
মেঘলা দিনকে উপেক্ষা করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে যাঁদের অফিসে যেতে হয়, তাঁদের কপাল মন্দ। অন্যদিকে ঘুম থেকে উঠেই জানালা খোলার পর বৃষ্টিভেজা বা বৃষ্টির আগমনী সুরে ঘেরা বাতাস যাঁদের গা ছুঁয়ে যায়; আর কোনো তাড়াহুড়ো ছাড়াই যাঁরা একটা স্লো মর্নিং শুরু করতে পারেন, তাঁদের ভাগ্য়বানই বলা চলে। ঘরে ঠান্ডা হাওয়া বইতে দিয়ে স্পিকারে পছন্দের গান শুনতে শুনতে যাঁরা ভাবছেন, কী করে কাটাবে এই মেঘলা দিনের আমেজ, তাঁরা ঘরেই সুন্দরভাবে দিনটি উপভোগের এই উপায়গুলো দেখে নিতে পারেন।
মন কেমন করা মেঘলা দিনটি শুরু করতে পারেন অন্যভাবে। রোজকার একঘেয়ে সকালের নাশতা না বানিয়ে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের কিছু। রুটি বা পরোটা তৈরির পরিবর্তে প্যানকেক আর ফল দিয়ে সকালের নাশতাটা সারতে পারেন। আর দেরি করে ঘুম থেকে ওঠার কারণে যাঁরা একবারে লাঞ্চ সারতে চাইছেন, তাঁরা খিচুড়ি, ডিম ভাজা আর আচার দিয়ে সেরে ফেলুন খাওয়ার পাট। এরপর মসলা-চা ভর্তি মগ নিয়ে বারান্দায় বসে উপভোগ করুন আবহাওয়া।

মেঘলা দিনে যখন সুবাতাস বইছে, তখন মন আড্ডা দিতে উদ্গ্রীব হতেই পারে। সন্ধ্যায় বন্ধু ও প্রিয়জনদের বাড়িতে ডাকতে পারেন। স্ন্যাকস প্রয়োজন পড়লে বাইরে থেকে অর্ডার করে নিন। তবে সবাই মিলে মিনিমালিস্টিক একটা ডিনার তৈরি করে ফেলুন বাড়িতেই। আড্ডা, গান, খাওয়াদাওয়া সব মিলিয়ে দিনটা সম্পূর্ণ হোক আনন্দে।
বিভিন্ন ধরনের কফি, চা, মকটেল বা জুস নিরীক্ষা করার ভালো দিন এটি। পরিবারের বিভিন্ন সদস্যের পছন্দের পানীয় তৈরি করে চমকে দিতে পারেন। তারপর সবাই মিলে বসতে পারেন কোনো ইনডোর গেম খেলতে বা টিভিতে প্রিয় কোনো সিরিজ দেখতে।
ব্যস্ততার কারণে চলতি মাসে শুকনো বাজারগুলো করা হয়ে উঠছে না, তাই তো? তাহলে এই বৃষ্টিময় দিনে রান্নাঘর ঘুরে টুকে নিন মসলা, চিনি, চাল, ডালসহ কী কী কিনতে হবে। সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট লাগবে কি না, তাও একবার দেখে নিন স্নানঘর থেকে। ফ্রিজে ডিম, মাছ বা মাংস আছে কি না, সে খোঁজও নিন। তারপর তালিকা নিয়ে বসুন। একে একে সব অর্ডার করে নিন। একটা কাজ এগিয়ে থাকল।
আলস্য কাটাতে এই মেঘলা বা বৃষ্টিময় দিনটিকে কাজে লাগাতে পারেন ভালোভাবে। পুরো বাড়ি নতুন করে সাজিয়ে তুলতে পারেন। আপনার বিছানা, সোফা বা ডাইনিং টেবিল সরিয়ে ভিন্ন জায়গায় বসিয়ে দেখুন কেমন লাগে। মাঝে মাঝে অদলবদল করে নিলে একঘেয়েমি কাটে।
যদি আপনার আগে থেকে এমন কোনো তালিকা না থাকে, তবে অবসরে পড়ার মতো বইয়ের একটি তালিকা তৈরি শুরু করুন। সম্ভব হলে বইগুলো অনলাইনে অর্ডার করে নিন। তাহলে আসছে বর্ষায় আপনার পড়া বইয়ের সংখ্যাও কিন্তু বাড়বে অনেক।
