
রোজা রেখে ভাজাপোড়া খাওয়ার যে রেওয়াজ আমরা করে ফেলেছি, প্রতিদিন প্লেটের একটা কোণায় ভাজাপোড়া না থাকলে ইফতারটা ঠিকঠাক হয়নি বলে মনে হয় অনেকের। কখনোই আমাদের গ্রামবাংলায় ভাজাপোড়া খাওয়ার এমন প্রচলন ছিল না।
আমরা সবাই কমবেশি এর স্বাস্থ্যঝুঁকিগুলো সম্পর্কে জ্ঞাত। এর পরেও খাই। আলুর চপ, বেগুনি, পাকোড়া, মুখরোচক কাবাবগুলোর মাঝে মিষ্টি একটি খাবার হলো জিলাপি। পুরো বছর খাওয়া না হলেও ইফতারে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে এটি। খাদ্যপথ্য ও আকুপ্রেশার বিশেষজ্ঞ আলমগির আলম জানান, একটা ১০০ গ্রাম আকারের জিলাপি খেলে ডায়াবেটিস রোগীদের ৭ পয়েন্ট সুগার বেড়ে যায়। ফলে ইফতারে জিলাপি খুব স্বাস্থ্যসম্মত খাবার নয়। জিলাপি মূলত পরিশোধিত চিনি বা রিফাইন্ড সুগার, ময়দা ও ডুবো তেলে ভাজার মাধ্যমে তৈরি হয়। এ ধরনের খাবার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
জিলাপির ক্ষতিকর দিক
কেন মিষ্টি খাওয়ার প্রবণতা
রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতারে মিষ্টিজাতীয় খাবারের প্রতি আমাদের প্রবল আকর্ষণ তৈরি হয়। কারণ, সারা দিন না খেয়ে থাকার পর আমাদের শরীর শক্তির দ্রুত উৎস খোঁজে। অনেকে মনে করেন, পুষ্টির অভাব থেকে এই আকাঙ্ক্ষা তৈরি হয়, কিন্তু গবেষণায় দেখা গেছে, অভ্যাস, মানসিক চাপ বা নির্দিষ্ট সময়ের খাদ্যাভ্যাসই এর জন্য বেশি দায়ী। এ ছাড়া ডায়েটে পর্যাপ্ত ফাইবার ও প্রোটিন না থাকলেও শরীর মিষ্টির মাধ্যমে দ্রুত শক্তি পেতে চায়। তবে জিলাপি বা অতিরিক্ত চিনিযুক্ত মিষ্টির বদলে শরীরের জন্য এমন কিছু প্রয়োজন, যা রক্তে শর্করার মাত্রা হুট করে বাড়িয়ে আবার কমিয়ে দেবে না। কৃত্রিম চিনিযুক্ত খাবারের বদলে শরীরের আসল চাহিদা মেটাতে পারে প্রাকৃতিক উপাদান। এই চিনি বা মিষ্টিজাতীয় খাবারের তীব্র আকাঙ্ক্ষা বা 'সুগার ক্রেভিং' অনেকের জন্যই একটি বড় সমস্যা।
জিলাপি নয়, তাহলে কী
অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে—জিলাপি না খেলে কী খাবেন। তাঁদের জন্যও আছে বেশ স্বাস্থ্যসম্মত কিছু খাবার।

প্রাকৃতিক মিষ্টি ও ফলমূল: মিষ্টির বদলে আম বা আঙুর খেতে পারেন। এতে থাকা প্রাকৃতিক চিনি ও ফাইবার শরীরের কোনো ক্ষতি ছাড়াই মিষ্টির তৃষ্ণা মেটায়। এ ছাড়া ব্লুবেরি বা স্ট্রবেরি মিষ্টি হলেও এতে ফাইবার বেশি থাকায় রক্তে শর্করা হঠাৎ বাড়িয়ে দেয় না। অন্যদিকে খেজুর ও আলুবোখারা আঁশযুক্ত এবং অত্যন্ত পুষ্টিকর। খেজুর তাৎক্ষণিক শক্তি জোগায়, যা ইফতারের জন্য আদর্শ। মিষ্টি আলু জটিল শর্করা ও ফাইবারে ভরপুর, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।
