
কফিপ্রেমীরা আছে বিপদে। ছোটখাটো নয়, বিপদের মাত্রা বেশ বড়ই। এমনিতে কফিপ্রেমীরা পৃথিবীর সব দেশে একই রকম দামে কফি পান করতে পারে না। দেশ ভেদে কফির দাম ভিন্ন হয়ে থাকে। হ্যাঁ, স্বাদও দেশ ভেদে ভিন্ন। বিশেষ করে গত কয়েক বছর কফি বিনের দাম আকাশছোঁয়া হওয়ায়, পছন্দের ক্যাফেইনের খরচও বেড়েছে বহুগুণ। কফি অ্যারাবিকা বিনের দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। এখানেই বিপদ বেড়েছে কফিপ্রেমীদের। কারণ বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই দাম উল্লেখযোগ্যভাবে কমতে কয়েক বছর লাগতে পারে।
অনলাইন ডেটাবেইস ‘নাম্বিও’-এর তথ্য ব্যবহার করে নিচে নির্বাচিত ৩৫টি দেশে এক কাপ কফির গড় মূল্য দেওয়া হলো। এ তথ্য সংশ্লিষ্ট দেশগুলোর রাজধানী বা প্রধান শহরের স্বাভাবিক খরচের ওপর ভিত্তি করে তৈরি। তথ্যগুলো ইউএস ডলারে হলেও জানুন বাংলাদেশি টাকায় এর মূল্য কত হতে পারে।

সস্তা কফির ঠিকানা
এই বিভাগে বেশির ভাগ ক্ষেত্রে কফি উৎপাদনকারী দেশ বা যেসব দেশে জীবনযাত্রার ব্যয় তুলনামূলকভাবে কম, সেই দেশগুলো অন্তর্ভুক্ত। এই দেশগুলোতে এক কাপ কফির দাম ২ মার্কিন ডলারের নিচে। বিশ্বের চতুর্থ বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ ইথিওপিয়া। এই দেশে এক কাপ কাপাচিনোর দাম ১.০৯ মার্কিন ডলার বা প্রায় ১৩৪ টাকা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ ভিয়েতনাম। সেখানে এক কাপ কাপাচিনোর দাম ১.৭৬ মার্কিন ডলার বা প্রায় ২১৬ টাকা। চরম আবহাওয়া ও চাষিদের ডুরিয়ান ফলের চাষে স্থানান্তরের কারণে এখানে একটু দাম বেড়েছে। তবে বৈশ্বিক প্রেক্ষাপটে এই দাম এখনো সস্তা। ঐতিহ্যগতভাবে ইতালিতে কফি বেশ সাশ্রয়ী। রোমে একটি কাপাচিনোর গড় মূল্য ১.৮৫ মার্কিন ডলার বা ২২৭ টাকা। এক কাপ এক্সপ্রেসো শট সাধারণত ১ ইউরো বা ১.১৭ মার্কিন ডলার। বিশ্বের তৃতীয় বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ কলম্বিয়া। সেখানে কফির দাম ১.৮৮ মার্কিন ডলার বা ২৩১ টাকা। উৎপাদনকারী মর্যাদা এবং তুলনামূলকভাবে কম জীবনযাত্রার ব্যয়ের কারণে দেশটিতে কফির দাম কম।
মধ্যম পরিসরের কফির মূল্য
এই পরিসরে এমন দেশগুলো রয়েছে, যারা বৃহৎ কফি উৎপাদনকারী দেশ হিসেবে খ্যাত। এই তালিকায় সেসব দেশও আছে, কফি শপের বাজারে যাদের প্রতিযোগিতা তীব্র অথবা যারা আমদানি করলেও স্থানীয় চাহিদা তুলনামূলকভাবে সাশ্রয়ী রাখতে পেরেছে।

