এখনো অতটা গরম পড়েনি। তবে বসন্ত বাতাসে যে পরিমাণ ধুলাবালু ওড়ে, তাতে চুল খোলা রেখে বাইরে বের হওয়া দায়। ঘাড়ের কাছটা তো খানিকটা ঘামে, ধুলাবালুতে চুলের ক্ষতিও হয় বিস্তর। তাই এই ঋতুতে কীভাবে চুল বাঁধলে সমস্যা মিটবে আবার স্টাইলিশও দেখাবে, তা দেখে নিন এখানে।

হাফ বান
গরমের দিনে কোঁকড়া ও ঢেউখেলানো চুল নিয়ে খানিক সমস্যা হয়। যাঁদের কোঁকড়া ও ঢেউখেলানো চুল, তাঁদের জন্য এই হাফ আপ, হাফ ডাউন বা আধা উঁচু আধা নিচু হেয়ারস্টাইলটি আদর্শ লুক দেবে। এটি যেকোনো ধরনের পোশাকের সঙ্গে মানিয়ে যাবে অনায়াসে। এ জন্য প্রথমে চুলগুলো ওপর-নিচ দুই ভাগে ভাগ করুন। তারপর ওপরের ভাগ দিয়ে উঁচু করে খোঁপা বেঁধে নিন বা টপ নট বান করে নিন। আবার ওপরের দুই পাশের চুল বেঁধেও নিতে পারেন। নিচের চুল ছেড়ে রাখুন। ডেনিম প্যান্ট ও লুজ টপসের সঙ্গে দারুণ লাগবে এই স্টাইল।

উঁচু করে ঝুঁটি বাঁধুন
গরমের দিনে অনেকের অস্বস্তির কারণ হতে পারে বড় চুল। ঝটপট ও খুব কম পরিশ্রমে তাঁদের জন্য সমাধান হতে পারে টপ নট বান হেয়ারস্টাইল। সুন্দর এই হেয়ারস্টাইল এই ঋতুতে আপনার প্রিয় হয়ে উঠতে পারে। একটা ইলাস্টিক ব্যান্ড, কয়েকটি ববি পিনে নিমেষেই তৈরি হয়ে যাবে চমৎকার এই হেয়ারস্টাইল। টপ নট বান করতে প্রথমে সব চুল জড়ো করে উঁচু করে ঝুঁটি বেঁধে নিতে হবে। তারপর চুল দুই ভাগ করে প্রতিটি ভাগ মুড়ে নিতে হবে গোড়ার সঙ্গে। মোড়ানোর পরে ববি পিন দিয়ে সুন্দর করে আটকে নিতে হবে চুলের শেষ ভাগ। এতেই হেয়ারস্টাইল তৈরি।
বাবল পনিটেইল
চুল বাঁধার স্টাইলে নতুনত্ব আনতে চাইলে এই ক্রিয়েটিভ হেয়ারস্টাইলটি করে দেখতে পারেন। সাধারণ কিন্তু সুন্দর এই চুল বাঁধার ধরন আপনার চেহারায় এনে দেবে নতুনত্ব। আপনার লুকটাই বদলে যাবে কিছুটা হলেও। এ জন্য প্রথমে উঁচু একটি পনিটেইল বেঁধে নিয়ে তারপর চুলের দৈর্ঘ্য অনুযায়ী নির্দিষ্ট বিরতিতে কয়েকটি ইলাস্টিক লাগিয়ে দিতে হবে। এবার ইলাস্টিকের মাঝের ভাগগুলো হালকা টেনে দিয়ে গোলাকার বাবলের মতো আকার আনার চেষ্টা করতে হবে। আকার পেলেই তৈরি হয়ে যাবে বাবল পনিটেইল।

