Ajker Patrika

দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে পারেন বন শিম ভর্তা

ফিচার ডেস্ক
দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে পারেন বন শিম ভর্তা
ছবি: আফরোজা খানম মুক্তা

বাড়িতে অনেক কাজ জমেছে। দুপুরে ঝটপট তৈরি করা যায় এমন খাবারের কথা ভাবছেন? ফ্রিজে বন শিম থাকলে তা নিয়েই সুস্বাদু ভর্তা তৈরি করে ফেলতে পারেন। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

বন শিম আড়াই শ গ্রাম, শুকনো মরিচ দশ-বারোটি, রসুন ২টি, বড় আকারের পেঁয়াজ ৩টি থেকে ৫টি, লবণ স্বাদমতো, ধনেপাতা একমুঠো।

প্রণালি

বন শিম টুকরো করে কেটে ধুয়ে কড়াইয়ে রাখুন। লবণ ও পানি দিয়ে ঢাকনাসহ সিদ্ধ করে নিন। পানি শুকিয়ে এলে নামিয়ে নিন। এবার শিলপাটায় শুকনো মরিচ, লবণ দিয়ে মিহি করে বেটে নিন। পরে রসুন বাটুন। এবার সেদ্ধ করা বন শিম মিহি করে বাটুন। বন শিমের ভেতর সাদা আবরণ থাকে, সেটা বাটার সময় ফেলে দিন। এবার শুকনো মরিচ, রসুন, শিম একসঙ্গে মিহি করে বেটে নিন। সবশেষে পেঁয়াজ, ধনেপাতা থেঁতো করে হালকা করে বেটে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল বন শিমের ভর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত