পছন্দের বডি মিস্ট খুঁজে পাওয়াটা অনেকটা প্রিয় গান খুঁজে পাওয়ার মতো—পুরো ব্যাপারটাই অনুভূতির ওপর নির্ভরশীল। নারকেল, ভ্যানিলা, ল্যাভেন্ডার বা ক্যামোমাইল চায়ের সুগন্ধসমৃদ্ধ বডি মিস্ট এই গরমের জন্য একেবারে উপযুক্ত। তবে এগুলো যেন প্যারাবেনমুক্ত হয়, বিষয়টি নিশ্চিত করতে হবে।
স্প্রে করার কথা ভাবার আগে চলুন, ত্বক প্রস্তুত করার বিষয়ে কথা বলা যাক। পরিষ্কার, আর্দ্র ত্বক হলো সুগন্ধির জন্য উপযুক্ত ভিত্তি। গোসলে যান এবং সালফেট ও প্যারাবেনমুক্ত বডি ওয়াশ দিয়ে শরীর পরিষ্কার করে নিন। এরপর ত্বক আর্দ্র থাকতেই বডি মিস্ট ব্যবহার করুন।
বডি মিস্ট ৬-৮ ইঞ্চি দূরে ধরে ত্বকে হালকাভাবে স্প্রে করুন। আপনার কবজি, ঘাড় ও কানের পেছনের মতো পালস পয়েন্টগুলোতে মনোযোগ দিন। এই জায়গাগুলো স্বাভাবিকভাবে গরম থাকে এবং সুগন্ধ আরও তীব্র করে তোলে, যা এটি দীর্ঘস্থায়ী করে। আরেকটু বেশি স্প্রে করতে চান? আপনার হাঁটুর পেছনে বা কনুইয়ের ভেতরের অংশে স্প্রে করে দেখুন—বেশি পালস পয়েন্টে স্প্রে করার অর্থ হলো সুগন্ধ ছড়িয়ে পড়ার আরও বেশি সুযোগ।
আপনার সুগন্ধ কি সারা দিন ধরে রাখতে চান? চমৎকার সুগন্ধ ধরে রাখতে একটি দারুণ লোশন দিয়ে শুরু করুন। ত্বকে লোশন ভালো করে মেখে নিন, তারপর আপনার বডি মিস্ট নিন এবং স্প্রে করতে থাকুন। লোশনটি আপনার মিস্টকে ত্বকের সঙ্গে একজন বিশ্বস্ত বন্ধুর মতো লেগে থাকতে সাহায্য করে। সবশেষে, আপনার পছন্দের পারফিউমটি স্প্রে করে নিন। ব্যস, আপনি এইমাত্র একটি সিগনেচার সেন্ট তৈরি করে ফেললেন, যা একান্তই আপনার!
সূত্র: বিলাভড বাথ অ্যান্ড বডি

আমরা সবাই সাবান ব্যবহার করি। বেশির ভাগ সাবানে থাকে বিভিন্ন পশুর চর্বি। প্রসাধনী তৈরিতেও প্রচুর চর্বি প্রয়োজন। ফলে বিভিন্ন প্রাণীর চর্বি সংগ্রহ করা হয়। এসব প্রাণীর কোনো কোনোটির চর্বিতে যে কৃমি থাকে, তা বহু বছর জীবিত থাকতে পারে। এই চর্বি গরম করা হলেও কিছু কৃমি সক্রিয় থাকে।
১৩ মিনিট আগে
ফিফা বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর উন্মাদনা, গ্যালারিতে রঙের মেলা আর খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলীয় নৈপুণ্যের দারুণ এক প্রদর্শনী। কিন্তু জাপান যে আসরে খেলে, সেই আসরে চোখে পড়ে একেবারে ভিন্ন এক ঘটনা।
১ ঘণ্টা আগে
আমাদের অনেকের কাছেই বাইরের প্রকৃতির রোমাঞ্চকর অভিযানগুলো এক দূর আকাশের স্বপ্ন বলে মনে হয়। আমরা ভাবি—আমাদের পর্যাপ্ত জ্ঞান নেই, উপযুক্ত সরঞ্জাম নেই, কিংবা আমরা ভুল করার ভয়ে প্রকৃতির বুকে পা বাড়াতে ভয় পাই।
১২ ঘণ্টা আগে
মিসরের রাজা, রানি, দাস-দাসী, রুটি প্রস্তুতকারক, সৈনিক, জেলে থেকে শুরু করে লিপিকার পর্যন্ত সব পেশার মানুষই নিজের যত্ন নিতেন। তাঁরা স্বাস্থ্য ও সৌন্দর্য নিয়ে ছিলেন বেশ সচেতন। সুন্দর ত্বক ও চুলের জন্য ভালো খাদ্যাভ্যাস গড়ে তোলাসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরোয়া প্যাক তৈরি করতেন। বিশ্বকাপে খেলছে...
১২ ঘণ্টা আগে