Ajker Patrika

উচ্ছের দারুণ পদ

ফিচার ডেস্ক  
উচ্ছের দারুণ পদ

বাড়ির ছোটরা উচ্ছে খেতে চায় না? তাহলে রান্নার উপকরণ ও তরিকা বদলে ফেলুন। ছোটরাও চেটেপুটে খাবে উচ্ছে। আপনাদের জন্য উচ্ছের দারুণ একটি পদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

উচ্ছে ৫০০ গ্রাম, আলু একটা, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচ ফালি ৬-৭টা, শুকনা মরিচ ২-৩টা, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, চিংড়ি মাছ ১০০ গ্রাম, লবণ স্বাদমতো, হলুদগুঁড়া আধা চা-চামচ।

প্রণালি

উচ্ছে ও আলু কুচি করে কেটে লবণ মাখিয়ে ধুয়ে নিন। এবার কড়াইতে সয়াবিন তেল গরম হলে শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিন। মরিচ লালচে হলে চিংড়ি মাছ, হলুদগুঁড়া আর লবণ দিয়ে দু-এক মিনিট ভেজে নিন। পরে কেটে রাখা উচ্ছে ও আলু দিয়ে নেড়েচেড়ে রান্না করুন ৫-৭ মিনিট। তারপর পেঁয়াজকুচি ও কাঁচা মরিচ দিয়ে আরও ৫-৬ মিনিট রান্না করুন। এবার লবণ দেখে সেদ্ধ হলে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নীরব যুদ্ধ: ৫ বিলিয়ন ডলারের পেস্তাবাদামের বাজার দখলের লড়াই

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে কী আছে

লিটারে জ্বালানি তেলের দাম বাড়ল ১৫-২০ টাকা, রাত ১২টা থেকে কার্যকর

নারীশক্তির কমিটিতে নাম দেখে এনসিপি থেকেই পদত্যাগের ঘোষণা দিলেন প্রীতি

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত