ঈদে একটু বিরিয়ানি না হলে কি হয়? হয় না। নিজেদের জন্য তো বটেই, অতিথি আপ্যায়নেও ঘরে তৈরি বিরিয়ানি হতে পারে দারুণ আয়োজন।
উপকরণ
গরুর মাংস ২ কেজি, পোলাওয়ের চাল ১ কেজি, টক দই ১ কাপ, দুধ ১ কাপ, পেঁয়াজ কুচি আধাকাপ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, আদা বাটা ৩ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরা গুঁড়ো ১ টেবিল চামচ করে, জায়ফল জয়ত্রী বাটা ১ চা-চামচ, কাজু ও কাঠবাদাম বাটা ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কাচা মরিচ ৬-৭টি, এলাচি ৬-৭টি, তেজপাতা ৩-৪টি, দারুচিনি ৩-৪ টুকরা, লবঙ্গ ৬টি, কালো গোলমরিচ ১০-১২টি, কালো এলাচি ১টি, স্টার এনিস মসলা ১টি, কিশমিশ ১ মুঠো, ঘি ও তেল আধা কাপ করে, কেওড়া জল ৩ চা-চামচ, পানি ২ লিটার।
প্রণালি
প্রথমে মাংস ভালো করে পরিষ্কার করে তাতে পেঁয়াজ কুচি, টক দই, আদা-রসুন বাটা, আস্ত সব মসলা, সব গুঁড়ো মসলা, ৫টি কাচা মরিচ, বাদাম বাটা, লবণ দিয়ে ভালো করে মেখে ১ ঘণ্টার জন্য মেরিনেট করে রাখুন। ১ ঘণ্টা পর মাংসগুলোকে দুধ দিয়ে মেখে নিতে হবে। একটা পাত্রে তেল আর ঘি দিয়ে তাতে মাখানো মাংস দিয়ে দিতে হবে। প্রথমে বেশি আঁচে ১৫ মিনিট রান্না করতে হবে। পরে অল্প আঁচে দেড় ঘণ্টা রান্না করতে হবে। এর মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে ২-৩ বার। এ সময় অর্ধেক বেরেস্তা মিশিয়ে দিন মাংসর সঙ্গে। মাংস কষে সেদ্ধ হয়ে তেল ওপরে চলে এলে বাকি অর্ধেক কাপ বেরেস্তা মেশাতে হবে। পাত্র থেকে মাংসগুলো আলাদা করে উঠিয়ে নিতে হবে।
তারপর অবশিষ্ট যে তেল-মসলা আছে পাত্রে তার মধ্যে পরিষ্কার চাল দিয়ে ৬-৭ মিনিট ভালো করে চাল ভেজে নিতে হবে। ভাজার পর ২ লিটার সেদ্ধ পানি চালে দিয়ে দিতে হবে। প্রয়োজনে সামান্য লবণ দেওয়া যায়। চাল ফুটে উঠে পানি শুকিয়ে গেলে তাতে রান্না করা মাংস আর বাকি কাচা মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হলে ১ চা-চামচ কেওড়ার জল আর সামান্য ফুডকালার মিশিয়ে ওপরে দিয়ে ১০ মিনিট দমে রেখে নামিয়ে নিতে হবে।

সম্প্রতি নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এক মাদ্রাসাশিক্ষক। আবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয় প্রায়ই। কিন্তু তারপরেও ঘটনা থেমে নেই।
২ ঘণ্টা আগে
পিরিয়ড চলাকালে মেয়েদের মুড সুইং হয়। কথাটা এখন মোটামুটি সবাই জানেন। এ সময় এই ভালো লাগা আবার মুহূর্তেই মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার ব্যাপারটি আজকাল নারীদের ঘরের মানুষেরাও সদয় দৃষ্টিতেই দেখেন। কিন্তু কখনো কি খেয়াল করেছেন, পিরিয়ড শুরু হওয়ার কয়েক দিন আগে থেকে নিজের জীবনের খারাপ স্মৃতিগুলোর ফ্ল্যাশব্যাকই...
৪ ঘণ্টা আগে
গ্রীষ্মকালে সারা দিন পর্যাপ্ত পানি পান করা জরুরি। কিন্তু তাপমাত্রা বেশি হলে শুধু পানি পানই যথেষ্ট নয়, এমন সময়েই হাইড্রেটিং ড্রিংকস পান করতে হয়। শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে কোন সময় হাইড্রেটিং ড্রিংকস পান করবেন...
৬ ঘণ্টা আগে
উজ্জ্বল ত্বকের জন্য বেশ পরিচিত তামান্না ভাটিয়া। এই উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বকের জন্য তামান্না ভাটিয়া ঘরে তৈরি ফেস প্যাক ব্যবহার করেন বলে জানা যায়। প্রায় ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী তাঁর মায়ের কাছ থেকে পাওয়া বহু পুরোনো ত্বকের যত্নের রীতির ওপরই নির্ভর করে চলেছেন। আর ত্বকে ব্যবহার করার জন্য সেসব প্যাক...
৮ ঘণ্টা আগে