
বাংলাদেশের রূপ দেখে মুগ্ধ হলেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের ২১ ব্যাচের সি সেকশনের নেপালি শিক্ষার্থীরা। অনুষদ আয়োজিত এই দেশ ভ্রমণের সুযোগ পেয়ে তাঁরা অনেক খুশি। শিক্ষার্থীরা জানিয়েছেন, বাংলাদেশ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর! ১২ দিনব্যাপী এই শিক্ষাসফরে শিক্ষার্থীরা ঘুরে বেড়িয়েছেন সাজেক, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার ও সেন্ট মার্টিন।
কৃষি অনুষদের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার ও অধ্যাপক ড. তরিকুল ইসলাম, কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মোসা. মোহসেনা আক্তার এবং সহকারী অধ্যাপক মো. সোহরাব হোসেনের তত্ত্বাবধানে ৭ জন বিদেশি শিক্ষার্থীসহ ৬১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন এই ভ্রমণে।
ভ্রমণে নেপালি শিক্ষার্থীরা জেনেছেন বাংলাদেশের ইতিহাস; অনুভব করেছেন পাহাড় ও সমুদ্রের বিশালতা, পাহাড়ি জনপদের গল্প। প্রতিটি গন্তব্যে তাঁরা খুঁজে পেয়েছেন নতুন অভিজ্ঞতা। নেপালি শিক্ষার্থী অশোক ঘিমেরে সাজেক ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘জীবনে প্রথমবারের মতো চাঁদের গাড়িতে ভ্রমণ করেছি। শুরুতে কিছুটা ভয় লাগলেও পুরো অভিজ্ঞতাটি ছিল আনন্দঘন ও উপভোগ্য।’ তিনি আরও বলেন, ‘পাহাড়ি সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন সাজেক।’ শীতল আবহাওয়ার কারণে পাহাড়ের চূড়ায় মেঘের ভেতর দিয়ে হাঁটার অন্য রকম অনুভূতি তাঁকে মুগ্ধ করেছে বলে জানিয়েছেন অশোক।
বান্দরবানের বৈচিত্র্য ও সৌন্দর্য নিয়ে লাভরাজ আচারিয়া বলেন, ‘বিদেশি শিক্ষার্থীদের অনুমতি নিয়ে জটিলতার কারণে দেবতাখুমে যাওয়া সম্ভব না হলেও সাঙ্গু নদীর পাড়ে হাইকিং ও জিপ লাইন উপভোগ করেছি। মেঘলায় কাটানো সময় ছিল বিশেষভাবে আনন্দদায়ক। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আতিথেয়তায় আমি মুগ্ধ।’
অন্যদিকে নিতেশ কুমার যাদবের অভিজ্ঞতায় কাপ্তাই লেক ছিল ভিন্ন মাত্রার। এত বিশাল লেক তিনি আগে কখনো দেখেননি বলে জানিয়েছেন। লেকের বুকে নৌকা ভ্রমণ এবং লেকের মাছের স্বাদ তাঁকে মুগ্ধ করেছে। সেন্ট মার্টিনের নীল সমুদ্র আর নিরিবিলি পরিবেশ মন ছুঁয়ে গেছে কপিল কে সি এর। তিনি বলেন, ‘স্কুবা ড্রাইভিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা, সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য এবং রাতে পুরো সৈকতজুড়ে হাঁটার অনুভূতি আমাকে আকৃষ্ট করেছে বিশেষভাবে। বাইক রাইড ও সাগরের মাছের স্বাদ ছিল দারুণ।’
হাজী মো. দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ভ্রমণে সার্বিক সহযোগিতা করেছিল আয়োজক প্রতিষ্ঠান জিও ট্রিপস।

কুমড়াটি তো বটেই, তার শাক আর বীজও খাওয়া যায় বহু উপায়ে সুস্বাদু করে এবং এগুলো ভীষণ পুষ্টিগুণসমৃদ্ধ। দেশের প্রতিটি জেলায় অনায়াসে এই সবজি জন্মে বলে আমাদের কাছে এর কদর একটু কম হলেও এর রয়েছে শত শত রেসিপি। কিন্তু এর পুষ্টিগুণের কথা জানলে অবাকই হতে হয়। কুমড়ায় আলফা-ক্যারোটিন, বিটা-ক্যারোটিন, লুটেইন ও...
১০ ঘণ্টা আগে
অনেকের ধারণা, রাতে টানা ৭-৮ ঘণ্টা ঘুমাতে পারলেই স্বাস্থ্যের যত্ন শেষ। কিন্তু আধুনিক ঘুম গবেষণা বলছে ভিন্ন কথা। ঘুমের মোট সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, আমরা ঠিক কোন ধরনের ঘুম পাচ্ছি। বিশেষ করে ঘুমের যে সময়ে আমরা উজ্জ্বল বা বিচিত্র সব স্বপ্ন দেখি, তাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় র্যাপিড আই...
১২ ঘণ্টা আগে
গোসল করতে পানিতে নামতে হয়, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু গোসল যদি হয় গাছপালা আর বন জঙ্গলের মাঝে, পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ আর চারপাশে পাখির ডাক শুনতে শুনতে? জাপানে এমনই এক অভ্যাসের নাম শিনরিন-ইয়োকু বা ফরেস্ট বাথিং। এখানে পানি দিয়ে শরীর ধোয়ার কোনো বিষয় নেই; বরং বনের পরিবেশ, বাতাস, গন্ধ, শব্দ...
১৬ ঘণ্টা আগে
ভোরের দিকে হালকা ঠান্ডা লাগে ঠিকই। কিন্তু সকালে রোদের তাপে অতিরিক্ত ঘাম তো হচ্ছেই। সঙ্গে পুড়ে তামাটে হয়ে যাচ্ছে ত্বক। ফলে অতিরিক্ত ঘাম ও রোদের ক্ষতিকর রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতি কম-বেশি এ ঋতুতেও হচ্ছে। এই সময় অনেকের ত্বক নিস্তেজ, ক্লান্ত ও প্রাণহীন হয়ে পড়ে। শুধু রোদে পুড়ে ত্বক তামাটে বর্ণের...
১৮ ঘণ্টা আগে