ঝিঙে খাওয়ার উপযুক্ত সময় এখন। বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন আকারের ঝিঙে। কচি দেখে কিনে নিন। তারপর রেঁধে ফেলুন চিংড়ি দিয়ে এর দারুণ এক পদ। আপনাদের জন্য রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
ঝিঙে এক কেজি, ছোট চিংড়ি ২০০ গ্রাম, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া ১ চা-চামচ করে, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ফালি ৫ থেকে ৬ টি, লবণ স্বাদমতো, চিনি আধা চা-চামচ।
প্রণালি
ঝিঙে ও চিংড়ি কেটে ধুয়ে আলাদা করে রাখুন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি ভেজে নিন। পরে চিংড়ি দিয়ে দু-এক মিনিট রান্না করে অল্প পানি দিন। এবার আদা-রসুনবাটা, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া আর লবণ দিয়ে কষিয়ে নিন। তেল ছাড়লে ঝিঙে দিন। তারপর পাত্রে ঢাকনা দিয়ে ৪ থেকে ৫ মিনিট রান্না করুন। ঝিঙেতে পানি দেওয়া যাবে না। ঝিঙের পানি বের হলে জিরাগুঁড়া, কাঁচা মরিচ ফালি, ধনেপাতাকুচি দিয়ে নেড়ে লবণ দেখে নামিয়ে নিন।

‘কনডে নেস্ট ট্রাভেলার’ ২০২৬-এর রিডার্স চয়েস অ্যাওয়ার্ডসে বিশ্বের সেরা শহরের মুকুট অর্জন করেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। ১০০-এর মধ্যে ৯৭ দশমিক ৬৮ নম্বর পেয়ে প্যারিস, ইস্তাম্বুল ও টোকিওর মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে শহরটি।
৭ মিনিট আগে
একটা সুন্দর সকালের ওপর নির্ভর করছে আপনার সারা দিনের কর্মক্ষমতা আর মেজাজ। তাই সকালটা শুরু হওয়া উচিত একেবারে ধীর গতিতে, কোনো তাড়াহুড়া না করে ঠান্ডা ভাবে। এ জন্য সকালে কিছু নির্দিষ্ট কাজ করা জরুরি। আর কিছু কাজ কোনো ভাবেই সকালে করা ঠিক নয়। এই পরিবর্তনগুলো শুরু করতে পারেন পূজার ছুটি থেকে। এতে বদলগুলো...
১৪ ঘণ্টা আগে
গরদ শাড়ি হলো হাতে বোনা ঐতিহ্যবাহী ও খাঁটি সিল্ক বা রেশমের শাড়ি। ‘গরদ’ শব্দটির অর্থ হলো সাদা বা খাঁটি। এর জমিন সম্পূর্ণ সাদা বা অফ-হোয়াইট রঙের হয়ে থাকে এবং পাড় ও আঁচল তুলনামূলক সাধারণ হয়। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী হলেও গরদের শাড়ি এ দেশেও পরার চল আছে। উৎসব শেষে সঠিক নিয়মে সংরক্ষণ করলে গরদের...
১৭ ঘণ্টা আগে
পোশাকের সৌন্দর্য অনেকটা নির্ভর করে তার নকশার ওপর; বিশেষ করে গলার নকশা মুখ, ঘাড় ও কাঁধের সৌন্দর্যকে আলাদা করে ফুটিয়ে তোলে। তাই পছন্দের পোশাক পরলেই সাজ সম্পূর্ণ হয় না, তার সঙ্গে মানানসই গয়না বেছে নেওয়া বেশ জরুরি। একই হার এক পোশাকে যতটা আকর্ষণীয় দেখায়, অন্য পোশাকে সেটি হয়তো ততটা মানানসই না-ও হতে...
২০ ঘণ্টা আগে