
পয়লা বৈশাখ তো চলেই এসেছে। দেশজুড়ে একটা উৎসবের আমেজ থাকবে। তবে এই উচ্ছ্বাস শুধু মন নয়; ঘরবাড়ি, পোশাক-পরিচ্ছদ ও সাজগোজও রাঙিয়ে দেবে।
এই দিনে ঘোরাঘুরির আগে আপনাকে ঠিক করে নিতে হবে, ঠিক কেমন করে কাটাতে চান। দল বেঁধে দূরে কোথাও যদি যেতে চান, কিংবা কাছাকাছি এদিক-ওদিক ঘুরে ঘুরে বিভিন্ন অনুষ্ঠান দেখতে চান, তাহলে সাজের ধরনেও আনতে হবে ভিন্নতা। সাজ তো শুধু পোশাক নয়, এর সঙ্গে থাকে আনুষঙ্গিক অনেক কিছুর সমন্বয়। পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না, চোখের সাজ, মুখের সাজ, চুলের সাজ—বাদ যায় না হাতে কিংবা কাঁধে বহনের ব্যাগটিও। তাই একটু ভেবেচিন্তে পরিকল্পনা করে নিলে সাজ এবং ঘোরাঘুরির আনন্দ পুরোটাই পাওয়া যাবে। আর হবে ঠিকঠাক।
বাংলা নববর্ষের দিনটিতে কেমন সাজ ভালো হয়—এ বিষয়ে পরামর্শ দিয়েছেন নিউ রেড বিউটি স্যালনের স্বত্বাধিকারী তাবিন্দা মোশারফ। তিনি বলেন, ‘বাংলা নববর্ষের দিনটি আমাদের জন্য খুব বিশেষ। এর পোশাকের রং সাধারণত লাল, সাদা, হলুদ, সবুজসহ নানান রঙের হয়। তাই সাজটি খুব চড়া না হয়ে হতে হবে স্নিগ্ধ। এ সময় আবার প্রকৃতিতে থাকবে একটু উষ্ণ ভাব। তাই সাজের অনুষঙ্গও নির্বাচন করা উচিত তরতাজা এবং দিনভর প্রাণবন্ত রাখে—এমন কিছুকেই।’
সাজের আগে অবশ্যই ত্বকের ধরনের বিষয়টি খেয়াল রাখা জরুরি। শুষ্ক, মিশ্র ও স্বাভাবিক—ত্বক এই তিন ধরনের। ত্বক যেমনই হোক, প্রথমে মুখ পরিষ্কার করে ক্রিম বা ময়শ্চারাইজার দিয়ে নিতে হবে। প্রাইমার ব্যবহার করলেও সেটি অয়েল-বেজড হলে ত্বক কোমল দেখাবে এবং দীর্ঘ সময় এই কোমলতা ধরে রাখতে সাহায্য করবে। সাজের ধরন ভারী না হলেই ভালো দেখাবে। মুখের ত্বকে দাগ-ছোপ লুকিয়ে হালকা করে লিকুইড ফাউন্ডেশন লাগিয়ে ভালো করে ত্বকের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার হালকা ফেস পাউডার লাগিয়ে তার ওপর পিচ অথবা গোলাপি ব্লাশন বুলিয়ে নিলেই ত্বকের সাজ হয়ে গেল।
চোখে গাঢ় করে ওয়াটারপ্রুফ কাজল, পোশাক যেহেতু লাল-সবুজ; তাই ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার না করে ন্যুড বা হালকা রঙের লিপস্টিক পরে নিলে ভালো দেখাবে। চুলে হাতখোঁপায় গুঁজে দেওয়া যেতে পারে একগুচ্ছ তাজা ফুল কিংবা বড় আকারের গার্ডেনিয়া, ডালিয়া, জারবেরার মতো ফুল। বেণিতে ব্যবহার করা যেতে পারে রজনীগন্ধার মালা, গাজরা, চন্দ্রমল্লিকা, বেলি ফুলের মালা কিংবা গোলাপ। পনিটেইল অথবা ফ্রেঞ্চ বেণি করে নিলেও ভালো লাগবে।
স্নিগ্ধ সাজপোশাকের সঙ্গে গয়না পরার আগে ভাবতে হবে গরম এবং আরামের বিষয়টি। গলায় জড়িয়ে থাকে; যেমন ছোট চোকার বা হার ধরনের কিছু বাদ দিয়ে লম্বা মালা পরা যেতে পারে। কানে পরা যেতে পারে বড় ঝোলানো দুল। টেনে খোঁপা বেঁধে চুলে পরা যেতে পারে বিভিন্ন ধরনের কাঁটা কিংবা নানা রকম নকশার ক্লিপ।
