একটু দাম দিয়ে চামড়ার জুতা কিনতে অনেকে স্বচ্ছন্দবোধ করেন। এই জুতা টেকে অনেক দিন। তবে এটাও ঠিক, অযত্নে রাখলে চামড়ার জুতাও কম সময়ে নষ্ট হয়ে যেতে পারে। জুতার যত্নে যা করবেন:
» জুতা ভিজলে দ্রুত শুকাতে হবে: কোনো কারণে চামড়ার জুতা ভিজলে দ্রুত শুকানোর ব্যবস্থা করতে হবে। তবে অতিরিক্ত তাপে এ ধরনের জুতা শুকাবেন না। ফ্যানের বাতাসে শুকিয়ে নিলে ভালো।
» পরার আগে ব্রাশ করুন: জুতা টেকসই রাখতে এবং চকচকে ভাব ধরে রাখতে জুতা থেকে ধুলাবালু দূরে রাখতে হবে। এ কাজে ব্রাশ ব্যবহার করা ভালো।
» নিয়মিত পলিশ: চামড়ার জুতা নিয়মিত পলিশ করতে হবে। সব সময় ক্রিম পলিশ ব্যবহার করতে হবে এবং জুতার রঙের সঙ্গে মিলিয়ে পলিশ ব্যবহার করতে হবে। এতে জুতা ভালো থাকবে।
» আবদ্ধ জায়গায় রাখবেন না: অনেক দিন ধরে পরা হয় না এমন চামড়ার জুতা অনেকে বাক্সে রাখেন। তবে দীর্ঘদিন বাক্সে রাখলে চামড়ার জুতা ও স্যান্ডেল নষ্ট হয়ে যেতে পারে। আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় রাখলে ভালো থাকবে।
» কয়েক জোড়া জুতা মিলিয়ে পরুন: প্রতিদিন একই জুতা পরে বাইরে যাবেন না। দুই বা তিন জোড়া জুতা মিলিয়ে পরুন। এক জোড়া জুতা বহু ব্যবহারে দ্রুত নষ্ট হয়ে যাবে, তা সে যতই যত্ন নিন না কেন।
» কাদা লাগলে: চামড়ার জুতায় কাদা লাগলে বাড়ি ফিরে সবার আগে কাদা অপসারণ করতে হবে। এ জন্য শুকনো কাপড় দিয়ে মুছতে হবে। পরে কুসুম গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে আবার মুছে নিতে হবে।
সূত্র: টাইম নাও নিউজ

ঝাল আর চর্বিযুক্ত খাবারের পর মুখে মিষ্টির ছোঁয়া আরাম দেয়। এ জন্য অতিথি আপ্যায়নে ঘরেই ঝটপট তৈরি করে নিতে পারেন টার্কিশ মিষ্টি ‘হালকা তাতলিসি’। দেখতে অনেকটা আমাদের দেশের প্যাঁচ ছাড়া জিলাপির মতো অথবা ম্যাক্সিকান চুরোসের মতো। মূলত এটি মুচমুচে ও রসাল রিং ডেজার্ট। অটোমান সাম্রাজ্য থেকে চলে আসা এই...
৭ ঘণ্টা আগে
১৫২৮ সালের ঘটনা। বর্তমান টেক্সাসের উপকূলে যখন এক মরোক্কান যুবক এসে পৌঁছান, তখন তিনি জীবিত নাকি মৃত তা বোঝা যাচ্ছিল না। এক মাস ধরে তিনি এবং একদল স্প্যানিশ নাবিক মেক্সিকো উপসাগরের উত্তাল তরঙ্গে একটি নড়বড়ে লাইফবোটে ভেসে ছিলেন...
৭ ঘণ্টা আগে
সাধারণত তাজা পার্সলে পাতা, পেঁয়াজ, রসুন এবং সুগন্ধি কাফতা মসলার মিশ্রণে গরুর মাংস, ভেড়ার মাংস অথবা এই দুটির কিমা একসঙ্গে মিশিয়ে এটি তৈরি করা হয়। এই কাবাবটির মূল বৈশিষ্ট্য হলো এর সিগনেচার লম্বাটে ডিম্বাকৃতি বা নলাকার গঠন। এটি তৈরি করা যেমন সহজ, তেমনি এটি ওভেনে বেক করে, কয়লায় গ্রিল করে কিংবা এয়ার...
৯ ঘণ্টা আগে
ফ্যাশন ব্র্যান্ড ‘পুওর মোয়া’র নতুন এক বিশ্লেষণে এমন কিছু গন্তব্য চিহ্নিত করা হয়েছে, যেগুলোতে দম্পতিদের ছুটি কাটানো তুলনামূলক ঝামেলামুক্ত ও স্মরণীয় হওয়ার সম্ভাবনা বেশি। প্রতিষ্ঠানটি সম্পর্ক ও যৌনতা বিষয়ক থেরাপিস্ট জর্জিনা ভাসের সহায়তায় ৪০টির বেশি দেশের ১০০টি গন্তব্য বিশ্লেষণ করে সেরা জায়গাগুলো...
১ দিন আগে