বৈশাখের শুরুতেই বেজায় গরম পড়েছে। সকালে স্নান সেরে অফিসে আসতে না-আসতেই ঘামে ভিজে একাকার। এক সেট বাড়তি কাপড় অফিসে অনেকেই রাখেন যেন চট করে ঘামে ভেজা কাপড় বদলে নেওয়া যায়। কিন্তু ত্বক? তাকে তো ধকল সইতে হচ্ছেই। ত্বকের ক্ষয়ক্ষতি গরমে অনেকভাবেই হয়। একে তো রোদের তাপ, তার ওপর যাঁরা অনেক বেশি ঘামেন, তাঁদের ত্বকে ব্যাকটেরিয়া জমে নানান সমস্যার সূত্রপাত ঘটায়। তাই সারা দিনে ত্বকের যত্ন পর্যাপ্ত পানি পান ও নিয়মিত স্নান করার বাইরেও কিছু বিষয় মনে রাখতেই হবে।
সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা
কোনো কোনো দিন সূর্য হয়তো মেঘের আড়ালে লুকিয়ে থাকতে পারে, কিন্তু কিছু অতিবেগুনি রশ্মি তখনো আপনার ত্বকে পৌঁছাতে পারে এবং কোষের ক্ষতিসহ অকাল বার্ধক্যে অবদান রাখতে পারে। এটি প্রতিরোধ করতে, প্রতিদিন এসপিএফ সমৃদ্ধ প্রসাধনী ব্যবহার করতে থাকুন।
লাল ভাব দূর করুন
এই ঋতুতে সংবেদনশীল ত্বকে লাল ভাব বা র্যাশের সমস্যা দেখা দিতে পারে। এটি প্রতিকারের জন্য আপনাকে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান আছে এমন সব প্রসাধনী ব্যবহার করতে হবে, যা ত্বকের এসব সমস্যা দূর করতে পারে। তা ছাড়া সংবেদনশীল ত্বকের মানুষদের এই ঋতুতে খুব ভারী ধরনের প্রসাধনী ব্যবহার না করাই ভালো। পাশাপাশি সব ধরনের রাসায়নিক দেওয়া প্রসাধনী এড়িয়ে চলুন এবং যতটা সম্ভব প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ প্রসাধনী ব্যবহার করুন।
ত্বক যতটা সম্ভব আর্দ্র রাখুন
আপনার প্রসাধনী বাক্সে যদি ত্বক সারা দিন আর্দ্র রাখার উপযোগী কিছু থাকে, তাহলে ত্বকের যত্নে সেটা হয়ে উঠতে পারে অন্যতম অস্ত্র। এ ছাড়া অ্যালকোহল রয়েছে এমন যেকোনো প্রসাধনী এ সময় এড়িয়ে চলুন। কারণ, সেগুলো আপনার ত্বকের আর্দ্রতা কেড়ে নিয়ে আরও শুষ্ক এবং খসখসে করে তুলবে। আপনি যদি আগে কখনো ফেশিয়াল অয়েল ব্যবহার না করে থাকেন, তবে সেটা শুরু করার এখনই উপযুক্ত সময়। রেশমের মতো মোলায়েম এবং স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের পেতে এই তেলগুলো আদর্শ।

ভেতর থেকে সুন্দর ত্বক
আপনি আপনার খাদ্যাভ্যাসে কিছু ছোটখাটো স্বাস্থ্যকর পরিবর্তন আনলেই তার ফলাফল দেখতে পাবেন আপনার ত্বকে। উদাহরণস্বরূপ—আমরা অনেকেই পর্যাপ্ত পরিমাণে পানি পান করি না এবং এর ফলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান ত্বক নিস্তেজ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। এ ছাড়া খাদ্যতালিকায় তেল ও মাংসের পরিমাণ কমিয়ে শাকসবজির পরিমাণ বাড়ালেও সেটা আপনার ত্বকের জন্য উপকারী।
নিয়মিত এক্সফোলিয়েট করুন
ত্বক নিস্তেজ, শুষ্ক ও প্রাণহীন হওয়ার হাত থেকে বাঁচাতে সপ্তাহে কমপক্ষে দুবার এক্সফোলিয়েশন করা উচিত। নিয়মিত এক্সফোলিয়েটিং ত্বকের কোষগুলোকে তরতাজা রাখতে সাহায্য করে এবং মৃত কোষ পরিষ্কার করে। মৃত কোষ সাধারণত ময়শ্চারাইজার বা সিরাম শোষণে বাধা দেয়। তবে স্ক্র্যাব নির্বাচনের সময় মুলতানি মাটি, আনারস বা অন্য কোনো প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট বেছে নেওয়াই ভালো।

