কোরবানির ঈদে টানা কয়েক দিন গরুর মাংস খাওয়া হয়। একইভাবে খেতে মন না চাইলে স্বাদে বদল আনতে পারেন। আপনাদের জন্য গ্রিন চিলি বিফের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
গরুর মাংস ১ কেজি, ছোট লাল আলু ভাজা ২৫০ গ্রাম, টমেটো কিউব করে কাটা ৩ থেকে ৪টি, পেঁয়াজকুচি ১ কাপ, আদা-রসুনকুচি ২ টেবিল চামচ, ১০ থেকে ১২টি কাঁচা মরিচের ফালি, কাঁচা মরিচবাটা ১ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, টমেটো পেস্ট আধা কাপ, ধনেপাতাকুচি আধা কাপ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ১ কাপ, সবুজ ক্যাপসিকাম আধা কাপ।
গরুর মাংস ধুয়ে লবণ দিয়ে সেদ্ধ করুন। এরপর বাদামি করে ভাজুন। আরেকটি পাত্রে তেল গরম করে পেঁয়াজকুচি, আদাকুচি ও রসুনের কোয়া দিয়ে বাদামি করে ভাজুন। এতে মরিচবাটা ও গরম মসলাগুঁড়া দিয়ে একটু কষিয়ে টমেটো ও ক্যাপসিকাম টুকরা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এর মধ্যে ভাজা মাংস ও ভাজা আলু দিয়ে নেড়ে টমেটো পেস্ট দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করুন। ঝোল মাখা মাখা হয়ে এলে কাঁচা মরিচ ফালি ও ধনেপাতাকুচি দিয়ে দমে রাখুন ৫ মিনিট। তারপর নামিয়ে পরিবেশন করুন।

ঈদুল আজহার আনন্দঘন মুহূর্তগুলোতে আমাদের খাবারের তালিকায় স্বভাবতই মাংসের বিভিন্ন পদের আধিক্য থাকে। পোলাও, বিরিয়ানি, রেজালা কিংবা কাবাবের মতো লোভনীয় সব ভারী খাবার টেবিলে সাজানো থাকলে জিভকে সামলানো দায় হয়ে পড়ে। অসুবিধা হতে পারে জেনেও অনেকেই বছরে তো একটাই কোরবানির ঈদ ভেবে কোনো বাছবিচার ছাড়াই...
১ ঘণ্টা আগে
গলৌটি কাবাব হলো ভারতের লখনউেয়র জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী খাবার। এটি সাধারণত মিহি করে বাটা খাসির মাংস বা চিকেনের কিমা, কাঁচা পেঁপে এবং সুগন্ধি মশলা দিয়ে তৈরি করা হয়। কোরবানির ঈদে বাড়িতেই নানা ধরনের কাবাব তৈরি করতে পারেন। আপনাদের জন্য বিফ গলৌটি কাবাবের রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ রিফাত।
৩ ঘণ্টা আগে
কোরবানির পশু কেনা থেকে শুরু করে জবাই, চামড়া ছাড়ানো, মাংস কাটা ও তা বণ্টন করা পর্যন্ত নানা কাজে এই ঈদের পুরো দিন কাটে ব্যস্ততায়। আর এসব কাজ করার সময় অসাবধানতাবশত সাধের পোশাকে, কার্পেটে বা আসবাবপত্রে রক্তের দাগ লেগে যাওয়া খুবই স্বাভাবিক। তাই এই ঈদে আপনার পোশাক দাগমুক্ত রাখার সহজ উপায় জেনে নিন...
৫ ঘণ্টা আগে
ঈদ-পরবর্তী দিনগুলোতেও আমরা কোরবানির মাংসের বিভিন্ন পদের আয়োজন করে থাকি। এই সময়ে খাবারের প্রকারভেদ এবং পরিমাণ—দুটোই অনেক বেশি থাকে। তাই না চাইলেও মনের অজান্তে বেশি খেয়ে ফেলি; বিশেষ করে মাংস এবং মাংস দিয়ে তৈরি খাবারগুলো। তবে বিষয়টি মোটেও স্বাস্থ্যসম্মত নয়। তাই ঈদে শরীরের অবস্থা বুঝে মাংস খেতে হবে...
৭ ঘণ্টা আগে