তাবিন্দা মোশারফ স্বত্বাধিকারী, নিউ রেড বিউটি স্যালন
শাড়ি, চুড়ি, টিপের মায়ার সঙ্গে হাতে, গালে, গলায় কিংবা বাহুতে এঁকে নিতে পারেন আলপনার নকশা। এতে সাজ পাবে ভিন্নমাত্রা। আবার রাতে কোথাও কোনো অনুষ্ঠানে যেতে হলে সাজে ভারী ভাব আনা যেতে পারে। তখন পোশাকের সঙ্গে ম্যাচ করে শ্যাডো, চোখের পাপড়িতে মাসকারা, লিপস্টিকে গোলাপি রং কিংবা বাদামি, লাল, কমলা রঙের শেড হলে বেশ মানাবে।

বাংলা নববর্ষের পোশাক বাছাই করার ক্ষেত্রে গরমে আরামবোধের ব্যাপারটিও প্রাধান্য দেওয়ার কথা বলেছেন তাবিন্দা মোশারফ। তাই সুতি কাপড়কেই গুরুত্ব দিতে হবে বেশি। সুতি কাপড়ে তৈরি পোশাকে থাকতে পারে নানান রঙের ব্লক, স্ক্রিন প্রিন্ট এবং হাতের কাজ। তবে চুমকি, পুঁতির কাজ না থাকাই ভালো বলে মনে করেন তিনি।
তাবিন্দা মোশারফ জানান, পছন্দের রঙের কম্বিনেশনে নিজের পোশাক পরতে পারেন। আর পোশাক বাছাইয়ে বলে রাখা ভালো, ঋতুভেদে আরামের বিষয়টি প্রাধান্য দিতে হবে। তাহলেই উৎসবের দিনটি আপনার জন্য হয়ে উঠবে আরও বেশি উপভোগ্য়।

কালো পোশাক মানেই গম্ভীর বা একঘেয়ে—এই ধারণা এখন পুরোনো। একই রঙের পোশাকেও কাপড়ের টেক্সচার, গয়না কিংবা অন্য রঙের ব্যবহারে তৈরি করা যায় সম্পূর্ণ ভিন্ন লুক। ফ্যাশন দুনিয়ায় অল ব্ল্যাক লুকের জনপ্রিয়তা এরই প্রমাণ। কালো পোশাক কখনোই একঘেয়ে হওয়ার কথা নয়; বরং সঠিক টেক্সচার, ভেলভেটের আভিজাত্য, সামান্য...
৯ মিনিট আগে
চিকেন তাজিন হলো উত্তর আফ্রিকা, বিশেষ করে মরক্কোর একটি ঐতিহ্যবাহী খাবার। মুরগির মাংসের এই খাবার তার অনন্য রান্নার পাত্র ও সুগন্ধি মসলার মিশ্রণের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এই সুস্বাদু পদের ইতিহাস মূলত বহু সংস্কৃতির সংমিশ্রণ এবং প্রাচীন যাযাবর জীবনযাত্রার বিবর্তনের এক চমৎকার উদাহরণ। বলা হয়, এই খাবারের...
২ ঘণ্টা আগে
সংগীত ও অভিনয়ে সাফল্যের স্বীকৃতি হিসেবে গাগার ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি, অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা পুরস্কার। শিল্পীজীবনের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজেও দীর্ঘদিন ধরে সক্রিয় তিনি। ২০১২ সালে প্রতিষ্ঠা করেন ‘বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন’। এত কিছুর পরেও গাগা চল্লিশ বছর বয়সে তরতাজা আছেন কীভাবে...
৪ ঘণ্টা আগে
এর মধ্যে একটুও ফুরসত পাননি। সেপ্টেম্বরে এসে সহকর্মীরা মিলে পরিকল্পনা করলেন, সপ্তাহ শেষে সবাই মিলে মিনি ট্যুর দিয়ে ফেলবেন। হাতে সময় বেশ কম। অথচ দ্রুত প্যাক করে ফেলতে হবে স্টাইলিশ সব কাপড়। নয়তো ভালো ছবি আসবে কী করে!
২০ ঘণ্টা আগে