বাঙালির ঘরে যেমন বেগুন আর মাংস দিয়ে তৈরি নানান পদ খাবারের টেবিলে আলাদা জায়গা করে নেয়, তেমনি গ্রিসের রান্নাতেও বেগুন, মাংস আর মসলার মেলবন্ধনে তৈরি মুসাকা বেশ জনপ্রিয়। নরম বেগুন, মসলাদার কিমা মাংস আর মোলায়েম বেচামেল সস একের পর এক স্তরে সাজিয়ে তৈরি করা হয় এই সুস্বাদু পদ। ঘরোয়া আয়োজন থেকে অতিথি আপ্যায়ন—দুই ক্ষেত্রেই এটি হতে পারে একটু ভিন্নধর্মী খাবারের চমৎকার আয়োজন।
২ থেকে ৩টি বড় বেগুন, ৪০০ গ্রাম গরু বা খাসির কিমা, ১টি বড় পেঁয়াজকুচি, ৩ কোয়া রসুনকুচি, ২টি টমেটোকুচি বা ১ কাপ টমেটোর সস, ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ চা-চামচ দারুচিনি গুঁড়া, আধা চা-চামচ গোলমরিচ গুঁড়া, ১ চা-চামচ অরিগানো এবং স্বাদমতো লবণ। বেচামেল সসের জন্য লাগবে ২ টেবিল চামচ মাখন, ২ টেবিল চামচ ময়দা, ২ কাপ দুধ, সামান্য জায়ফল গুঁড়া এবং আধা কাপ চিজ।
বেগুন লম্বা করে স্লাইস করে লবণ মাখিয়ে ৩০ মিনিট রেখে পানি মুছে নিন। এরপর অলিভ অয়েল মেখে ওভেনে বা গ্রিলে হালকা সোনালি হওয়া পর্যন্ত বেক করুন। প্যানে অলিভ অয়েল গরম করে পেঁয়াজ ও কিমা মাংস ভেজে নিন। এরপর অরিগানো, দারুচিনি, জায়ফল, পাপরিকা ও গোলমরিচ দিয়ে আধা কাপ বিফ স্টক ও ১ চা-চামচ লেবুর রস বা অ্যাপল সিডার ভিনেগার দিন। টমেটো ও চিনি দিয়ে ২০ থেকে ৩০ মিনিট রান্না করে সস ঘন করে নিন।
বেচামেল তৈরি করতে গরম দুধের সঙ্গে ময়দা ও অলিভ অয়েল মিশিয়ে ঘন না হওয়া পর্যন্ত নেড়ে পরিমাণমতো জায়ফল, লবণ ও গোলমরিচ দিন। ডিম ফেটিয়ে অল্প অল্প করে গরম বেচামেলের সঙ্গে মিশিয়ে নিন। এরপর বেকিং ডিশে প্রথমে বেগুন, তার ওপর মাংসের সস, আবার বেগুন এবং সব শেষে বেচামেল দিন। ব্রেডক্রাম্বস ছড়িয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রায় ৪৫ মিনিট বেক করুন। ওপরটা সোনালি হলে বের করে ১০ মিনিট রেখে পরিবেশন করুন।
ওভেন থেকে বের করার পর মুসাকা সঙ্গে সঙ্গে কাটবেন না। অন্তত ১০ মিনিট রেখে দিলে স্তরগুলো ভালোভাবে সেট হবে। এরপর কেটে গরম অবস্থায় পরিবেশন করুন। সঙ্গে সবুজ সালাদ, শসা-টমেটোর সালাদ বা সবজি রাখতে পারেন।
সূত্র: দ্য মেডিটেরিয়ান ডিশ

হাজার মাইল সমুদ্র পাড়ি দিয়ে ভাসতে ভাসতে একটি বিশাল ডিম পৌঁছে গেল অচেনা এক উপকূলে। কী, শুনতে রূপকথার মতো লাগছে? কিন্তু ঘটনাটি মাদাগাস্কারে ঘটেছিল। ভারত মহাসাগর পাড়ি দিয়ে ৭ হাজার থেকে ৯ হাজার কিলোমিটার দূরে পশ্চিম অস্ট্রেলিয়া উপকূলে অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল দুটি প্রকাণ্ড ডিম।
২৪ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্কুইরমি অ্যান্ড গ্রাবস’ নামে পরিচিত হান্না ও শেন বারকো দম্পতি। মূলত হান্নার স্বামী শেন একজন প্রতিবন্ধী হওয়ায় তাঁদের দাম্পত্য অনেকের কাছেই কৌতূহলের বিষয়। ব্যতিক্রমী এই দম্পতি এবার তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।
১১ ঘণ্টা আগে
ত্বক সুন্দর ও সতেজ রাখতে আমরা কত কিছুই না করি। কিছুদিন পরপর ট্রেন্ডস হয়ে দাঁড়ায় নতুন প্রসাধনী। আর রূপ সচেতনেরা সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দেন। যাঁরা ট্রেন্ড অনুসরণ করেন না, তাঁরাও ত্বক আকর্ষণীয় করে তুলতে প্রতিদিন ব্যবহার করেন ফেসওয়াশ, স্ক্রাব, ময়শ্চারাইজার, ফরসা হওয়ার ক্রিম কিংবা নানাবিধ মেকআপ পণ্য।
১৬ ঘণ্টা আগে
পর্যাপ্ত রোদ, স্বাস্থ্যকর খাবার, চোখ জুড়ানো সবুজ প্রান্তর আর হাঁটাহাঁটির দারুণ সুযোগ। একটি আদর্শ ছুটির দিনে এর চেয়ে বেশি আর কী চাই? মন চাঙা করতে এবং দৈনন্দিন ব্যস্ততার মাঝে নিজেকে একটু নতুন শক্তি দিতে ঘুরে আসার সেরা গন্তব্য এখন পর্তুগালের রাজধানী লিসবন।
১৮ ঘণ্টা আগে