ঘাম নিয়ন্ত্রণে
এই ভ্যাপসা গরমে স্বাভাবিকভাবেই প্রচুর ঘাম হয়। অনেকে আবার একটু বেশি ঘামেন। এ কারণে সুতির কাপড় পরতে হবে। বেশি ঘাম হলে সঙ্গে সঙ্গেই কাপড় বদলে নিতে হবে। সম্ভব হলে পানি ফিটকিরি গুলিয়ে স্নান করতে পারেন। এতে ঘাম কমবে।
ঘুমের মধ্যেও ত্বক আর্দ্র রাখুন
সকালে উঠেই যদি শুষ্ক, টান টান, নিস্তেজ ত্বক দেখতে না চান তাহলে এসি রুমে ঘুমাতে যাওয়ার আগে একটু ভারী ধরনের নাইট ক্রিম লাগান। এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখবে সারা রাত। তা ছাড়া ত্বকে পানির ভারসাম্যের মাত্রা বাড়াতেও সাহায্য করবে এ ধরনের নাইট ক্রিম। তাই আপনি জেগে উঠবেন নরম, কোমল আর স্বাস্থ্যোজ্জ্বল ত্বক নিয়ে।
সূত্র: স্টাইলক্রেজ, হেলথলাইন ও অন্যান্য

ওজন কমানোর পরিকল্পনা করার সময় খাদ্যতালিকা থেকে সবার আগে ভাতকেই ছেঁটে ফেলি আমরা। কারণ, ওজন বাড়ার জন্য এই খাবারটিকেই বেশির ভাগ সময় দায়ী করা হয়। তবে বলে রাখা ভালো, বেশির ভাগ বাঙালিই ভাত না খেয়ে থাকতে পারেন না। অনেকে তো রাতে ভাত না খেলে ঠিকঠাক ঘুমাতেও পারেন না।
৪ ঘণ্টা আগে
প্রচণ্ড গরম। রাতে বাড়িতে হঠাৎ অতিথি এলে এক পদ রান্না করেই আপ্যায়ন করতে চাইছেন? যেহেতু এক পদ, তাই জম্পেশ হওয়া চাই। জাফরানি মাটন রান্না করে দেখুন না! পোলাওয়ের সঙ্গে দিব্যি জমে যাবে। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৬ ঘণ্টা আগে
ভ্যাপসা গরম, ট্রাফিক জ্যাম আর কাজের চাপ—সব মিলিয়ে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। এই সময়ে শুধু ভালো পোশাক বা সাজগোজই যথেষ্ট নয়, নিজের মেজাজ ঠিক রাখতে এবং অন্যদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে তুলে ধরতে ‘পারফিউম’ হতে পারে আপনার সেরা সঙ্গী। পারফিউম হলো আপনার অদৃশ্য ব্যক্তিত্ব।
৮ ঘণ্টা আগে
আপনার জন্য আজকের দিনটি কিছুটা ‘বসগিরি’ করার দিন। তবে অফিসে নয়, বাড়িতে। অফিসের বস আপনাকে দিয়ে আজ বাড়তি খাটুনি করিয়ে নিতে পারে, কিন্তু সেটা হাসিমুখে মেনে নেবেন কারণ আপনার নজর আগামী উইকেন্ডের দিকে। সহকর্মীরা আজ আপনার থেকে অনেক কিছু আশা করবে—হয়তো একটা ভালো আইডিয়া, অথবা স্রেফ এক কাপ গরম চা।
১২ ঘণ্টা আগে