
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে ৯ম গ্রেডের তিনটি ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ১২০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্যসচিব (যুগ্ম সচিব) শ্রাবন্তী রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদগুলো হলো নিরাপদ খাদ্য অফিসার, খাদ্য বিশ্লেষক ও হিসাবরক্ষণ কর্মকর্তা। এসব পদে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
২০২৫ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠানটির এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর গত ৭ ফেব্রুয়ারি এই নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি টেলিটক বাংলাদেশ লিমিটেডের এসএমএসের মাধ্যমে পাঠানো হবে এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদনকালীন মোবাইল নম্বরটি সচল রাখার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটির ‘হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ৯ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১২ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ব্যাংকটিতে ‘সফটওয়্যার ইঞ্জিনিয়ার (অ্যান্ড্রয়েড)’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৯ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) হিসাবরক্ষক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হবে। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে মোট ১০৭ জন প্রার্থী অংশ নেবেন।
১৫ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ৫ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২ দিন আগে