Ajker Patrika

৩০-৩৫ হাজার টাকা বেতনে কর্মী নেবে ইউএস-বাংলা এয়ারলাইনস

চাকরি ডেস্ক 
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ১৪
৩০-৩৫ হাজার টাকা বেতনে কর্মী নেবে ইউএস-বাংলা এয়ারলাইনস
ইউএস-বাংলা এয়ারলাইনসের তৃতীয় বৃহদাকার এয়ারবাস ৩৩০-৩০০ আজ মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ছবি: ইউএস-বাংলার সৌজন্যে

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটির ‘হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ৯ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি অথবা ডিপ্লোমা (সিএসই/সিএস/আইটি/সমমান) ডিগ্রি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২২–২৭ বছর।

কর্মস্থল: ঢাকা।

বেতন: ৩০,০০০-৩৫,০০০ টাকা।

সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত