মেঘ আর কাশফুল তো আছেই; খাবারের ঘ্রাণও জানান দেয়, শরৎ এসেছে। শহরে থাকুন আর গ্রামে, এই ঋতুতে নাকে লাগবে জ্বাল দেওয়া তালের রসের ঘ্রাণ। শরৎ এসেছে মানে তালের বড়া, পায়েস, পিঠা বা ক্ষীরের কথা মনে হবে কোনো উসকানি ছাড়াই। সামাজিক যোগাযোগমাধ্যমে তাল দিয়ে তৈরি কতশত ফিউশন খাবারের রেসিপি যে ঘুরে বেড়াবে, তার হিসাব নেই। অবশ্য ফলের দোকানে তাল ছাড়া এখন পাওয়া যাচ্ছে আমড়া, কামরাঙা, জাম্বুরা ইত্যাদি।
শরতে ইলিশের নানান পদ তৈরি হয় বাড়িতে বাড়িতে—ইলিশ ভাজা, ইলিশের তেল ঝোল, সরিষা ইলিশ, ইলিশের লেজের ভর্তা, কচুর লতি বা শাক দিয়ে ইলিশের মাথা রান্না যেন এই ঋতুর সিগনেচার খাবার। আমাদের পাতে এ সময় পড়ে কচুমুখী, ধুন্দুল, ঝিঙে, চিচিঙ্গা, পটোল ও কাঁকরোল। কখনো কি ভেবে দেখেছেন, বিশ্বের অন্যান্য দেশে যখন শরৎ আসে, তখন কী কী খাবার খায় সেই সব দেশের মানুষ? হ্যাঁ, শরতে বিশ্বের অন্য দেশগুলোয় কী কী খাবার খাওয়া হয়, সেসব নিয়ে এবারের বিশেষ আয়োজন।
খুব জনপ্রিয় একধরনের কেক, যা ভিয়েতনাম, চীন, সিঙ্গাপুরের মতো অনেক এশীয় দেশে শরতের মাঝামাঝি বিভিন্ন উৎসবের খাবার হিসেবে তৈরি করা হয়। এ ছাড়া এটি বিশ্বজুড়ে চায়নাটাউনগুলোতেও বিক্রি হয়। ময়দা, চিনাবাদামের তেল ও সুগার সিরাপ দিয়ে তৈরি কেকগুলোতে বিভিন্ন ধরনের পুর থাকে, যেমন নোনতা ডিম, লাল শিমের পেস্ট, পদ্মবীজের পেস্ট, তরমুজের বীজ, আখরোট, তিল, মিষ্টি কাঠবাদাম ও কুমড়ার বীজের মিশ্রণ ইত্যাদি। বিভিন্নভাবে এই মুনকেক তৈরি করা যায়। ভাপে সেদ্ধ, বেক করে বা ভেজে তৈরি হয় এগুলো।
শরৎকাল দেশটির জনপ্রিয় তিনটি সামুদ্রিক খাবারের মৌসুম। এগুলো হলো নীল কাঁকড়া, জাম্বো চিংড়ি এবং গিজার্ড শ্যাড। গিজার্ড শ্যাড মাছটি দেখতে অনেকটা আমাদের দেশের ছোট ইলিশের মতো। চর্বিযুক্ত নীল কাঁকড়া ভাপানো স্যুপে রান্না করা হয় এবং গিজার্ড শ্যাড গ্রিল করে খাওয়া হয়। রসাল ও চর্বিযুক্ত চিংড়ি কাঁচা বা গ্রিল করে খাওয়া হয়। কোরিয়ায় চিংড়ি খাওয়ার সবচেয়ে প্রচলিত উপায় হলো এর খোসা ছাড়িয়ে ভিনেগার এবং লাল মরিচের সসে ডুবিয়ে খাওয়া।
শরৎকালে জাপানে আসা পর্যটকদের উপভোগ করার জন্য খাবারের একটি দীর্ঘ তালিকা থাকে। আলোচিত খাবারগুলোর একটি হলো শিনমাই বা নতুন চাল, যা শরতের প্রথম ফসল তোলার সময়ের ধান থেকে পাওয়া চাল দিয়ে রান্না করা হয়। বলা হয়, শিনমাইয়ের একটি বিশেষ স্বাদ রয়েছে, যা সারা বছর উৎপাদিত চাল থেকে ভিন্ন। এই নতুন চাল রান্না করার পর পুরোনো চালের চেয়ে নরম ও মিষ্টি হয়। পর্যটকেরা শুধু সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এটি উপভোগ করতে পারেন। স্বাদ বাড়ানোর জন্য নতুন চাল চেস্টনাট, মাৎ সুতাকে মাশরুম ইত্যাদির সঙ্গে খাওয়া হয়।
শরৎকালে বেশির ভাগ আমেরিকান যে কাজগুলোতে অংশ নেন, তার মধ্যে অন্যতম হলো আপেল তোলা এবং হ্যালোউইনের জন্য কুমড়া খোদাই করা। পাকা আপেল খাওয়ার পাশাপাশি অধিবাসীরা আপেল থেকে অনেক ধরনের খাবার তৈরি করেন। সেগুলোর মধ্যে রয়েছে অ্যাপল সিডার ডোনাট, সিডার, পনিরের প্রলেপ দেওয়া আপেল পুডিং ইত্যাদি।