কোনো অভিজাত স্পা-তে গিয়ে টাকা খরচের ইচ্ছে নেই, তাই তো? তাহলে মেঘলা দিনের স্নিগ্ধতাকে সঙ্গী করে ঘরেই স্পার ব্যবস্থা করতে পারেন। করোনা-পরবর্তীকালে অনেক প্রতিষ্ঠান হয়েছে, যারা দক্ষ বিউটিশিয়ানদের মাধ্য়মে ঘরেই পারলার সার্ভিস দেয়। এসব প্রতিষ্ঠানে সার্ভিস বুকিং দিয়ে রাখতে পারেন। নয়তো নিজেই করুন। যেভাবেই হোক, নিজের যত্ন নেওয়ার এই দিন আপনাকে দারুণভাবে সতেজ করে তুলবে। মুখে একটি হাইড্রেটিং ফেস মাস্ক লাগিয়ে নিন এবং বৃষ্টির টুপটাপ শব্দকে সুদিং মিউজিক হিসেবে সঙ্গী করে নিন।
কুকি, ব্রাউনি, কেক অথবা পাউরুটি; অনেক দিন ধরে তৈরি করবেন বলে ভাবছেন, উপকরণও কিনে রেখেছেন, কিন্তু তৈরি করা হচ্ছে না। এই মেঘলা দিনে ঘরে থাকলে প্লে লিস্টে পছন্দের গান ছেড়ে ধীরে ধীরে সেগুলো তৈরি করে ফেলুন। তাড়াহুড়ো না করে আস্তে ধীরে বেকিংয়ের পুরো প্রক্রিয়া উপভোগের চেষ্টা করুন। বেকিং একধরনের থেরাপি। এটি মন চনমনে করে তুলতে খুব ভালো কাজ করে।
সূত্র: কসমোপলিটন ও অন্যান্য

ঝিঙে খাওয়ার উপযুক্ত সময় এখন। বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন আকারের ঝিঙে। কচি দেখে কিনে নিন। তারপর রেঁধে ফেলুন চিংড়ি দিয়ে এর দারুণ এক পদ। আপনাদের জন্য রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৫ ঘণ্টা আগে
সকালে ঘুম থেকে উঠেই মনে হবে আপনিই এই পাড়ার ‘বাজেট সুপারম্যান’। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অফিসের বসের ই-মেইল বা গিন্নির বাজারের ফর্দ আপনার সেই সুপারহিরো ইগোতে পিন ফুটিয়ে দেবে। আজ আপনার কর্মদক্ষতা দারুণ থাকবে, তবে সেটা প্রশংসার চেয়ে বেশি খাটুনি ডেকে আনবে।
১০ ঘণ্টা আগে
চার্জিং কেব্ল দ্রুত নষ্ট হয়ে যাওয়া এখনকার জীবনের এক বিরক্তিকর সমস্যা। বর্তমানে আমরা ১০০ থেকে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করছি। আগের সেই সাধারণ কেব্ল এখন আর নেই। এটি একটি জটিল ইলেকট্রনিক উপাদানে পরিণত হয়েছে। ক্যালিফোর্নিয়া বা মেরিল্যান্ডের গবেষণাগার থেকে শুরু করে সাধারণ...
১০ ঘণ্টা আগে
সন্তান বড় করে তোলা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এ সময় বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিতে পারে। ভর করতে পারে ক্লান্তি। সন্তান লালনপালনের ক্লান্তি দূর করার সহজ উপায় আছে। সেগুলো জেনে নিতে হবে অভিজ্ঞ কারও কাছ থেকে। তবে সব সময় মনে রাখতে হবে, আপনি সুপার মাদার বা সুপার ফাদার নন। আপনি মানুষ।
২১ ঘণ্টা আগে