
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিল পাসের পক্ষে সমর্থন জানিয়েছে ওপেনএআই, অ্যাডোবি ও মাইক্রোসফট। বিলটি পাশ হলে এআই দিয়ে তৈরি কনটেন্ট চিহ্নিত করতে বাধ্য হবে প্রযুক্তি কোম্পানিগুলো। ফলে সাধারণ মিম থেকে শুরু করে রাজনৈতিক প্রার্থীদের সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর উদ্দেশ্যে তৈরি এআই কনটেন্টের ওপর ওয়াটারমার্ক বা জলছাপ যুক্ত করতে হবে।
যুক্তরাষ্ট্রের ‘এবি ৩২১১’ নামে পরিচিত বিলটি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও ও অডিও ক্লিপগুলোর মেটাডেটাতে ওয়াটারমার্ক রাখার বাধ্যবাধকতা আরোপ করে। অনেক এআই কোম্পানি ইতিমধ্যেই এই প্রক্রিয়া অনুসরণ করলেও বেশির ভাগ মানুষ মেটাডেটা পড়েন না। বিলটি ইনস্টাগ্রাম বা এক্স (সাবেক টুইটার) মতো বড় অনলাইন প্ল্যাটফর্মগুলোকে নির্দেশ দেয় যে, কোম্পানিগুলো এআই দিয়ে তৈরি কনটেন্টগুলো এমনভাবে চিহ্নিত করুক যেন সাধারণ দর্শকেরা সহজেই বুঝতে পারে।
আন্তর্জাতিক প্রকল্প ‘কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভিন্যান্স অ্যান্ড অথেনটিসিটি’ (সি২পিএ) তৈরি করতে সাহায্য করেছে ওপেনএআই, অ্যাডোবি ও মাইক্রোসফট। এটি এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্তের জন্য সি২পিএ মেটাডেটা ব্যবহার করে। এটি এআই কনটেন্ট শনাক্তের একটি আন্তর্জাতিক মানদণ্ড।
গত এপ্রিলে বিলটির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বিজনেস সফটওয়্যার অ্যালিয়ান্স (বিএসএ) নামের একটি বাণিজ্যিক গ্রুপ। এটি অ্যাডোবি ও মাইক্রোসফটে এবং যুক্তরাষ্ট্রের বৃহত্তম সফটওয়্যার নির্মাতাদের প্রতিনিধিত্ব করে। ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতাদের কাছে পাঠানো চিঠিতে বিলটিকে ‘অকাজের’ এবং ‘অতিরিক্ত বোঝা’ হিসেবে উল্লেখ করেছিল গ্রুপটি। তবে বিলটিতে বিভিন্ন সংশোধন আনায় মনোভাব পরিবর্তন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আইনসভার ডেটাবেইস অনুযায়ী, এই আইন প্রণয়ন মৌসুমে এআই সম্পর্কিত ৬৫টি বিল প্রস্তাব করার চেষ্টা করেছেন ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতারা। এর মধ্যে এমন পদক্ষেপ ছিল যা নিশ্চিত করতে চেয়েছিল যে, সমস্ত অ্যালগরিদমিক সিদ্ধান্ত পক্ষপাতমুক্ত হবে এবং মৃত ব্যক্তিদের কনটেন্ট এআই কোম্পানিগুলোর শোষণ থেকে রক্ষা পাবে। তবে অনেক বিল ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে।
ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাসেম্বলি সদস্য বাফি উইক্সের কাছে পাঠানো একটি চিঠিতে ওপেনএআই বলেছে, বিশেষ করে নির্বাচনের বছরগুলোতে এআই দিয়ে তৈরি কনটেন্টের স্বচ্ছতা ও ওয়াটারমার্কিংয়ের মতো উৎস নিশ্চিতকরণ টুল গুরুপূর্ণ।
বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ এই বছরে ভোটগ্রহণ করবে। এআই দিয়ে তৈরি কনটেন্ট এসব নির্বাচনে কী ভূমিকা পালন করবে তা নিয়ে বিশেষজ্ঞরা উদ্বিগ্ন। ইন্দোনেশিয়ার মতো কিছু নির্বাচনে ইতিমধ্যেই এই প্রযুক্তি প্রভাব বিস্তার করেছে।
চিঠিতে ওপেনএআইয়ের প্রধান কৌশল কর্মকর্তা জেসন কওন বলেন, ‘নতুন প্রযুক্তি ও মানগুলো মানুষকে অনলাইনে পাওয়া কনটেন্টের উৎস বুঝতে সাহায্য করতে পারে। সেই সঙ্গে মানুষের তৈরি ও বাস্তবসম্মত এআই দিয়ে তৈরি কনটেন্টের মধ্যে বিভ্রান্তি এড়াতে সাহায্য করতে পারে।
ইতিমধ্যেই ক্যালোফোর্নিয়াতে ৬২–০ ভোটে পাস হয়েছে বিলটি। এই মাসের শুরুতে বিলটি সিনেট অনুমোদন কমিটিতে পাস হয়। বিলটি চূড়ান্তভাবে পাস হওয়ার জন্য আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে গভর্নর গ্যাভিন নিউজমের স্বাক্ষর প্রয়োজন।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও রয়টার্স।

গত ৫০ বছরে ত্বকের ক্যানসারের হার বাড়তে থাকায় সূর্যের আলো নিয়ে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এসেছে। অতিরিক্ত সূর্যালোক ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ায়—এ বিষয়ে প্রমাণ এখন শক্তিশালী। ফলে সূর্যের আলো এড়িয়ে চলা এবং সানস্ক্রিন ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক গবেষণায়...
৮ ঘণ্টা আগে
উনিশ শতকের শুরুর দিকে ঝিটকা ও আশপাশের এলাকায় ব্যাপক আকারে ধনে, পেঁয়াজ ও রসুনের চাষ হতো। ইছামতী নদীপথে নৌকায় করে এসব কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতেন ব্যবসায়ীরা। সে সময় স্থানীয় ব্যবসায়ী আনন্দ মোহন পোদ্দারের দুই ছেলে যোগেশ্বর মোহন পোদ্দার ও রায়চরণ মোহন পোদ্দার ধনের ব্যবসা শুরু করেন। বড় বড়...
১১ ঘণ্টা আগে
পার্লামেন্টে ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছেন কঙ্গনা রনৌত। এক হাতে রোলেক্সের ঘড়ি ও বার্কিন ব্যাগ, অন্য হাতে ভারত মহাসাগরের সংস্কৃত নাম ‘রত্নাকর’ থেকে অনুপ্রাণিত নকশায় ‘গুড আর্থ’-এর একটি প্রিন্টের ছাতা। পরনে মণিপুরভিত্তিক ব্র্যান্ড এনইউপিআইয়ের তৈরি বেবি-ব্লু অ্যারি সিল্কের হালকা ওজনের শাড়ি। না, কোনো...
১৪ ঘণ্টা আগে
দৈনিক রুটিন আগের মতোই রয়েছে। কিন্তু সন্ধ্য়েবেলায় বাড়ি ফেরার পর খুব বেশি ক্লান্ত অনুভব করছেন। কারণটা নিজেও বুঝতে পারছেন না। ঝট করে আগে যেভাবে সব কাজ শেষ করে ফেলতে পারতেন, আজকাল সেখানে অলসতা কাজ করছে। শারীরিকভাবে ফিট থেকেও সারা দিন ক্লান্তি ও অলসতার মুখোমুখি হলে দৈনন্দিন রুটিনে কিছু সাধারণ পরিবর্তন আন
১৬ ঘণ্টা আগে