বাড়ির শিশুরা পাঙাশ মাছ খেতে ভালোবাসলে একটু ভিন্নভাবে রেঁধে খাওয়াতে পারেন। আপনাদের জন্য পাঙাশ মাছের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
পাঙাশ মাছ ১২ টুকরা, পেঁয়াজকুচি এক কাপ, আদা ও রসুনবাটা এক চা-চামচ, হলুদ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া এক চা-চামচ করে, কাঁচা মরিচ ফালি ৭-৮টি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল আধা কাপ, লেবুর রস এক টেবিল চামচ।
পাঙাশ মাছ কেটে লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার লবণ, হলুদ, লেবুর রস মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। ফ্রাই প্যানে সয়াবিন তেল গরম হলে মাছ লালচে করে ভেজে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ দিয়ে সোনালি করে ভেজে আদা-রসুনবাটা, হলুদ, মরিচ, ধনেগুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে ভাজা মাছ দিন। নেড়ে সামান্য পানি দিন। ফুটে উঠলে কাঁচা মরিচ ফালি, জিরাগুঁড়া ও ধনেপাতাকুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাঙাশ মাছের দোপেঁয়াজি।

পুষ্টিবিদদের মতে, ক্রাশ ডায়েট না করে খাদ্যতালিকায় এমন কিছু খাবার রাখা উচিত, যা মেদ ঝরাতে সাহায্য করবে এবং একই সঙ্গে ভেতর থেকে ত্বকের লাবণ্য ফুটিয়ে তুলবে। জেনে নিন, প্রতিদিনের ডায়েটে কোন খাবারগুলো রাখলে এই বাড়তি মেদও ঝরবে আবার ত্বকও জেল্লাদার হয়ে উঠবে। ওজন ও ত্বকের উজ্জ্বলতার প্রধান শত্রু হলো...
৩ ঘণ্টা আগে
বাঙালির পরিচিত বেগুনকে ইতালিয়ান কায়দায় রান্না করলে হয়ে ওঠে এগপ্ল্যান্ট পারমিজিয়ানা। বেগুনের সঙ্গে টমেটো সস, মোজারেলা ও পারমিজান চিজের স্তর সাজিয়ে বেক করা হয় এই জনপ্রিয় ইতালিয়ান খাবার। নরম বেগুন, টমেটো সস আর গলে যাওয়া চিজের মিশ্রণে তৈরি হয় দারুণ স্বাদ। বিকেল বা সন্ধ্যার নাশতার জন্য সহজে বানিয়ে...
১ দিন আগে
এআইয়ের যুগে বসে এই শিরোনাম দেখে সন্দেহ করার কোনো অবকাশ কি আছে? অফিস কিংবা ক্লাসরুম পেরিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবার ঢুকে পড়েছে ঘরের ভেতর। শুধু তা-ই নয়, একেবারে সন্তান প্রতিপালনের মতো সংবেদনশীল জায়গায়।
১ দিন আগে
দুপুরের খাবারের পরপরই চোখের পাতা ভারী হয়ে আসে; যাকে আমরা বলি ভাতঘুম। এই সময় ক্লান্তি লাগা বেশ স্বাভাবিক বিষয়। অনেকে মনে করেন, কর্মব্যস্ত দিনের মাঝে একটু ঘুমিয়ে নিলে রাতের ঘুম নষ্ট হবে কিংবা আলসেমি আঁকড়ে ধরবে। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে একদম ভিন্নকথা। কাজের ফাঁকে বা দুপুরে অল্প সময়ের জন্য চোখ...
২ দিন আগে