উপকরণ
বড় ইলিশ মাছ ১টি, পেঁয়াজ আধা কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, ধনের গুঁড়ো আধা চামচ, তেল আধা কাপ, টক দই ২ চা-চামচ, গুঁড়ো দুধ আধা কাপ, কাঁচা মরিচ ৭ থেকে ৮টি, এলাচি ৪টি, দারুচিনি ২টি, তেজপাতা ২টি, লেবুর রস পরিমাণমতো, লবণ স্বাদমতো, পুদিনাপাতা সামান্য।
প্রণালি
বড় ইলিশ মাছ ভালো করে আঁশ ফেলে ২ থেকে ৩ বার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর ইলিশ মাছের পানি ঝরিয়ে ২ চামচ টক দই ও লবণ দিয়ে মাখিয়ে ৫ মিনিট রাখতে হবে। একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি বাদামি করে ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজ, আদা ও রসুনবাটা, ধনের গুঁড়ো, এলাচি, দারুচিনি, তেজপাতা, লবণ এবং সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর একটি কাপে আধা কাপ গুঁড়ো দুধ পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিতে হবে। এবার দইয়ে মাখানো মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে অল্প পানি ও লেবুর রস দিয়ে ৫ মিনিটের জন্য ঢেকে দিতে হবে। এরপর ফালি করা কাঁচা মরিচ দিয়ে আরেকবার হালকা করে মাছগুলোকে এপিঠ-ওপিঠ করে উল্টিয়ে আরও ৫ মিনিট দমে রেখে দিতে হবে। রান্না করার সময় খুব হালকাভাবে নাড়তে হবে যাতে মাছ ভেঙে না যায়।
৫ মিনিট পর পানি শুকিয়ে তেল ওপরের দিকে উঠে এলে ইলিশ কোর্মা চুলা থেকে তুলে নিতে হবে। তারপর পেঁয়াজ বেরেস্তা ও পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে। ভাত, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে খাওয়া যাবে মজাদার ইলিশ কোর্মা।

সারা দিন নরম ও কোমল ত্বক পেতে কার না মন চায় বলুন তো? কিন্তু কখনো কি আপনার মনে হয়েছে, সকালে ময়শ্চারাইজার ব্যবহার করে বের হওয়ার পর দুপুরের খাবারের আগেই ত্বক টানটান ও শুষ্ক হয়ে উঠছে? অফিসে এসির বাতাস, ঘরের ভেতরের গরম এবং সঠিক পরিচর্যার অভাবে পুরো ২৪ ঘণ্টা ত্বক কোমল ও এর আর্দ্রতা অটুট রাখা অসম্ভব হয়ে পড়
১৪ ঘণ্টা আগে
একসময় যে রূপচর্চা আপনার পছন্দের বিষয় ছিল, ধীরে ধীরে সেসব বাধ্যতামূলক কাজের মতো মনে হতে শুরু করে, আর তখনই শরীর ও মনে যে ক্লান্তি ভর করে, সেটাই বিউটি বার্ন আউট। এভাবেই সেলফ-কেয়ার বা নিজের যত্ন নেওয়া ধীরে ধীরে নিজের ভালো থাকার বদলে নিখুঁত হওয়ার দৌড়ে পরিণত হয়। দশ ধাপের স্কিন কেয়ার রুটিনের...
১৮ ঘণ্টা আগে
বেলুচিস্তানের পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী এবং সুস্বাদু খাবার আলু কিমা। অন্যান্য সাধারণ কিমার রেসিপির তুলনায় এতে গুঁড়া মসলার ব্যবহার অনেকটাই কম হয়। এর মূল আকর্ষণ মাংসের নিজস্ব স্বাদ, গোটা গরমমসলার সুবাস এবং খুব সহজ অথচ পুষ্টিকর রান্নার পদ্ধতি। সাধারণত গরু বা খাসির মাংসের কিমা দিয়ে এটি তৈরি করা হয়...
২০ ঘণ্টা আগে
দিনের শুরুটা কী করে করবেন, সেটা ঠিক করতে হলেও যেন আজকাল ট্রেন্ডের দিকে নজর রাখতে হয়। আর কখন কী ট্রেন্ড চলছে, তা টের পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় ঢুকলে। অনেকেই হয়তো দেখেছেন, অনেকেই সকালের রুটিনে খালি পেটে কুসুম গরম পানিতে এক চা-চামচ ঘি মিশিয়ে পান করছেন।
১ দিন আগে