পবিত্র রমজান মাসে ইবাদত ও সাংসারিক কাজের মধ্যে ভারসাম্য রাখা অনেকের জন্যই বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়ে। দেখা যায়, সঠিক পরিকল্পনার অভাবে দিনের অনেকটা সময়ই রান্নাঘরে পার হয়ে যায়। অন্যদিকে যাঁরা চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা ঘর-বাহির সামলে ইফতার ও সেহরির প্রস্তুতি নিতে খানিকটা হিমশিম খান। তাই রমজানে সময় বাঁচাতে আগে থেকে যদি রান্নাঘরের কাজ খানিকটা এগিয়ে নেওয়া যায় তাহলে সময় বাঁচে অনেকটাই। ব্যস্ততম দিন আসছে আর কিছুদিন পরই। টিপসগুলো কাজে লাগাতে পারেন।
রান্নার পূর্বপ্রস্তুতি
রমজান শুরুর আগেই পুরো মাসের আদা-রসুন বেটে নিন। এরপর সেগুলো ছোট ছোট বাটি বা পাত্রে ভরে ডিপ ফ্রিজে রাখুন। প্রয়োজনমতো বের করে রান্নায় ব্যবহার করুন। মাছ-মাংস সুন্দর করে ধুয়ে একেবারে গুছিয়ে সংরক্ষণ করলেও সময় অনেকটাই বেঁচে যায়। চাইলে মাছে মসলা মাখিয়ে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রাখতে পারেন। এতে চটজলদি রান্না করে ফেলা সহজ হবে।

বাজারের তালিকা ও পরিমাণমতো কেনা
পুরো মাসের বাজারের একটি তালিকা তৈরি করে একেবারেই কেনাকাটা সেরে নিন। এতে বারবার বাজারে যেতে হবে না, ফলে সময় বাঁচবে। চাল, ডাল, তেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় মসলা পর্যাপ্ত পরিমাণে মজুত রাখুন। তবে ফল ও সবজি সতেজ পেতে অল্প করেই কিনুন।
খাবারের তালিকা
প্রতিদিন সেহরি ও ইফতারে কী তৈরি করবেন, তা আগেই ঠিক করে রাখুন। ইফতারে পদের সংখ্যা না বাড়িয়ে বরং পুষ্টিকর ও সাধারণ খাবার খাওয়ার চেষ্টা করুন। তাতে শরীর ভালো থাকবে আবার সময়ও বাঁচবে। পুরো মাসের একটা তালিকা বানিয়ে রান্নাঘরে সেঁটে দিলেও সুবিধা হবে।
রান্নাঘর পরিষ্কার
রোজা শুরুর আগেই রান্নাঘর পারলে একবার ডিপ ক্লিন করে নিন। এরপর সব কৌটা খুলে দেখুন কী কী জমে আছে। খাওয়া হচ্ছে না কিন্তু পড়ে আছে, তেমন প্যাকেটজাত খাবার থাকলে মেয়াদ আছে কি না তা দেখে সেগুলো খেয়ে ফেলুন। সব শুকনো খাবার ধোয়া কৌটায় ভরে রাখুন। চুলা, এক্সজস্ট ফ্যান, কিচেন হুড ও ওভেন আগে থেকে পরিষ্কার করে রাখলে অনেকটাই চাপমুক্ত থাকা যাবে।
কাজের অগ্রাধিকার
রোজায় প্রতিদিনের কাজের একটি রুটিন তৈরি করুন। সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলো আগে শেষ করুন যাতে ইবাদতের জন্যও পর্যাপ্ত সময় পাওয়া যায়।
চেকলিস্ট বানান
প্রতিদিনের রান্নার পাশাপাশি অন্যান্য কাজের একটি তালিকা তৈরি করুন। কাজ শেষ হলে টিক চিহ্ন দিন, এতে কোনো কিছু ভুলে যাওয়ার আশঙ্কা কম থাকে।

