ব্যায়ামে অনিয়ম নেই
গুগলে সার্চ করলে সুমনের যেসব ছবি সামনে আসে, সেগুলো দেখে বোঝা যায়, তিনি ফিটনেসের বিষয়ে ভীষণ সচেতন। আড্ডার ফাঁকে প্রশ্ন উঠল, কোন ধরনের ব্যায়াম করেন তিনি, কখন করেন, কতক্ষণ করেন? সুমনের উত্তরে জানা গেল, সব ধরনের ব্যায়ামই তিনি করেন। ঘুম থেকে উঠে নাশতা করেন। তার এক ঘণ্টা পর ৪৫ থেকে ৯০ মিনিট ধরে তিনি ব্যায়াম করেন। তাঁর কথায়, ‘আমি দেশে বা বিদেশে যেখানেই থাকি, ব্যায়ামের এ নিয়ম ভাঙি না।’
জিম নাকি ফ্রি হ্যান্ড
শরীরচর্চার জন্য জিমে যাবেন নাকি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, সেটা নির্ভর করে তিনি কোথায় আছেন তার ওপর। সুমন জানান, তিনি যেহেতু ফিটনেস ফ্রিক, তাই জিম তাঁর মাস্ট। তবে জিমের সঙ্গে ফ্রি হ্যান্ড ব্যায়ামও করেন। কখন কোন ধরনের ব্যায়াম করবেন, তা আসলে নির্ভর করে তিনি কোথায় আছেন তার ওপর।
যোগব্যায়ামেও আগ্রহী
সুমন জানান, তিনি একসময় নিয়মিত যোগব্যায়াম করতেন। কিন্তু বর্তমানে হাঁটুতে আঘাতের সমস্যার কারণে আপাতত বন্ধ আছে। তবে অপারেশনের পর আবার যোগব্যায়াম শুরু করবেন বলে জানান তিনি।
ঘুম ভেঙে যা করেন
কাজ ও জীবনযাপনের ধরনের কারণে সকালে ঘুম ভেঙে কঠোর নিয়ম মেনে তেমন কিছুই করা হয়ে ওঠে না বলে জানান সুমন। তাঁর কথায়, ‘আসলে সব সময় স্বাস্থ্যকর জীবনযাপন চাইলেও করতে পারি না। তবে ঘুম থেকে উঠে প্রচুর ওয়াকআউট করি, যা আগেও বলেছি। এর বাইরে তোকমা ভেজানো পানি পান করি। এটাও তো ভালো অভ্যাসের মধ্য়েই পড়ে, তাই না!’ হেসে জানান সুমন।
খাওয়াদাওয়ায় বাছবিচার
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে গেলে শরীর সুস্থ রাখা চাই। সে জন্য খাবার খুবই গুরুত্বপূর্ণ। সেটা মেনে চলার চেষ্টা করেন সুমন। মাংস ও তৈলাক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলেন এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন। সুমন বলেন, ‘আমি পর্যাপ্ত পানি ও লেবুর শরবত পান করি। ফলে আমার শরীরে বিষাক্ত পদার্থ জমলেও তা অনেকটাই অপসারণ হয়ে যায়।’
ত্বকের যত্ন তো নিতেই হয়
যেহেতু নিয়মিত ওয়াকআউট করেন, তাই ঘামের মাধ্যমে শরীর থেকে এমনিতেই বিষাক্ত উপাদান বেরিয়ে যায়। এ ছাড়া পানি পানের কারণে ত্বক এমনিতেই সজীব থাকে। তবে বাহ্যিক পরিচর্যা তো কিছুটা করতেই হয়। সেদিক থেকে ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিংয়ের রুটিন মেনে চলেন।

সকালে ঘুম থেকে ওঠার পরও শরীর যেন বিছানা ছাড়তে চায় না, চোখে ঘুম লেগেই থাকে, কাজে মন বসে না। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। পর্যাপ্ত সময় ঘুমানোর পরও যদি নিয়মিত এমন ক্লান্তি অনুভূত হয়, তাহলে বিষয়টি শুধু বেশি ঘুমের প্রয়োজন বলেই ধরে নেওয়া ঠিক নয়। জীবনযাপনের কিছু অভ্যাস থেকে শুরু করে ঘুমের সমস্যা বা কোনো
৫ ঘণ্টা আগে
মানুষ এখন পোশাক কেনার সময় আরামের কথা সবার আগে চিন্তা করে। আর সেটা শুধু শরীর নয়, চোখের আরামের ক্ষেত্রেও বটে। এখন বহির্বিশ্বে একরঙা পোশাকের চাহিদা তুঙ্গে। সেই ছোঁয়া বাংলাদেশের ফ্যাশনেও লক্ষণীয়। ইদানীং দেখা যায় অনেকেই মাথা থেকে পা পর্যন্ত এক রঙের পোশাক পরেন। এই ট্রেন্ডটিকে বলা হয় মনোক্রোম ট্রেন্ড।
৮ ঘণ্টা আগে
নিউইয়র্ক শহরের একটি অদ্ভুত বদভ্যাস আছে। সেখানে খাবার নিয়ে হঠাৎ হঠাৎ ক্ষণস্থায়ী উন্মাদনা তৈরি হয়। একসময় ছিল ম্যাগনোলিয়া বেকারির কাপকেক। এরপর এল ক্রোনাট, কিংবা বিশালাকার লেভাইন কুকিজ। মিষ্টি নিয়ে সোশ্যাল মিডিয়ার এসব ভাইরাল ট্রেন্ড হয়তো সাময়িক চমক তৈরি করে, কিন্তু কিছুদিন পর ঠিকই তার আবেদন হারিয়ে ফেলে।
১১ ঘণ্টা আগে
ভাদ্রের এই গরমে মাঝেমধ্যে আইসক্রিম খেতে মন চাইতেই পারে। তালের রস বাড়িতে থাকলে তা দিয়ে আইসক্রিম তৈরি করে নিতে পারেন। আপনাদের জন্য তালের আইসক্রিমের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খান মুক্তা।
১৩ ঘণ্টা আগে