বেণি জড়ানো দুই খোঁপা
এভাবে ছোটবেলায় মা চুল বেঁধে দিলে খুব রাগ করতেন, তাই না? কিন্তু এখন তো এটাই পছন্দের শীর্ষে। মাথার মাঝখানে সিঁথি কেটে চুল দুই পাশে ভাগ করে নিন। দুই ভাগের নিচের দিক থেকে দুই পাশেই অল্প একটু চুল রাখুন চিকন বেণি করার জন্য। এবার বাকি চুল দিয়ে মাথার ওপরে দুই পাশে দুটি খোঁপা করে নিন। সবশেষে বেণি দিয়ে খোঁপার চারপাশ জড়িয়ে নিন। গরম আর ধুলাবালু—দুটো থেকেই বাঁচবে চুল।
রোপ ব্রেইড পনিটেইল
যাঁরা ঝুঁটি বাঁধতে পছন্দ করেন না, তাঁদের জন্য সুন্দর এই বিনুনি হতে পারে একটি ভালো বিকল্প। প্রথমে আপনার চুলগুলো জড়ো করে উঁচু করে একটা পনিটেইল বেঁধে নিন। আপনার পনিটেইল দুটি সমান ভাগে ভাগ করুন এবং উভয় ভাগ বাঁ দিকে মোচড় দিন। এবার ডান দিকের ভাগটি ক্রমেই বাঁয়ের অংশটির ওপর মুড়তে থাকুন, যাতে করে দড়ির মোচড়ের মতো দেখায় কিছুটা। অংশটি মোড়ানোর সঙ্গে সঙ্গে হাত অদলবদল করুন, যাতে আপনি বিনুনিতে টান রাখতে পারেন। পনিটেইলের শেষ প্রান্তে না পৌঁছানো পর্যন্ত ভাগগুলোকে বাঁ দিকে মুচড়ে ডান দিকের ওপর মুড়তে থাকুন। শেষমেশ একটি ইলাস্টিক ব্যান্ড দিয়ে আটকে নিন। হয়ে গেল রোপ ব্রেইড পনিটেইল।
সূত্র: সাউদার্ন লিভিং ও অন্যান্য
কনট্য়ুরিং হয়তো বেশ কয়েক বছর আগেই মেকআপের জগতে বিপ্লব এনে দিয়েছে। কিন্তু এই জটিল কৌশলটি এখনো সৌন্দর্যপ্রেমীদের কাছে এক প্রকার রহস্য বলা চলে। ব্রোঞ্জার কোথায় লাগাবেন, কোন অংশটি হাইলাইট করবেন তা বুঝে ওঠাই কঠিন হয়ে পড়েছে।
২০ মিনিট আগে
মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হলো নিজের প্রশংসা শুনতে পছন্দ করা। কিন্তু সত্য হলো, আপনার সীমাবদ্ধতাগুলো নিজের চেয়ে অন্যরা ভালো দেখতে পায়। তাই কখনো কখনো সমালোচনা হয় আপনাকে নিয়ে। এটি সহ্য করা বা অন্যের নেতিবাচক মন্তব্য গ্রহণ করা আমাদের অনেকের জন্যই কঠিন। কিন্তু কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে উন্নতির...
১ দিন আগে
বাদাম ভাজার আগে ধুয়ে নেওয়া অনেক সময় আমাদের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে। কিন্তু নিখুঁত মুচমুচে বাদাম পেতে এই একটি ধাপই গুরুত্বপূর্ণ। প্রতি ১০০ গ্রাম কাঁচা বাদামে রয়েছে প্রায় ৫৬৭ ক্যালরি। চর্বি ও ক্যালরি বেশি হওয়া সত্ত্বেও বাদাম ওজন বাড়াতে নয়, বরং কমাতে সাহায্য করে। চীনাবাদাম শুধু ভাজা হিসেবেই...
১ দিন আগে
হেঁটে ভ্রমণ করার সিদ্ধান্তটা হঠাৎ নেওয়া নয়। এটি ছিল একধরনের প্রতিজ্ঞা—নিজেকে জানার, পৃথিবীকে ছুঁয়ে দেখার এবং মানুষকে কাছ থেকে বোঝার। আজকে যখন লিখছি, তখন ক্যালেন্ডারে মাসের নাম মার্চ। দেখতে দেখতে পৃথিবীর পথে পাথুরে বেড়ানোর ৭১৩তম দিন চলছে।
১ দিন আগে