অতিথি আপ্যায়ন
ইফতারে বাড়িতে প্রায়ই অতিথি ডাকা হয়। এমন হলে আগেই কিছু পদ তৈরি করে বা হাফ ডান করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তাহলে অফিস থেকে বাড়ি ফিরে আর তাড়াহুড়া করতে হবে না। রোজা শুরুর আগে অন্তত এক সপ্তাহের ইফতারের কিছু আইটেম এভাবে হাফ ডান করে ফ্রিজে রাখতে পারেন। তাহলে কাজ অনেকটাই এগিয়ে থাকবে।
রান্নাঘরের টাইলস পরিষ্কারের জন্য পরিষ্কারক তৈরি করে রাখুন
সমপরিমাণ লবণ ও বেকিং সোডা মিশিয়ে একটি কাচের বয়ামে ভরে রাখুন। রোজায় রান্নার পর্বটা বেশি দীর্ঘ হয় বলে রান্নাঘর দ্রুত তেল চিটচিটে হয়ে পড়ে। এই মিশ্রণ রান্নাঘরের টাইলসের মেঝে ও দেয়াল পরিষ্কারে সহায়তা করে। এই মিশ্রণ স্ক্রাবারে নিয়ে দেয়াল ও মেঝে ঘষতে হবে। লবণ মেঝে থেকে ময়লা তুলে ফেলবে। বেকিং সোডা তেলচিটে ভাব দূর করবে। সবশেষে ভেজা কাপড় দিয়ে মুছে নিন। প্রতি সপ্তাহে একবার এভাবে যত্ন নিন। রোজার মাসেও রান্নাঘর একেবারে তরতাজা থাকবে।
শেষ মুহূর্তের কেনাকাটা
শেষ মুহূর্তের কেনাকাটা হিসেবে ছোলা, খেসারির ডাল, খেজুর, আলু ইত্যাদি রাখার কৌটা ও ঝুড়ি, যা লাগে কিনে ফেলুন। কিচেন ন্যাপকিন, লুসনি, তোয়ালে, পাপোশ, হাঁড়ি, প্রেশার কুকার লাগলে নতুন কিনে ফেলুন। নতুন কোনো মসলা লাগলে সেটাও আগে খুঁজে কিনে নিন। পুরো রোজার মাস আরামে কাটবে।
সূত্র: গুড হাউস কিপিং ও অ্যাবাউট ইসলাম

সকালের পানীয় হিসেবে চা ও কফির মধ্যে কোনটি সেরা, তা নিয়ে বিতর্কের শেষ নেই। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, দুটি পানীয়ের মধ্যে কোনোটিই এককভাবে সেরা নয়। চা ও কফি উভয়টি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর; যা মস্তিষ্ক, হৃৎপিণ্ড এবং মেটাবলিক স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। তবে এগুলোর কাজ করার ধরন ভিন্ন।
৫ ঘণ্টা আগে
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ৪৮ বছর বয়সী লিলি হঠাৎ চাকরি হারান। মার্কেটিং পেশায় দীর্ঘ অভিজ্ঞতা ছিল তাঁর। ভাবছিলেন, নতুন চাকরি পেতে খুব বেশি সময় লাগবে না। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ৬ মাসে তিনি ৫০০টির বেশি চাকরির আবেদন করেন। কোথা থেকেও ডাক আসেনি।
৯ ঘণ্টা আগে
গোলাপ চিরকালই ভালোবাসা, কৃতজ্ঞতা এবং গভীর অনুরাগের প্রতীক হিসেবে স্বীকৃত। ভালোবাসার এই মাসে বসন্তের আমেজে প্রিয়জনের কাছ থেকে একগুচ্ছ তাজা গোলাপ পাওয়ার অনুভূতিই আলাদা। এ সময় প্রিয় মানুষের দেওয়া ফুল হয়ে ওঠে একরাশ স্মৃতির ধারক। তবে মন খারাপ হয়ে যায় যখন সঠিক যত্নের অভাবে দু-এক দিন পরই উজ্জ্বল ফুলগুলোর
১০ ঘণ্টা আগে
ছুটির দিন একটা বিশেষ পদ না হলে চলে? ফ্রিজে খাসির মাংস আছে? তাহলে ধনেপাতাবাটা দিয়ে রেঁধে ফেলুন সুন্দর করে। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর...
১৩ ঘণ্টা আগে