বিশ্বের পঞ্চম বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া। সেখানে স্থানীয় বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে ক্যাফেগুলো দাম বাড়াতে দ্বিধা করছে। দেশটিতে এক কাপ কফির দাম ২.০৯ মার্কিন ডলার বা প্রায় ২৫৬ টাকা। বিশ্বের ৩৯ শতাংশ কফি উৎপাদনকারী দেশ ব্রাজিল। সেখানে এক কাপ কফির দাম ২.১১ মার্কিন ডলার বা ২৫৯ টাকা। দেশটির ঘরোয়া বাজারে কফির দাম তুলনামূলক কম।
এই তালিকায় এশিয়ার ভারত, চীন, ফিলিপাইন, মালয়েশিয়া, জাপান, তুরস্কের আনাতোলিয়ার কফির দামও জায়গা করে নিয়েছে। যেমন ভারতে এক কাপ কফির দাম বাংলাদেশি প্রায় ৩১৯ টাকা। চীন, ফিলিপাইন, মালয়েশিয়া, জাপান ও আনাতোলিয়ার কফির দাম যথাক্রমে প্রায় ৩৬৫, ৩২৪, ৩৭৬, ৪২৪ ও ৪৫৬ টাকা। তবে স্টারবাকসের ক্ষেত্রে কফির দাম বিশ্বে সবচেয়ে সস্তা তুরস্কের ইস্তাম্বুলে। চিলি কফি আমদানিকারক দেশ হলেও তারা বৈশ্বিক মূল্যবৃদ্ধির শিকার। তাই সেখানে কফির দাম একটু বেশি। তবে মধ্যম মানের কফির মূল্য হিসেবে সর্বোচ্চ আসে কানাডায়। টরন্টোতে এক কাপ কফির গড় দাম ৩.৮৯ মার্কিন ডলার বা বাংলাদেশি প্রায় ৪৭৭ টাকা। তবে টিম হর্টনসের মতো, চেইন শপগুলোতে কফি তুলনামূলকভাবে সস্তায় পাওয়া যায়।
কফি যেখানে বিলাসিতা
এই বিভাগে বিশ্বের ধনী বা উচ্চ জীবনযাত্রার ব্যয়যুক্ত দেশগুলো অন্তর্ভুক্ত। এসব দেশে কফির দাম চার মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে কফি এখনো একটি বিলাসবহুল পানীয়। সেখানে এক কাপ কফির দাম ৪.২১ মার্কিন ডলার বা ৫১৬ টাকা। এই ক্যাটাগরিতে যা সর্বনিম্ন বলে ধরা যায়। কারণ বিলাসিতার পর্যায়ে সর্বোচ্চ স্থানে আছে ডেনমার্ক। দেশটিতে এক কাপ কাপাচিনোর দাম ৬.৮১ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় ৮৩৫ টাকার বেশি। কর্মীদের পেছনে খরচ, ভাড়া এবং করের কারণে ক্যাফেগুলোকে বেশি দাম নিতে হয় গ্রাহকের কাছ থেকে। তাদের এমন দামে কফি বিক্রি করতে হয়, যা স্থানীয় উচ্চ মজুরির সঙ্গে মানানসই।
এই তালিকায় আছে এশিয়ার সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত। ডেনমার্কের মতো সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে কর্মীদের উচ্চ বেতন, ভাড়া এবং শুল্কের কারণে কফির দাম অত্যন্ত বেশি। এক কাপ কাপাচিনোর দাম সেখানে ৫.৭১ মার্কিন ডলার বা প্রায় ৭০০ টাকা। আর সিঙ্গাপুরে সেই তুলনায় কিছুটা কম। সেখানে ৪.৬৯ মার্কিন ডলার বা প্রায় ৫৭৬ টাকায় কিনতে হয় এক কাপ কফি। উচ্চ দামের কারণে সিঙ্গাপুরের ৩১ শতাংশ মানুষ ক্যাফেতে কফি কম কিনছেন এবং বাড়িতে বেশি তৈরি করছেন।
সূত্র: লাভ মানি, শোবিজ ডেইলি

১৪ আষাঢ়, রোববার। বিকেল থেকেই ঝিরিঝিরি বৃষ্টির ফাঁকে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। আমরা তখন ঢাকার ব্যস্ত রাস্তায় হেঁটে নয়, গাড়িতে। গাড়ির ভেতর বাজছিল আষাঢ়ের গান, ‘চলো কোথাও যাই, এই ঝড়-বর্ষায়...’। মুহূর্তেই মনে হলো, শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কাছে না গেলে যেন আষাঢ় সত্যিকার অর্থে অনুভব করা হবে না।
৩ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জুজুই প্রদেশের ঐতিহাসিক একটি গ্রাম ভলকান। এখানকার পাহাড়ি উপত্যকা ধরে ৪২ কিলোমিটার দীর্ঘ একটি রেলপথ তৈরি করা হয়েছে। সেখানে এখন চলেছে মসৃণ কাচঘেরা দুই বগির একটি ফিউচারিস্টিক ক্যাপসুল ট্রেন। যাত্রাপথে চারপাশের পাহাড়ি উপত্যকা থেকে ভেসে আসছে বাঁশির সুর।
৪ ঘণ্টা আগে
ইংরেজিতে একটি প্রবাদ আছে, ‘অ্যান অ্যাপল আ ডে, কিপস দ্য ডক্টর অ্যাওয়ে’। ১৮৬৬ সালের একটি পুরোনো প্রবাদ থেকে অনুপ্রাণিত হয়ে ১৯১৩ সালে তৈরি হওয়া এই বহুল প্রচলিত কথাটি আমরা সবাই কম-বেশি শুনেছি। চিকিৎসকের কাছে যাওয়া কমানো না গেলেও, প্রতিদিনের খাদ্যতালিকায় একটি আপেল রাখা যে স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।
২০ ঘণ্টা আগে
বিয়ের সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। যদি প্রেমের সম্পর্ক থেকেও থাকে, তবুও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্য়মে জনপ্রিয় হয়ে উঠেছে ডেটিংয়ের এক নতুন নীতি। এর নাম ‘৩-৩-৩ ডেটিং রুলস’। সম্পর্কের এই ৩-৩-৩ নীতি আসলে কী? এটা খুবই সহজ, আর সম্ভবত এ কারণেই এটি ভাইরাল হয়েছে।
২১ ঘণ্টা আগে