প্রোটিনসমৃদ্ধ খাবার: ডিম, মাছ, মাংস ইত্যাদি প্রোটিনসমৃদ্ধ খাবার। এগুলো ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোন বাড়ায় এবং মিষ্টি খাওয়ার ইচ্ছা কমিয়ে দেয়। ইফতার ও সেহরিতে এ ধরনের খাবার রাখার চেষ্টা করবেন। এ ছাড়া ডাল ও শিম খেতে পারেন। বিশেষ করে, মসুর ডাল ফাইবার ও প্রোটিনের দারুণ উৎস, যা রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে।
দই: চিনি ছাড়া টক দই ক্যালসিয়াম ও প্রোটিনে সমৃদ্ধ, যা ক্ষুধা কমাতে সাহায্য করে।
চিয়া সিডস: এটি পেটে গিয়ে ফুলে ওঠে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।
আস্ত শস্য: লাল চাল বা ওটস ফাইবার ও ভিটামিন-বি-সমৃদ্ধ, যা হজমে সাহায্য করে এবং বারবার খাওয়ার ইচ্ছা কমায়।
সূত্র: হেলথ লাইন

লক্ষ করলে দেখা যাবে, অস্বস্তি লাগলেও আমরা ক্রিঞ্জ ভিডিও থেকে চোখ সরাতে পারি না। উল্টো পুরোটা দেখার পর আরও এমন ভিডিও খুঁজতে থাকি। কিন্তু কেন অন্যের এই লজ্জা বা অস্বস্তিকর মুহূর্ত আমাদের এভাবে স্ক্রিনের সামনে আটকে রাখে? এটা কখনো ভেবে দেখেছেন? সামাজিক সহানুভূতির কারণে অন্য কেউ বিব্রত হলে নিজের...
২ ঘণ্টা আগে
আমাদের দেশে ফল হিসেবে পাকা পেয়ারা এবং এটি দিয়ে জ্যাম ও জেলি খাওয়ার প্রচলন থাকলেও তরকারি রান্না করে খাওয়ার প্রচলন নেই। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে পেয়ারা দিয়ে বিভিন্ন খাবার রান্না করে খাওয়া হয়। এখানে রইল পেয়ারা দিয়ে তৈরি ব্যতিক্রমী একটি পদ—পেয়ারার টক-মিষ্টি তরকারি। এটি ভারতের উত্তরাঞ্চলের কিছু...
৪ ঘণ্টা আগে
রোগী সুস্থ হয়ে উঠলেও তাঁর চারপাশে ভাইরাসের অস্তিত্ব থেকে যায় অনেকটা সময়। ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুর ভাইরাস মানুষের হাতে মাত্র পাঁচ মিনিটের মতো বাঁচলেও ঘরের শক্ত যেকোনো জিনিসের নিচে কয়েক ঘণ্টা থেকে শুরু করে প্রায় ৪৮ ঘণ্টা পর্যন্ত সক্রিয় ও সংক্রামক থাকতে পারে। তাই নিজে সুস্থ হওয়ার পর পরিবারের অন্য...
৬ ঘণ্টা আগে
ঘুম ভেঙেছে, চোখ মেলতেই দেখলেন ঘরের কোণে দাঁড়ানো কোনো এক অস্পষ্ট কালো অবয়ব। ঘরের ভেতর এক হিংস্র উপস্থিতি টের পাচ্ছেন। এদিকে বুকে যেন বিশাল কোনো ভারী পাথর বা দেও-দানব চেপে বসে আছে। নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু চিৎকার করতে কিংবা হাত-পা একটুও নাড়াতে পারছেন না। রূপকথা বা হরর সিনেমার...
১ দিন আগে