসল বেলি হওয়ার আশঙ্কা বেশি। অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছেন। মানে আপনার শরীরে কর্টিসল অর্থাৎ স্ট্রেস হরমোন বেশি নিঃসৃত হচ্ছে। এই মানসিক চাপেও পেটে মেদ হয়। সে মেদ দূর করতে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। সে কারণে...
৫ ঘণ্টা আগে
বাজারে কাঁঠাল পাওয়া যাচ্ছে। কাঁঠালের দানা দিয়ে সুস্বাদু ভর্তা তৈরি করা যায়। যাঁরা প্রথমবারের মতো কাঁঠাল দানার ভর্তা তৈরি করবেন তাঁদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। কাঁঠাল দানা ২৫০ গ্রাম, পেঁয়াজ কিউব করে কাটা আধা কাপ, দেশি রসুন ২টি, শুকনো মরিচ ৮ থেকে ১০টি, লবণ...
৭ ঘণ্টা আগে