এটি একটি ঐতিহ্যবাহী খাবার এবং স্থানীয় বাসিন্দাদের খুব প্রিয়। শরৎকালে আবহাওয়া শীতল হতে শুরু করলে খাবারটির মৌসুম শুরু হয়। খাবারটি মেক্সিকোতে পাওয়া যায়। এই খাবারের প্রধান উপাদান হলো পোবলানো মরিচ। কাটা ফল, কিমা করা মাংস ও বিশেষ ধরনের মসলা ভরে দেওয়া হয় পোবলানো মরিচের পেটে। পরে এটিকে আখরোট ও ডালিমের সস দিয়ে পরিবেশন করা হয়। ১৬ সেপ্টেম্বর মেক্সিকোর স্বাধীনতা দিবসের প্রধান উৎসবের প্রতীকী খাবার হিসেবে এটি পরিচিত। পদটির বড় বৈশিষ্ট্য হলো এর চমৎকার রং, যা মেক্সিকোর জাতীয় পতাকার তিন রংকে (সবুজ, সাদা ও লাল) ফুটিয়ে তোলে।
ফ্রান্সের বিখ্যাত শরৎকালীন খাবারের তালিকায় যে নামটি প্রায়ই উল্লেখ করা হয়, তা হলো সবজি সহযোগে গরুর মাংসের স্টু বোফ বুরগিনিওঁ। খাবারটি তৈরি হয় রেড ওয়াইনে ভেজানো গরুর মাংস, গরুর মাংসের ঝোল এবং রসুন, পেঁয়াজ, শাকসবজি, মাশরুম, গাজর, অ্যাভোকাডোর মতো মসলা দিয়ে।
মস্কোতে প্রতি শরৎকালে মাশরুম দিয়ে তৈরি একটি খাবার হলো সাদা বন মাশরুম এবং চ্যান্টেরেল মাশরুম, যা টক ক্রিমের সস দিয়ে ছিটিয়ে খরগোশের মাংসের পরিজ ও সালাদের সঙ্গে পরিবেশন করা হয়।
জার্মানিতে সাধারণ খাবারটি শরৎকে স্বাগত জানানোর অন্যতম সেরা উপায় হিসেবে বিবেচিত। সাধারণত কুমড়ার স্যুপ অ্যাপেটাইজার বা প্রধান খাবার হিসেবে পরিবেশন করা হয়। ক্রিম, নারকেলের দুধ ও মসলা দিয়ে কুমড়ার পিউরিকে নানা রেসিপিতে স্য়ুপ তৈরি করা হয়। কখনো কখনো তা কুমড়ার খোলে পরিবেশন করা হয়।
সূত্র: ইন্দোচিনা চার্ম ট্য়ুরস

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় সেদ্ধ ডিম প্রায় সবার পছন্দ। অনেকে সকালের তাড়াহুড়োয় সময় বাঁচাতে একসঙ্গে বেশ কয়েকটি ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেন। সাধারণ কাঁচা ডিমের চেয়ে সেদ্ধ ডিম দ্রুত পচনশীল। কারণ, সেদ্ধ করার ফলে ডিমের খোসার ভেতরের প্রাকৃতিক সুরক্ষা কবচ নষ্ট হয়ে যায়।
৪ ঘণ্টা আগে
ভাদ্রের তালপাকা গরমে নাজেহাল? তাহলে তাল দিয়েই তৈরি করে নিন প্রাণজুড়ানো দুই পদ, একেবারে ঠান্ডা ঠান্ডা। আপনাদের জন্য তালের এ দুটি খাবারের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে
আধুনিক ব্যস্ত জীবনে ফ্রিজ অন্যতম বড় ভরসা। সপ্তাহের বাজার সংরক্ষণ থেকে শুরু করে বেঁচে যাওয়া খাবার ভালো রাখতে ফ্রিজের জুড়ি নেই। তবে নিয়মিত ব্যবহারের ফলে ফ্রিজে প্রায়ই একধরনের গুমোট গন্ধ তৈরি হয়। কেটে রাখা কাঁচা পেঁয়াজ-রসুন কিংবা বিভিন্ন সস ও রান্না করা খাবারের ঘ্রাণ একসঙ্গে মিশে এই....
৬ ঘণ্টা আগে
ছোট স্যুটকেস বেশি কেনাকাটা করায়—এমন দাবির সরাসরি বৈজ্ঞানিক প্রমাণ নেই; বরং গবেষণাগুলো পর্যটকের কেনাকাটার পেছনে সময়ের স্বল্পতা, ভ্রমণের উদ্দেশ্য, স্মৃতি, উপহার, স্থানীয়তার অনুভূতি এবং পণ্যের মূল্যবোধের মতো নানা কারণ দেখিয়েছে। বরং বলা যায়, স্যুটকেসের সীমিত জায়গা আমাদের মনে করিয়ে দেয়—সময়ও সীমিত...
১৬ ঘণ্টা আগে