
বর্তমান ডিজিটাল যুগে ব্যবসা-বাণিজ্য বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য ফেসবুক পেজ একটি অপরিহার্য মাধ্যম। তবে ফেসবুক পেজ খুললেই হবে না, দর্শক বা গ্রাহকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য সেটিকে আরও কার্যকরভাবে গুছিয়ে তুলতে হবে। আর ঠিক এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘অ্যাকশন বাটন’।
পেজটিকে কার্যকারী করে তুলকে অনেক বড় ভূমিকা পালন করে এই ছোট বাটন। এটি এমন বাটন, যার মাধ্যমে ভিজিটরেরা আপনার সঙ্গে খুব সহজে যোগাযোগ করতে পারেন, কিছু কিনতে পারেন, বুকিং দিতে পারেন বা পেজ–সম্পর্কিত অন্য ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন।
ফেসবুক পেজের অ্যাকশন বাটন কী
অ্যাকশন বাটন হলো ফেসবুক পেজের একটি বিশেষ সুবিধা, যা পেজের ভিজিটরদের নির্দিষ্ট একটি কাজ করতে উৎসাহিত করে। এটির মূল নাম ‘কল-টু-অ্যাকশন বাটন’, যা পেজের কভার ছবির নিচে দেখা যায়। বাটনগুলো ব্যবসা বা উদ্দেশ্য অনুযায়ী কাস্টমাইজ করা যায়।
এই বাটনের মাধ্যমে একজন ভিজিটর খুব সহজেই–
ফেসবুক অ্যাকশন বাটনের কিছু জনপ্রিয় অপশন হলো—কল নাও, সেন্ড মেসেজে, বুক নাও, সাইন আপ, লার্ন মোর, ওয়াচ ভিডিও ও ভিসিট ওয়েবসাইট।
ব্যবসা বা উদ্যোগের ধরন অনুযায়ী এই অপশনগুলো থেকে পছন্দের অ্যাকশন বাটন বেছে নেওয়া যায়।
অ্যাকশন বাটন যুক্ত করবেন যেভাবে—
১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করুন।
২. এবার অ্যান্ড্রয়েডে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘পেজেস’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. পেজেস ইউ ম্যানেজ সেকশনের নিচে আপনার তৈরি সবগুলো পেজ একত্রে দেখতে পারবেন। এখন যে পেজে অ্যাকশন বাটন যুক্ত করতে চান, তার ওপর ট্যাপ করুন।
৫. এবার সুইচ বাটনে ট্যাপ করুন। ফলে সেই পেজে আপনার প্রোফাইল হিসেবে চালু হবে।
৬. এই পেজ থেকে আবার ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৭. এখন সবচেয়ে ওপরের দিকে মেনু শব্দের নিচে পেজের নাম দেখা যাবে। পেজের নামের ওপর ট্যাপ করুন। ফলে পেজের প্রোফাইল চালু হবে।
৮. এখন ‘অ্যাডভারটাইজ’ বাটনের পাশে থাকা তিন ডটে (মেনু) ট্যাপ করুন।
৯. এবার অনেকগুলো অপশন দেখা যাবে। অপশনগুলো থেকে ‘অ্যাড অ্যাকশন বাটন’–এ ট্যাপ করুন।
১০. এরপর ‘এডিট বাটন’–এ ট্যাপ করুন। এখন অ্যাকশন বাটনের জন্য বিভিন্ন অপশন দেখা যাবে। যে অ্যাকশন বাটন পেজের সঙ্গে যুক্ত করতে চান, তার পাশের চেকবক্সে ট্যাপ করুন। ।
১১. এবার অ্যাকশন বাটনের নিচে টেক্সট বক্স দেখা যাবে। সেই বক্সে প্রয়োজনীয় তথ্য লিখুন। যেমন: কল অ্যাকশন বাটন নিবার্চন করলে টেক্সট বক্সে ফোন নম্বর টাইপ করুন। আবার ই–মেইল অ্যাকশন বাটন নিবার্চন করলে টেক্সট বক্সে ই–মেইল ঠিকানা দিন।
১২. এভাবে অ্যাকশন বাটনগুলো সেট করার পর নিচের দিকে থাকা ‘সেভ’ বাটনে ট্যাপ করুন। ফলে বাটনগুলো প্রোফাইলের সামনের দিকে যুক্ত হবে।
অ্যাকশন বাটন ব্যবহারের সুবিধা—
ফেসবুক পেজে অ্যাকশন বাটন হলো একধরনের ডিজিটাল ‘পাওয়ার বাটন’। এর মাধ্যমে সেবা বা পণ্যে সহজেই পৌঁছাতে পারেন গ্রাহকেরা।
কার্যকর অ্যাকশন বাটন তৈরির জন্য নিচের পরামর্শগুলো অনুসরণ করতে পারেন—

আপনি কি দিনের শেষে তুচ্ছ কোনো কারণে মেজাজ হারান? ধরুন, ট্রাফিক জ্যামে বসে আছেন। হঠাৎ পাশের জনের কোনো একটা কথায় কি রেগে যান? অথবা কারও ছোট একটা কথায় কি একদম ভেঙে পড়েন? আপনার অস্থিরতার গভীরে লুকিয়ে থাকা আসল আবেগটি চিনুন। জানুন এটা কেন হচ্ছে।
৪ ঘণ্টা আগে
হিমালয়-কন্যা নেপাল বছরের প্রতিটি ঋতুতেই আপন সৌন্দর্যে অনন্য। তবে যাঁরা ট্রেকিংয়ের জন্য আদর্শ আবহাওয়া এবং মনোমুগ্ধকর পাহাড়ি দৃশ্যের খোঁজে আছেন, তাঁদের জন্য মে মাস হতে পারে সেরা সময়। বর্ষা শুরুর ঠিক আগের এই মাসে বিদায়ী বসন্ত প্রকৃতি সতেজ করে রাখে।
১১ ঘণ্টা আগে
গ্রীষ্মের দুপুরে ঠান্ডা ঠান্ডা তেঁতুলের শরবত খেতে মন্দ লাগে না কিন্তু। আপনাদের জন্য তেঁতুলের শরবতের একটি ভিন্ন ধরনের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।
১২ ঘণ্টা আগে
থাইল্যান্ড মানেই কি শুধু সমুদ্রসৈকত আর উদ্দাম রাত? অনেকের কাছে এর উত্তর হবে—‘না’। জনপ্রিয় ট্রাভেল পোর্টাল ট্রিপ অ্যাডভাইজরের মতে, থাইল্যান্ডের আসল মাধুর্য লুকিয়ে আছে সেখানকার স্থানীয় জনজীবন, নদীপথ আর খাদ্যের স্বাদে। বিশেষ করে জুন থেকে অক্টোবর মাসে থাইল্যান্ডের ‘অফ-পিক সিজন’। সময়টা বর্ষাকাল।
১২ ঘণ্টা আগে